Skip to main content
NTV Online
Dektop Mobile

বিনোদন

বিনোদন
  • অ ফ A
  • ঢালিউড
  • বলিউড
  • হলিউড
  • টলিউড
  • মুখোমুখি
  • টিভি
  • সংগীত
  • নৃত্য
  • মঞ্চ
  • ওয়েব সিরিজ ও ফিল্ম
  • শোক
  • সংস্কৃতি
  • স্বীকৃতি
  • শুটিং স্পট
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিনোদন
  • বলিউড ও অন্যান্য
বিনোদন ডেস্ক
১৭:১০, ১১ এপ্রিল ২০২২
আপডেট: ১৭:১৪, ১১ এপ্রিল ২০২২
বিনোদন ডেস্ক
১৭:১০, ১১ এপ্রিল ২০২২
আপডেট: ১৭:১৪, ১১ এপ্রিল ২০২২
আরও খবর
ট্রাম্পের দ্রুত বিজয়ের স্বপ্ন কী দুঃস্বপ্নে পরিণত হচ্ছে!
লক্ষ্মীপুরে ৪ আসনেই ধানের শীষের বিজয়
জামায়াতকে হারিয়ে বিএনপির ভূমিধস জয়
যুদ্ধবিরতি ঘোষণা করল ইরান, ইসরায়েলের ওপর ‘বিজয় দাবি’
সিঙ্গাপুরের নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পথে ক্ষমতাসীন দল

চিত্রনাট্য শেষে পরিচালনায় শাহরুখপুত্র, এবার কাতারে নিষিদ্ধ ‘বিস্ট’

বিনোদন ডেস্ক
১৭:১০, ১১ এপ্রিল ২০২২
আপডেট: ১৭:১৪, ১১ এপ্রিল ২০২২
বিনোদন ডেস্ক
১৭:১০, ১১ এপ্রিল ২০২২
আপডেট: ১৭:১৪, ১১ এপ্রিল ২০২২
আরিয়ান খান ও ‘বিস্ট’ সিনেমার পোস্টার। ছবি : সংগৃহীত

পছন্দের কাজের যাত্রা শুরু করতে যাচ্ছেন সুপারস্টার শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খান। নাম লেখাচ্ছেন পরিচালনায়; এরই মধ্যে পরীক্ষামূলক শুটও করেছেন এই স্টার কিড। অন্যদিকে, কুয়েতের পর কাতারে নিষিদ্ধ থালাপতি বিজয়ের ‘বিস্ট’ সিনেমা।

ফেব্রুয়ারিতে বলিউডভিত্তিক পোর্টাল পিঙ্কভিলা বিশেষ প্রতিবেদনে জানিয়েছিল, সিনেমা নির্মাণে আগ্রহী আরিয়ান খান চিত্রনাট্য লেখায় মন দিয়েছেন। একাধিক ফিচার ফিল্ম ও ওয়েব সিরিজ নির্মাণের সম্ভাবনা রয়েছে, এমন চিত্রনাট্য নিয়ে আরিয়ান নীরবে কাজ করছেন। আরিয়ানের সঙ্গে সহ-লেখক হিসেবে কাজ করছেন বিলাল সিদ্দিকী; এ ছাড়া শাহরুখের প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিস এন্টারটেইনমেন্টের চিত্রনাট্য-টিমও কাজ করছে।

এবার পোর্টালটির দাবি, চিত্রনাট্য লেখা শেষে পরিচালনা শুরু করেছেন আরিয়ান। সূত্রের বরাতে পিঙ্কভিলার দাবি, নাম চূড়ান্ত না হওয়া একটি ওয়েব শো নিয়ে কাজ করছেন শাহরুখপুত্র। গেল শুক্রবার ও শনিবার মুম্বাইয়ের একটি স্টুডিওতে শুট করেছেন পরীক্ষামূলকভাবে। সেখানে শহিদ কাপুর ও ম্রুণাল ঠাকুরের ‘জার্সি’ অভিনেতা প্রীত কামানিকেও সেটে দেখা গিয়েছিল, তবে তিনি এই প্রকল্পে অভিনয় করছেন কি না, তা এখনও স্পষ্ট নয়।

বলিউড সুপারস্টার শাহরুখপুত্র আরিয়ান খান। ছবি : সংগৃহীত

এরই মধ্যে প্রি-প্রোডাকশনের কাজ শুরু করেছেন আরিয়ান খান। দ্রুতই শুটিংয়ের তারিখ চূড়ান্ত হবে।

এর আগে পিঙ্কভিলা জানিয়েছিল, আরিয়ানের কাজ করা চিত্রনাট্যগুলো সম্পর্কে বিশদভাবে এখনও জানা যায়নি। তবে যে দুটি কাজ এগিয়ে আছে, তার মধ্যে একটি ফিচার ফিল্ম প্রযোজনা করবে রেড চিলিস আর ওয়েব সিরিজ প্রযোজনা করবে অ্যামাজন প্রাইম। সবকিছু সঠিক গতিতে চললে চলতি বছরে সেই আভাস পাওয়া যাবে।

২০২১ সালের ৩ অক্টোবর মাদককাণ্ডে দীর্ঘ ১৬ ঘণ্টা জেরার পর আরিয়ান খানকে গ্রেপ্তার দেখায় ভারতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি)। ২৮ দিন জেল খেটে ওই বছরের ৩০ অক্টোবর ঘরে ফেরেন আরিয়ান। গ্রেপ্তারের পর আলোচনার শীর্ষে উঠে আসেন শাহরুখপুত্র।

কুয়েতের পর কাতারে নিষিদ্ধ বিজয়ের ‘বিস্ট’

তামিল সুপারস্টার থালাপতি বিজয়ের ৬৫তম ‘বিস্ট’ সিনেমা বিশ্বজুড়ে মুক্তি পাচ্ছে আগামী ১৩ এপ্রিল। এরই মধ্যে সিনেমাটির জোর প্রচারণা শুরু হয়েছে।
 
তবে সিনেমাটিতে ‘পাকিস্তানবিরোধী’ মনোভাব থাকায় কুয়েত সরকার দেশটিতে নিষিদ্ধ করেছে ‘বিস্ট’। এবার সেই তালিকায় যোগ দিল গুরুত্বপূর্ণ সিনেমার বাজার কাতার। দক্ষিণ ভারতীয় চিত্রসমালোচক ও বাণিজ্য বিশ্লেষক রমেশ বালা এক টুইট-বার্তায় এই তথ্য জানিয়েছেন। খবর বলিউড বাবলের। বিভিন্ন মহলের অভিযোগ, সিনেমাটিতে মুসলমানদের ‘সন্ত্রাসী’ হিসেবে চিত্রায়িত হয়েছে।

What’s round the corner? The Beast release! 2 days to go! ?? #Beast #raw #arabickuthu #jollyogymkhana pic.twitter.com/0G782kA7x3— Pooja Hegde (@hegdepooja) April 10, 2022

সিনেমাটিতে বিজয় স্পেশাল এজেন্টের ভূমিকায় অভিনয় করবেন, যেখানে পাকিস্তানের একজন উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়ার গল্প আছে।
 
পরিচালক নেলসন দিলীপকুমারের সঙ্গে বিজয়ের ‘বিস্ট’ সিনেমায় বিজয়ের নায়িকা পূজা হেজ। এই সিনেমায় থালাপতি বিজয় পারিশ্রমিক নিয়েছেন প্রায় ১০০ কোটি রুপি।

আরিয়ান খান বিজয়

সংশ্লিষ্ট সংবাদ: আরিয়ান খান

০৮ আগস্ট ২০২৩
১২০ কোটির প্রস্তাব ফেরালেন শাহরুখপুত্র
২০ মে ২০২৩
আরিয়ানের প্রথম ওয়েব সিরিজে অভিনয় করছেন শাহরুখ?
০১ মে ২০২৩
শাহরুখ পুত্রের ব্র্যান্ডের পোশাকের দাম নিয়ে তামাশা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. তৃতীয় বিয়ে বিতর্ক : আমিরকে হত্যা করলে ৫ কোটি টাকার পুরস্কার ঘোষণা
  2. বিশ্বকাপ ফাইনালের রাতে রাজধানীজুড়ে কনসার্ট
  3. বিশ্বজুড়ে নোলানের ‘দ্য ওডিসি’ ঝড় : ৩ দিনে ৩ হাজার ১৪৫ কোটি টাকা আয়
  4. আংটি বদলের গুঞ্জন তুঙ্গে, নতুন ছবি প্রকাশ করলেন পূজা
  5. আদনান আল রাজীবের প্রথম সিনেমার নায়ক সিয়াম
  6. এ আর রহমানের স্টোরিতে বাংলাদেশের দুই শিল্পী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x