Skip to main content
NTV Online
Dektop Mobile

বিনোদন

বিনোদন
  • অ ফ A
  • ঢালিউড
  • বলিউড
  • হলিউড
  • টলিউড
  • মুখোমুখি
  • টিভি
  • সংগীত
  • নৃত্য
  • মঞ্চ
  • ওয়েব সিরিজ ও ফিল্ম
  • শোক
  • সংস্কৃতি
  • স্বীকৃতি
  • শুটিং স্পট
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিনোদন
  • বলিউড ও অন্যান্য
বিনোদন ডেস্ক
১১:৫৫, ১৬ জানুয়ারি ২০২১
আপডেট: ১১:৫৭, ১৬ জানুয়ারি ২০২১
বিনোদন ডেস্ক
১১:৫৫, ১৬ জানুয়ারি ২০২১
আপডেট: ১১:৫৭, ১৬ জানুয়ারি ২০২১
আরও খবর
আট বছর পর পর্দায় ফিরছেন প্রীতি জিনতা, জানালেন বিরতির কারণ
‘গজনি’ খ্যাত অভিনেতা প্রদীপ রাওয়াত আর নেই
কারাগারের সেই দিনগুলো কেমন ছিল? অভিজ্ঞতা শেয়ার করলেন সালমান খান
লন্ডনের রাস্তায় শাহরুখের রহস্যময় লুক?
শুটিংয়ে চোট নিয়ে মুখ খুললেন রাশমিকা, কী কারণে দুশ্চিন্তায় অভিনেত্রী?

বিজয়ের ‘মাস্টার’ : তিন দিনে আয় ১০০ কোটি

বিনোদন ডেস্ক
১১:৫৫, ১৬ জানুয়ারি ২০২১
আপডেট: ১১:৫৭, ১৬ জানুয়ারি ২০২১
বিনোদন ডেস্ক
১১:৫৫, ১৬ জানুয়ারি ২০২১
আপডেট: ১১:৫৭, ১৬ জানুয়ারি ২০২১
বক্স অফিসে ঝড় তুলছে বিজয়ের ‘মাস্টার’। ছবি : সংগৃহীত

থালাপথি বিজয়ের নতুন সিনেমা মানেই বক্স অফিসে ধামাকা। করোনা মহামারির মধ্যেও বিজয়ের ভক্ত ও অনুরাগীরা নিরাশ করেনি। গত ১৩ জানুয়ারি মুক্তি পায় তামিল সুপারস্টার বিজয় অভিনীত বহুল আলোচিত ‘মাস্টার’ সিনেমা। আর প্রথম দিনেই বক্স অফিসে বাজিমাত করে।

সিনেমা বিশ্লেষকদের বরাতে ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম ফিল্মিবিট ডটকমের খবর, বক্স অফিসে এখনো ঝড় তুলছে বিজয়ের ‘মাস্টার’। মুক্তির প্রথম দিন সিনেমাটি তামিলনাড়ুতে সংগ্রহ করে ২৫ কোটি রুপি। আর দ্বিতীয় দিন এ রাজ্যে সংগ্রহ করে প্রায় ২০ কোটি রুপি এবং তৃতীয় দিন ভারতে এ সিনেমার সংগ্রহ ১৬ কোটি রুপি।

প্রতিবেদনে বলা হয়েছে, তিন দিনে এ সিনেমার বিশ্বব্যাপী সংগ্রহ দাঁড়িয়েছে ১০০ কোটি রুপির বেশি। এই সিনেমার তেলেগু ভার্সন এরই মধ্যে লাভের অঙ্কে প্রবেশ করেছে। করোনা মহামারির কারণে প্রেক্ষাগৃহগুলো ৫০ শতাংশ আসন ব্যবহার করার পরও সিনেমাটি ভক্তকুলে দারুণ সাড়া ফেলেছে।

সব গুঞ্জন উড়িয়ে পোঙ্গাল উৎসবকে কেন্দ্র করে ১৩ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ১৭৮ মিনিটের এই সিনেমা। লোকেশ কনগরাজ পরিচালিত সিনেমাটির প্রযোজনা সংস্থা এক্সবি ক্রিয়েশনস। এ সিনেমায় বিজয় প্রফেসর দুরাইরাজ ওরফে জেডির ভূমিকায় অভিনয় করেছেন। আর গ্যাংস্টার ভবানির ভূমিকায় রয়েছেন বিজয় সেতুপতি। দুজনের মুখোমুখি লড়াইয়ের গল্প এই অ্যাকশন-এন্টারটেইনার।

বহুল প্রতীক্ষিত ‘মাস্টার’ সিনেমাটি ২০২০ সালের ৯ এপ্রিল মুক্তির কথা ছিল। কিন্তু করোনা মহামারির কারণে মুক্তির তারিখ পিছিয়ে দেওয়া হয়। লকডাউন শেষে প্রেক্ষাগৃহে মুক্তিপ্রাপ্ত তামিল ফিল্ম ইন্ডাস্ট্রির বড় সিনেমা ‘মাস্টার’। সংশ্লিষ্টদের আশা, এ সিনেমার মাধ্যমে ইন্ডাস্ট্রি ফের ঘুরে দাঁড়াবে।

বেশ কয়েকটি ওটিটি প্ল্যাটফর্ম থেকে প্রস্তাব দেওয়া হলেও নির্মাতারা রাজি হননি। তাঁরা প্রেক্ষাগৃহে মুক্তি দিতে আগ্রহী ছিলেন। সিনেমাটি তামিল, তেলেগু, কন্নড় ও হিন্দি ভাষায় মুক্তি দেওয়া হয়েছে।

গত ২৮ ডিসেম্বর থালাপথি বিজয় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এডাপ্পডি কে পলান্নস্বামীর সঙ্গে দেখা করে অনুরোধ করেছিলেন সিনেমা হলে শতভাগ আসন নিশ্চিত করতে। যদিও পত্রপত্রিকার খবর, ভারতে প্রেক্ষাগৃহগুলোতে ৫০ শতাংশ আসন ব্যবহার করা হচ্ছে।

বহুল প্রতীক্ষিত ‘মাস্টার’ সিনেমায় প্রথমবারের মতো নির্মাতা লোকেশ কনগরাজের সঙ্গে কাজ করেছেন থালাপথি বিজয়। এ সিনেমায় বিজয়ের নায়িকা মালবিকা মোহনন। প্রধান খলনায়কের চরিত্রে বিজয় সেতুপতি। সিনেমার গানের সুর করেছেন অনিরুধ রবিচন্দ্র। সিনেমাটি প্রযোজনা করেছে এক্সবি ক্রিয়েশনস।

১৩ এপ্রিল ২০২২
যে কারণে ১০ বছর মিডিয়া থেকে দূরে থাকেন বিজয়
১২ এপ্রিল ২০২২
বিজয়ের সিনেমা দেখতে উপচেপড়া ছুটির আবেদন, একাধিক কোম্পানি বন্ধ!
০৬ এপ্রিল ২০২২
বিজয়কে নিয়ে গুঞ্জন উসকে দিলেন শাহরুখ, কুয়েতে নিষিদ্ধ ‘বিস্ট’
২০ সেপ্টেম্বর ২০২১
বাবা-মায়ের নামে মামলা ঠুকলেন থালাপতি বিজয়
২২ আগস্ট ২০২১
বাড়ল পারিশ্রমিক, নতুন সিনেমায় ১২০ কোটি নিচ্ছেন বিজয়!
১৪ জুলাই ২০২১
৯ কোটি টাকার গাড়ি কিনে বিপাকে থালাপতি বিজয়
২৭ জুন ২০২১
বিজয়ের ‘বিস্ট’ সিনেমায় শাহরুখ?
২৩ জুন ২০২১
১০০ কোটি পারিশ্রমিকে রজনীকান্তকে পেছনে ফেললেন বিজয়
২২ জুন ২০২১
বিজয়ের ৪৭তম জন্মদিনে ভক্তদের জন্য সুখবর
১৫ মে ২০২১
বিজয় একাই নিচ্ছেন ১০০ কোটি টাকা!
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ভেনিসের পর টরন্টো উৎসবেও ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’
  2. ৩৬ জুলাইকে ‘দ্বিতীয় স্বাধীনতা দিবস’ বলে শুভেচ্ছা জানালেন তিশা
  3. চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড পুনর্গঠন, সদস্য তালিকায় আছেন যারা
  4. মানিক মিয়া এভিনিউয়ে আজ ‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্ট
  5. ‘গজনি’ খ্যাত অভিনেতা প্রদীপ রাওয়াত আর নেই
  6. ধূমকেতুর নস্টালজিয়ায় দেব-শুভশ্রী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x