Skip to main content
NTV Online
Dektop Mobile

বিনোদন

বিনোদন
  • অ ফ A
  • ঢালিউড
  • বলিউড
  • হলিউড
  • টলিউড
  • মুখোমুখি
  • টিভি
  • সংগীত
  • নৃত্য
  • মঞ্চ
  • ওয়েব সিরিজ ও ফিল্ম
  • শোক
  • সংস্কৃতি
  • স্বীকৃতি
  • শুটিং স্পট
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিনোদন
  • ঢালিউড
বিনোদন প্রতিবেদক
১৭:৫০, ০১ অক্টোবর ২০২১
আপডেট: ১৭:৫৪, ০১ অক্টোবর ২০২১
বিনোদন প্রতিবেদক
১৭:৫০, ০১ অক্টোবর ২০২১
আপডেট: ১৭:৫৪, ০১ অক্টোবর ২০২১
আরও খবর
স্পেনের বিশ্বকাপ জয়ে অভিনন্দন জানালেন শাকিব, বুবলী ও অপু
সিনেপ্লেক্সে একসঙ্গে চলছে শাকিবের ৩ সিনেমা
প্রেক্ষাগৃহে ফিরছে শাকিবের বরবাদসহ আরও তিন সিনেমা
ব্যাংকক যাচ্ছে ‘সোলজার’ টিম
শাকিব খান কোন দলের সমর্থক?

জামালপুরে শাকিব খানকে দেখতে হাজারো মানুষ

বিনোদন প্রতিবেদক
১৭:৫০, ০১ অক্টোবর ২০২১
আপডেট: ১৭:৫৪, ০১ অক্টোবর ২০২১
বিনোদন প্রতিবেদক
১৭:৫০, ০১ অক্টোবর ২০২১
আপডেট: ১৭:৫৪, ০১ অক্টোবর ২০২১
‘গলুই’ সিনেমার লুকে শাকিব খান। ছবি : এনটিভি অনলাইন

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার জামথল সদরঘাট এলাকায় মানুষ এর আগে কখনো এত কাছে থেকে শুটিং দেখেনি। সেই কারণে আগ্রহটা বেশি; তবে এই আগ্রহ কয়েকগুণ বাড়িয়ে দিয়েছেন ঢাকাই সিনেমা শীর্ষ নায়ক শাকিব খান। শুটিংয়ের সঙ্গে দেশের শীর্ষ নায়কে দেখার সুযোগ তাই জটলাও বেশি।

সম্প্রতি এই এলাকায় সরকারি অনুদানের ‘গলুই’ সিনেমার শুট করছেন শাকিব খান। সেই শুটের দৃশ্য নিজের ইউটিউবে প্রকাশ করেছেন চিত্রনায়ক। সেখানে দেখা যাচ্ছে তাঁকে দেখতে হাজারো মানুষ জটলা বেঁধে দাঁড়িয়ে আছেন। পরিস্থিতি সামাল দিতে রাখা হয়েছে পুলিশও।

এস এ হক অলিকের পরিচালনায় সিনেমাটিতে শাকিবের বিপরীতে প্রথমবার অভিনয় করছেন চিত্রনায়িকা পূজা চেরি। গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা ও বিস্তীর্ণ এক জনপদের মানুষের জীবনের গল্পে নির্মিত হচ্ছে সিনেমাটি। লুঙ্গি পড়া শাকিবকে দেখে সেটার একটা ধারণা পাচ্ছেন দর্শক।

সিনেমাটি প্রসঙ্গে এনটিভি অনলাইনকে শাকিব খান জানিয়েছেন, ‘সিনেমাটির গল্প শুনে আমি মুগ্ধ হয়েছি। সেকারণে প্রতিকূল পরিবেশে শুটিং করছি। শুধুমাত্র কাজটা ভাল করার জন্য এত কষ্ট। আর যেসব ভক্তরা আমাকে দেখার জন্য ভিড় করছেন তাঁদের প্রতি অনুরোধ, করোনার সময় আমাদের আরও বেশি সচেতন হওয়া উচিত।’

এস এ হক অলিক জানিয়েছেন, ‘আমাদের টানা শুটের পরিকল্পনা আছে জামালপুর ও টাঙ্গাইলের বিভিন্ন লোকেশনে। ৩৫ থেকে ৪০ দিন লাগবে সিনেমাটির শুট করতে। অভিনয় শিল্পীরা যাওয়া-আসার মধ্যে থাকবেন, যাঁর যখন শুট, তখন তিনি যোগ দেবেন।’

শাকিব-পূজা ছাড়াও সিনেমাতে অভিনয় করছেন আজিজুল হাকিম, ফজলুর রহমান বাবুসহ অনেকেই। গান করছেন কুমার বিশ্বজিৎ, হাবিব ওয়াহিদ, কণাসহ অনেকেই।

‘গলুই’ সিনেমার মাধ্যমে প্রথম বার অনুদানের সিনেমায় নাম লিখিয়েছেন শাকিব খান। ২০২০-২১ অর্থবছরে অনুদান পাওয়া সিনেমাটি প্রযোজনা করছেন খোরশেদ আলম খসরু।

শাকিব খান গলুই
১৪ অক্টোবর ২০২৫
শাকিব খানের ‘সোলজার’-এর শুটিং দৃশ্য ফাঁস 
০৭ সেপ্টেম্বর ২০২৫
কত টাকায় বলিউডের ডিওপি উড়িয়ে আনছেন শাকিব খান?
০৩ সেপ্টেম্বর ২০২৫
সময় বারবার পরীক্ষা নিয়েছে, উত্থান-পতন শক্তিশালী করেছে : শাকিব
২২ আগস্ট ২০২৫
ঈদে ‘প্রিন্স’ হয়ে আসছেন শাকিব খান
২০ আগস্ট ২০২৫
শেখ মুজিবকে নিয়ে শোক : শাকিব বলছেন, কাউকে মনঃক্ষুণ্ণ করার উদ্দেশ্য ছিল না
১৮ আগস্ট ২০২৫
শাকিব খানের নায়িকা হচ্ছেন তানজিন তিশা
১৩ আগস্ট ২০২৫
শাকিবের ঈদের সিনেমার নাম ‘প্রিন্স’, সিয়ামের ‘রাক্ষস’
০৩ আগস্ট ২০২৫
নিউইয়র্কে শাকিবের সঙ্গে বুবলী, ঘুরছেন ছেলেকে নিয়ে
৩০ জুলাই ২০২৫
কালা জাহাঙ্গীরকে নিয়ে সিনেমা নির্মাণ করছেন না দাবি প্রযোজক-পরিচালকের
২২ জুলাই ২০২৫
‘পরিবারগুলোকে কঠিন সময় পার করার শক্তি দেন’
  • আরও
সর্বাধিক পঠিত
  1. প্রেমিকাকে বিয়ে করলেন ‘মিস্টার বিস্ট’
  2. মন যেটা চায়, সেটাই করো: কেয়া পায়েল
  3. বন্যার্তদের সহায়তায় রুনা লায়লার কনসার্ট, টিকিটের মূল্য কত?
  4. বাগদানের পর পাকিস্তানে নাজনীন নীহা, হবু বরের দেশেই কি এই সফর?
  5. ১০০ কোটির বেশি দামের বাংলো কিনলেন জন আব্রাহাম
  6. এবার মোদি সরকার বিরোধী আন্দোলনে তারকাদের সমর্থন

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x