Skip to main content
NTV Online

বিনোদন

বিনোদন
  • অ ফ A
  • ঢালিউড
  • বলিউড
  • হলিউড
  • টলিউড
  • মুখোমুখি
  • টিভি
  • সংগীত
  • নৃত্য
  • মঞ্চ
  • ওয়েব সিরিজ ও ফিল্ম
  • শোক
  • সংস্কৃতি
  • স্বীকৃতি
  • শুটিং স্পট
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিনোদন
মাজহার বাবু
১৯:১৫, ২৪ মার্চ ২০২০
আপডেট: ১৯:১৮, ২৪ মার্চ ২০২০
মাজহার বাবু
১৯:১৫, ২৪ মার্চ ২০২০
আপডেট: ১৯:১৮, ২৪ মার্চ ২০২০
আরও খবর
যে যাই বলুক না কেন, আমাকে কিন্তু মেশিনগানের সঙ্গে মানিয়েছে : আরিফিন শুভ
ঈদে ৮ সিনেমা মুক্তি : ১০৩ হলে ‘রকস্টার’, ৩২ সিনেমা হলে ‘মালিক’
স্টার সিনেপ্লেক্সে ‘রকস্টার’ ও ‘মাসুদ রানা’ সিনেমার মুক্তি অনিশ্চিত
ঈদের আগে ‘গুলগুলি পিঠা’ খাওয়ালেন আরিফিন শুভ-মিম
ঈদে মুক্তি পাচ্ছে না আদর-পূজার ‘নাকফুলের কাব্য’

ঘরে রনি, সুন্দরবনে পরী

মাজহার বাবু
১৯:১৫, ২৪ মার্চ ২০২০
আপডেট: ১৯:১৮, ২৪ মার্চ ২০২০
মাজহার বাবু
১৯:১৫, ২৪ মার্চ ২০২০
আপডেট: ১৯:১৮, ২৪ মার্চ ২০২০
নবদম্পতি কামরুজ্জামান রনি ও পরী মণি। ছবি : সংগৃহীত

অনেকটা হঠাৎ করেই বিয়ে করেছেন ঢালিউড অভিনেত্রী পরী মণি। গত ১০ মার্চ রাতে ঢাকার রাজারবাগের কাজি অফিসে ছোটপর্দার নির্মাতা কামরুজ্জামান রনিকে বিয়ে করেন তিনি। বিয়ের ঠিক তিনদিন পর অর্থাৎ ১৪ মার্চ সকালে একটি ছবির শুটিংয়ের জন্য সুন্দরবনের উদ্দেশে রাজধানীর সদরঘাট টার্মিনাল থেকে লঞ্চে যাত্রা শুরু করেন পরী। মোট ২৫ দিন লঞ্চে কাটাবেন তিনি।

তবে স্বামীকে নিয়ে লঞ্চ ভ্রমণ নয়, বরং নতুন ছবির শুটিং করতেই লঞ্চে যাত্রা করছেন পরী মণি। আবু রায়হান জুয়েল পরিচালিত ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ ছবির শুট করছেন তিনি।

অন্যদিকে, পরীর বর নাগরিক নাট্য সম্প্রদায়ের নির্দেশক ও সদস্য, নির্মাতা কামরুজ্জামান রনি বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। নিজের কাজ নিয়ে ব্যস্ত। তবে এরই মধ্যে শুটিং স্পটে স্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন।

বিয়ে প্রসঙ্গে এনটিভি অনলাইনকে কামরুজ্জামান রনি বলেন, ‘আসলে বিয়েটা অনেকটা হঠাৎ করেই হয়ে গেছে। এখন করোনাভাইরাস আতঙ্ক চলছে, যে কারণে এ বিষয়ে কিছু বলতে চাই না। সব কিছু স্বাভাবিক হোক, তারপর আমাদের বিয়ের প্রসঙ্গে কথা হবে। সবাইকে নিয়ে আড্ডা হবে।’

পরীর সঙ্গে দেখা করতে শুটিং স্পটে গিয়েছিলেন জানিয়ে রনি বলেন, “আমি এর মধ্যে ওর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। লঞ্চে একদিন ছিলাম। অন্যদিকে, আমার ‘রূপ’ শিরোনামের একটি নাটক এনটিভিতে প্রচার হচ্ছে, যে কারণে ঢাকায় সময় দিতে হচ্ছে।”

পরীর শুটিং নিয়ে রনি বলেন, ‘আসলে ওর এই শুটিংয়ের ডেট অনেক আগে থেকেই নির্ধারণ ছিল এবং ওরা যাত্রা করেছে করোনার প্রভাব শুরু হওয়ার আগেই। যে কারণে শুটিংটা করতেই হচ্ছে। সবাই দোয়া করবেন, যেন সুন্দরভাবে শুট শেষ করে ফিরতে পারে।’

বন্ধুমহলে পরিচিতির সূত্র ধরে হঠাৎ করেই ঘনিষ্ঠ হন রনি-পরী। অভিনেত্রী ও নির্মাতা হৃদি হকের ‘১৯৭১ : সেই সব দিন’ ছবির সহকারী পরিচালক হিসেবে কাজ করছেন রনি। এতে অভিনয় করছেন পরী মণি। সিনেমাটিতে কাজ করতে গিয়ে নিজেদের মধ্যে বোঝাপড়া তৈরি হয় তাঁদের। একপর্যায়ে রনিই বিয়ের প্রস্তাব দেন পরীকে। মনে মনে রনির প্রতি দুর্বল পরী সে প্রস্তাব এড়াতে পারেননি।

২০১৮-১৯ অর্থবছরে সরকারি অনুদান পায় ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ ছবিটি। প্রখ্যাত লেখক মুহম্মদ জাফর ইকবালের ‘রাতুলের রাত রাতুলের দিন’ অবলম্বনে নির্মিত হচ্ছে ছবিটি। প্রথমে চলচ্চিত্রটির নাম ছিল ‘নসু ডাকাত কুপোকাত’। পরে নাম পরিবর্তন করা হয়। ছবির চিত্রনাট্য লিখেছেন জাকারিয়া সৌখিন।

সম্প্রতি চয়নিকা চৌধুরী পরিচালিত ‘বিশ্বসুন্দরী’ সিনেমার শুটিং শেষ করেছে সিয়াম-পরী জুটি। এটি এই জুটির প্রথম কাজ। চলতি বছরের বিশেষ কোনো দিনে সিনেমাটি মুক্তি পাবে বলে নির্মাতা সূত্রে জানা গেছে।

২০১৫ সালে ‘ভালোবাসা সীমাহীন’ চলচ্চিত্রের মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় পরী মণির। সে বছর ‘রানা প্লাজা’ ছবিতে চুক্তিবদ্ধ হয়ে আলোচনায় আসেন তিনি, যদিও এখনো মুক্তি পায়নি ছবিটি। পরী মণি অভিনীত ছবিগুলোর মধ্যে রয়েছে ‘ভালোবাসব তোমায়’, ‘মহুয়া সুন্দরী’, ‘রক্ত’ ও ‘স্বপ্নজাল’।

সর্বাধিক পঠিত
  1. অপূর্ব-নিহার ‘মায়াপাখি’ নিয়ে দর্শক উচ্ছ্বাস
  2. দুই সংসারের সন্তানদের নিয়ে জেমসের ঈদ
  3. গণসংগীত শিল্পী কামরুদ্দীন আবসার আর নেই
  4. বিয়ে করার মতো একজনকে পেয়েছিলাম, কিন্তু সে ভেগে গেছে : বাঁধন
  5. যে যাই বলুক না কেন, আমাকে কিন্তু মেশিনগানের সঙ্গে মানিয়েছে : আরিফিন শুভ
  6. ‘বনলতা এক্সপ্রেস’ প্রদর্শনী বন্ধের দাবির নিন্দা, সাংস্কৃতিক সেন্সরশিপের বিরুদ্ধে সতর্কবার্তা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x