Skip to main content
NTV Online

বিনোদন

বিনোদন
  • অ ফ A
  • ঢালিউড
  • বলিউড
  • হলিউড
  • টলিউড
  • মুখোমুখি
  • টিভি
  • সংগীত
  • নৃত্য
  • মঞ্চ
  • ওয়েব সিরিজ ও ফিল্ম
  • শোক
  • সংস্কৃতি
  • স্বীকৃতি
  • শুটিং স্পট
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিনোদন
মাজহার বাবু
১৪:৩০, ১০ মার্চ ২০২০
আপডেট: ১৪:৩১, ১০ মার্চ ২০২০
মাজহার বাবু
১৪:৩০, ১০ মার্চ ২০২০
আপডেট: ১৪:৩১, ১০ মার্চ ২০২০
আরও খবর
বুবলীর সুখবরের মাঝেই শাকিবকে নিয়ে কী বার্তা দিলেন মিষ্টি জান্নাত?
এবার মেয়ের বাবা হয়েছেন শাকিব খান, জানালেন বুবলী
নেগেটিভ রিভিউ: শাকিব বলছেন, কিছু স্বার্থান্বেষী মহল চায় না বাংলা সিনেমার উন্নতি হোক
বিদেশ সফরে যাচ্ছে ‘রকস্টার’, ‘রইদ’ ও ‘মালিক’
শিল্পী সমিতির নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ

করোনা আতঙ্কে নতুন সিনেমা মুক্তি অনিশ্চিত

মাজহার বাবু
১৪:৩০, ১০ মার্চ ২০২০
আপডেট: ১৪:৩১, ১০ মার্চ ২০২০
মাজহার বাবু
১৪:৩০, ১০ মার্চ ২০২০
আপডেট: ১৪:৩১, ১০ মার্চ ২০২০
রাজধানীর মতিঝিলে অবস্থিত মধুমিতা হল। ছবি : এনটিভি অনলাইন

করোনাভাইরাস আতঙ্কে বন্ধ হয়ে যাচ্ছে নতুন চলচ্চিত্র মুক্তি। বাংলাদেশে করোনা আক্রান্ত তিনজনকে শনাক্ত করার পর সারা দেশে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এর প্রভাব পড়েছে সিনেমা হলে। যে কারণে নতুন সিনেমা মুক্তি থেকে পিছিয়ে যাচ্ছে প্রযোজকরা, এনটিভি অনলাইনকে এমনটিই জানিয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক শামসুল আলম।

‘ঊনপঞ্চাশ বাতাস’ ছবিটি আগামী শুক্রবার ১৩ মার্চ মুক্তির জন্য নিবন্ধিত ছিল। তবে ছবিটি মুক্তি থেকে পিছিয়ে যাচ্ছে। এরই মধ্যে সিনেমার মুক্তি বাতিল করেছেন নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল। নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে বিষয়টি জানিয়েছেন তিনি।

সম্প্রতি সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে ডিপজল-মৌসুমী অভিনীত চলচ্চিত্র ‘সৌভাগ্য’। ছবিটি পরিচালনা করেন নির্মাতা এফ আই মানিক। সেন্সর বোর্ডের অনুমতি পেলেও করোনাভাইরাস আতঙ্কের কারণে ছবিটি মুক্তি পাচ্ছে না সহসা, এমনটি জানিয়েছেন ছবির পরিচালক।

আজ মঙ্গলবার (১০ মার্চ) সকালে এনটিভি অনলাইনকে এফ আই মানিক বলেন, ‘করোনাভাইরাস আতঙ্ক এখন বিশ্বজুড়ে। এরই মধ্যে তা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। আতঙ্কগ্রস্ত আমরাও। সবার উচিত জনসমাগম যেখানে বেশি, সেসব জায়গা এড়িয়ে চলা। আমরা জানি, এতে সিনেমা হলেও প্রভাব পড়বে। তবে কিছু করার নেই। মানুষই যদি না বাঁচে, তবে কারা সিনেমা দেখবে।’

আগামী ২০ মার্চ মুক্তির ঘোষণা ছিল ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ ছবির। দেবাশীষ বিশ্বাস পরিচালিত এ ছবিতে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন নায়ক বাপ্পী ও অপু বিশ্বাস। এ ছাড়া এই চলচ্চিত্র দিয়ে বিরতি কাটিয়ে ফের নতুন উদ্যমে কাজে ফিরেছেন অপু বিশ্বাস। তবে করোনাভাইরাস মহামারি আকার ধারণ করলে ছবির মুক্তি পেছাবে বলে জানিয়েছেন পরিচালক।

দেবাশীষ বিশ্বাস বলেন, ‘দুদিন ধরে আমাদের দেশে করোনা আতঙ্ক তৈরি হয়েছে। সিনেমা হলেও এর প্রভাব পড়েছে। তবে দেশে তিনজন ভাইরাসে আতঙ্ক হলেও এর বেশি কোনো খবর পাওয়া যায়নি। অথচ অন্য দেশগুলোতে রাস্তাঘাটসহ সব বন্ধ হয়ে গেছে। আমরা ছবিটি ২০ মার্চই মুক্তির লক্ষ্য নিয়ে কাজ করছি। সিনেমা হলগুলোতে ছবির ট্রেইলার প্রচার হচ্ছে। যদি করোনা মহামারি আকার ধারণ না করে, অবস্থা যদি স্বাভাবিক থাকে, তবে ছবিটি মুক্তি পাবে। অন্যথায় মুক্তি অনিশ্চিত।’  

বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক শামসুল আলম বলেন, ‘আসলে বাংলাদেশে করোনাভাইরাস আক্রান্ত তিনজনকে শনাক্ত করার পর থেকেই আতঙ্ক ছড়িয়েছে। গতকাল থেকে সিনেমা হলে দর্শকও কমেছে। যে কারণে সিনেমা হলে নতুন ছবি মুক্তির বিষয়টি প্রায় অনিশ্চিত হয়ে পড়েছে। এরই মধ্যে ছবি মুক্তির জন্য যারা নিবন্ধন করেছিল, তারা মুক্তি থেকে পিছিয়ে যাচ্ছে। অনেকেই আমাদের কাছে আবেদন করছেন মুক্তি পেছানোর জন্য। ঈদের আগে কোনো ছবি মুক্তি পাবে কি না, সেটি এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না।’ 

শামসুল আলম আরো বলেন, ‘সবার আগে মানুষের জীবন। মানুষ যদি না থাকে, তবে তো কিছুই থাকবে না। তবে আমি মনে করি—আতঙ্ক নয়, সচেতনতা প্রয়োজন। আমাদের জানা দরকার আসল পরিস্থিতি কী, এমন অবস্থায় আমাদের কী করা উচিত। যেহেতু রোগটি ছোঁয়াচে, তাই জনসমাগমস্থল এড়িয়ে চলা প্রয়োজন। আর সিনেমা হল হলো জনসমাগমস্থল।’

শামসুল আলম বলেন, ‘তবে কোনো প্রযোজক যদি সিনেমা মুক্তি দিতে চায়, তবে আমাদের কোনো বাধা নেই। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। রোগটি যদি বড় আকারে ছড়িয়ে পড়ে, তবে বিষয়টি নিয়ে আমরা অফিশিয়াল সিদ্ধান্ত নেব। সিনেমা হল মালিকরাও বিষয়টি পর্যবেক্ষণ করছে।’

‘ঊনপঞ্চাশ বাতাস’ সিনেমায় অভিনয় করেছেন ছোটপর্দার অভিনেত্রী শার্লিন ফারজানা। এটি তাঁর প্রথম সিনেমা। তাঁর বিপরীতে রয়েছেন ইমতিয়াজ বর্ষণ। পরিচালনার পাশাপাশি সিনেমাটির কাহিনি, সংলাপ, চিত্রনাট্য, সংগীত পরিচালনা, গান রচনা, এমনকি পোস্টার ডিজাইন করেছেন উজ্জ্বল নিজেই।

ছবিতে শার্লিন-বর্ষণ ছাড়া আরো রয়েছেন ইলোরা গওহর, ইনামুল হক, সেঁজুতি, মানস বন্দ্যোপাধ্যায়, খায়রুল বাসার প্রমুখ। এর আগে প্রথমে ২৮ ফেব্রুয়ারি ‘ঊনপঞ্চাশ বাতাস’ মুক্তির ঘোষণা দেওয়া হয়েছিল। কিন্তু সেটি পিছিয়ে ১৩ মার্চ করা হয়। এ তারিখেও করোনা আতঙ্কে সিনেমাটি মুক্তি পাচ্ছে না।

‘সৌভাগ্য’ মনোয়ার হোসেন ডিপজলের নিজস্ব প্রযোজনা সংস্থা অমিবনি কথাচিত্রের ব্যানারে নির্মিত হয়েছে। এতে আরো অভিনয় করেছেন—কাজী মারুফ, তমা মির্জা, নবাগতা তন্দ্রা, আন্না, আনোয়ারা, সুব্রত, মিজু আহমেদ, ডি জে সোহেল প্রমুখ।

দীর্ঘ ১৯ বছর পর ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ সিনেমার সিক্যুয়েল নির্মাণ করেন দেবাশীষ বিশ্বাস। বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড প্রযোজিত এই সিনেমায় বাপ্পী-অপু ছাড়াও অভিনয় করেছেন সাদেক বাচ্চু, রেবেকা, আফজাল শরীফ, চিকন আলী, কাবিলা, শাহীন খান, হারুন কিসিঞ্জার, বড়দা মিঠু প্রমুখ।

সর্বাধিক পঠিত
  1. জীবনের অর্থ নিয়ে ঐশ্বরিয়ার আবেগঘন বার্তা নেটদুনিয়ায় ভাইরাল
  2. তারকার বিশ্বকাপ: এবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: হিমি
  3. শুটিং সেটে ‘কাট’ বলার পরও ছাড়েননি অভিনেতা, চাঞ্চল্যকর অভিযোগ নায়িকার
  4. বুবলীর সুখবরের মাঝেই শাকিবকে নিয়ে কী বার্তা দিলেন মিষ্টি জান্নাত?
  5. মিমি চক্রবর্তীর বিরুদ্ধে আদালতে চার্জশিট
  6. বিয়ে করলেন উপস্থাপিকা দীপ্তি চৌধুরী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x