Skip to main content
NTV Online

বিনোদন

বিনোদন
  • অ ফ A
  • ঢালিউড
  • বলিউড
  • হলিউড
  • টলিউড
  • মুখোমুখি
  • টিভি
  • সংগীত
  • নৃত্য
  • মঞ্চ
  • ওয়েব সিরিজ ও ফিল্ম
  • শোক
  • সংস্কৃতি
  • স্বীকৃতি
  • শুটিং স্পট
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিনোদন
মাজহার বাবু
১৪:২০, ২৪ জুন ২০২০
আপডেট: ১৪:২৫, ২৪ জুন ২০২০
মাজহার বাবু
১৪:২০, ২৪ জুন ২০২০
আপডেট: ১৪:২৫, ২৪ জুন ২০২০
আরও খবর
‘সুড়ঙ্গ ২’ আসছে ডিসেম্বরে
‘মালিক’র প্রিমিয়ারে অস্ট্রেলিয়ায় যাচ্ছেন আরিফিন শুভ
শাবনূরকে নিয়ে পূর্ণিমার আবেগঘন পোস্ট ভাইরাল
বুবলীর সুখবরের মাঝেই শাকিবকে নিয়ে কী বার্তা দিলেন মিষ্টি জান্নাত?
এবার মেয়ের বাবা হয়েছেন শাকিব খান, জানালেন বুবলী

মৃত্যুর সাড়ে ৪ বছর পর সেন্সরে যাচ্ছে দিতির ছবি

মাজহার বাবু
১৪:২০, ২৪ জুন ২০২০
আপডেট: ১৪:২৫, ২৪ জুন ২০২০
মাজহার বাবু
১৪:২০, ২৪ জুন ২০২০
আপডেট: ১৪:২৫, ২৪ জুন ২০২০
প্রয়াত অভিনয়শিল্পী পারভীন সুলতানা দিতি। ছবি : সংগৃহীত

অভিনেত্রী পারভীন সুলতানা দিতি প্রায় সাড়ে চার বছর আগে মারা যান। তবে রেখে গেছেন তাঁর অভিনয়ের স্বাক্ষর। দুই শতাধিক চলচ্চিত্র দিয়ে দর্শকহৃদয়ে স্থায়ী জায়গা করে নেন তিনি। তাঁর মৃত্যুতে বিপাকে পড়ে বেশ কিছু চলচ্চিত্র। কিছু চলচ্চিত্রে দিতির অংশ নতুন করে শুট করা হয়। আবার তাঁর অভিনীত বেশ কিছু চলচ্চিত্র এখনো মুক্তি পায়নি, সেসবের শুট তিনি শেষ করতে পেরেছিলেন।

আগামী সোমবার (২৯ জুন) সেন্সর বোর্ডে জমা পড়ছে দিতি অভিনীত চলচ্চিত্র ‘এ দেশ তোমার আমার’। ছবিটি পরিচালনা করেছেন এফ আই মানিক। মনোয়ার হোসেন ডিপজল ও দিতি এ ছবিতে জুটি বেঁধেছেন।

পরিচালক এফ আই মানিক এনটিভি অনলাইনকে বলেন, “দিতি ও ডিপজল অভিনীত ‘এ দেশ তোমার আমার’ ছবিটি সেন্সর বোর্ডে জমা দেওয়ার জন্য প্রস্তুত করা হচ্ছে। আগামী বৃহস্পতিবার আশা করি সব কাজ শেষ হয়ে যাবে। সোমবার ছবিটি সেন্সরে জমা দেওয়ার পরিকল্পনা করছি।”

দিতির মৃত্যুর প্রায় সাড়ে চার বছর পর ছবিটি জমা দেওয়া হচ্ছে সেন্সর বোর্ডে, এত দেরি হওয়ার কারণ কী? এমন প্রশ্নের জবাবে মানিক বলেন, ‘দিতি মারা যাওয়ার কয়েক মাস আগে আমরা ছবিটির শুটিং শেষ করেছি। ছবিটি ৩৫ মিলিমিটারে শুট হয়েছিল। ট্রান্সফার করে ডিজিটাল করা হয়েছে। তা ছাড়া ডিপজল সাহেব মাঝখানে কিছুদিন অসুস্থ থাকায় ছবির কাজ আর শেষ করতে পারিনি। যে কারণে দেরি হয়ে গেছে।’

দিতির প্রশংসা করে মানিক বলেন, ‘দিতি অনেক গুণী ও জনপ্রিয় অভিনেত্রী। যিনি শুধু নিজের কাজ দিয়ে দর্শকহৃদয়ে বেঁচে থাকবেন হাজার বছর। আধুনিক মননের মানুষ ছিলেন। আমাদের ছবিটি দেখলে সবার আবারও মনে পড়বে কতটা শক্তিশালী ছিল তাঁর অভিনয়। সবাই তাঁর জন্য দোয়া করবেন।’

দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই করে ২০১৬ সালের ২০ মার্চ শেষ নিশ্বাস ত্যাগ করেন চিত্রনায়িকা পারভীন সুলতানা দিতি। মা-বাবার কবরের পাশে শেষ ঠিকানা হয় এ চিত্রনায়িকার। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের দিয়াপাড়ায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাঁর মরদেহ। ১৯৬৫ সালের ৩১ মার্চ সোনারগাঁওয়ে জন্মগ্রহণ করেন তিনি।

১৯৮৪ সালে নতুন মুখের সন্ধানের মাধ্যমে চলচ্চিত্রের সঙ্গে যুক্ত হন দিতি। তাঁর অভিনীত প্রথম চলচ্চিত্র উদয়ন চৌধুরী পরিচালিত ‘ডাক দিয়ে যাই’। কিন্তু ছবিটি শেষ পর্যন্ত মুক্তি পায়নি। দিতি অভিনীত মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র ‘আমিই ওস্তাদ’। ছবিটি পরিচালনা করেছিলেন আজমল হুদা মিঠু। এরপর দিতি দুই শতাধিক ছবিতে কাজ করেছেন। সুভাষ দত্ত পরিচালিত ‘স্বামী স্ত্রী’ ছবিতে দিতি আলমগীরের স্ত্রীর চরিত্রে অভিনয় করেন। এই ছবিতে অভিনয় করে দিতি প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।

সর্বাধিক পঠিত
  1. ‘বউ খুশি তো জীবন সুখী!’ বউয়ের মন রাখতে আর্জেন্টিনার ডেরায় ব্রাজিলের সাইফ
  2. মেসি-উন্মাদনায় দুই বোন মেহজাবীন ও মালাইকা!
  3. আর্জেন্টিনার পতাকা হাতে মন্দিরা, ছবি নেট দুনিয়ায় ভাইরাল 
  4. সময়ের সঙ্গে পাল্লা দিয়ে ছুটছেন মিম, সামনে ‘লাইফলাইন’
  5. কেন টিকল না আমির খানের আগের দুটি বিয়ে?
  6. আইস্ক্রিনেই বিশ্বকাপের সব ম্যাচ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x