Skip to main content
NTV Online

বিনোদন

বিনোদন
  • অ ফ A
  • ঢালিউড
  • বলিউড
  • হলিউড
  • টলিউড
  • মুখোমুখি
  • টিভি
  • সংগীত
  • নৃত্য
  • মঞ্চ
  • ওয়েব সিরিজ ও ফিল্ম
  • শোক
  • সংস্কৃতি
  • স্বীকৃতি
  • শুটিং স্পট
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিনোদন
  • টিভি
বিনোদন ডেস্ক
১০:৪০, ২৭ নভেম্বর ২০২০
আপডেট: ১৫:৪৯, ২৭ নভেম্বর ২০২০
বিনোদন ডেস্ক
১০:৪০, ২৭ নভেম্বর ২০২০
আপডেট: ১৫:৪৯, ২৭ নভেম্বর ২০২০
আরও খবর
মায়ের শাড়িতে তাসনিয়া ফারিণ, ফিরে গেলেন শৈশবে 
বিয়ে করলেন অভিনেতা পার্থ শেখ
আবুল হায়াত-ডলি জহুরের ‘লাইফ ইজ বিউটিফুল’
পরিচালক হিসেবে পাভেল ইসলামের নতুন অধ্যায়
‘ইত্যাদি’র নতুন পর্ব চুয়াডাঙ্গায়

আলী যাকেরের জানাজা বাদ আসর

বিনোদন ডেস্ক
১০:৪০, ২৭ নভেম্বর ২০২০
আপডেট: ১৫:৪৯, ২৭ নভেম্বর ২০২০
বিনোদন ডেস্ক
১০:৪০, ২৭ নভেম্বর ২০২০
আপডেট: ১৫:৪৯, ২৭ নভেম্বর ২০২০
বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলী যাকের। ছবি : সংগৃহীত

বরেণ্য অভিনেতা, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলী যাকেরের জানাজা আজ শুক্রবার বাদ আসর বনানী গোরস্থান মসজিদে সম্পন্ন হবে।

এক ফেসবুক স্ট্যাটাসে এ তথ্য জানিয়েছেন আলী যাকেরের ছেলে ইরেশ যাকের। তিনি লিখেছেন, ‘চার বছর ক্যানসারের  যুদ্ধের পর বাবা আজকে সকাল ৬:৪০ এ (৬টা ৪০ মিনিটে) চলে গেল। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। উনি যে দোয়া ও ভালোবাসা পেয়েছেন তার জন্য আমরা হৃদয়ের গভীর থেকে কৃতজ্ঞ। মৃত্যুর দুই দিন আগে বাবার করোনা শনাক্ত হয়। বাবার জানাজা আজ বাদ আসর বনানী গোরস্থান মসজিদে পড়া হবে।’

এদিকে, আলী যাকেরের মালিকাধীন বিজ্ঞাপনী সংস্থা এশিয়াটিক থ্রিসিক্সটির পক্ষ থেকে এক খুদেবার্তায় জানানো হয়েছে, দাফনের আগে শেষ শ্রদ্ধা জানানোর জন্য আলী যাকেরের মরদেহ বেলা ১১টায় মুক্তিযুদ্ধ জাদুঘরে নেওয়া হবে।

দীর্ঘ চার বছর ক্যানসারে আক্রান্ত আলী যাকের রাজধানীর ইউনাইটেড হাসপাতালে আজ শুক্রবার ভোর ৬টা ৪০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ৭৬ বছর বয়সী বরেণ্য অভিনেতা আলী যাকেরের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অভিনেতা ও সংসদ সদস্য আসাদুজ্জামান নূর এনটিভি অনলাইনকে জানিয়েছেন, গত পরশুদিন হঠাৎ করে ফের শরীরের অবস্থার অবনতি হলে বুধবার ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয় আলী যাকেরকে। সেখানে নমুনা পরীক্ষার পর সেদিনই তাঁর করোনা পজিটিভ আসে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার ভোরে না ফেরার দেশে চলে গেছেন আলী যাকের।

১৯৪৪ সালের ৬ নভেম্বর চট্টগ্রামের রতনপুর ইউনিয়নে জন্মগ্রহণ করেন আলী যাকের। গত ৬ নভেম্বর নিজ বাসায় ঘরোয়া আয়োজনে ৭৬তম জন্মদিন পালন করেন এই অভিনেতা।

১৯৬০ সালে সেন্ট গ্রেগরি থেকে ম্যাট্রিক পাস করে নটরডেমে ভর্তি হন আলী যাকের। সেখান থেকে ইন্টারমিডিয়েট পাস করেন তিনি। এরপর সমাজবিজ্ঞানে স্নাতক করেন। অনার্স পড়াকালেই ছাত্ররাজনীতিতে যোগ দিয়েছিলেন। ছাত্র ইউনিয়ন করতেন।

আলী যাকের তাঁর অভিনয়জীবন শুরু করেন ১৯৭২ সালে। আরণ্যক নাট্যদলের হয়ে মামুনুর রশীদের নির্দেশনায় মুনীর চৌধুরীর ‘কবর’ নাটকটিতে প্রথম অভিনয় করেন, যার প্রথম প্রদর্শনী হয়েছিল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে। এরপর জনপ্রিয় ধারাবাহিক ‘বহুব্রীহি’ ও ‘আজ রবিবার’-এ অভিনয় করে আলোচনায় আসেন। শিল্পকলায় অবদানের জন্য ১৯৯৯ সালে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদক পেয়েছেন এই গুণীজন। বর্তমানে আলী যাকের বিজ্ঞাপনী সংস্থা এশিয়াটিক থ্রিসিক্সটির কর্ণধার। আলী যাকের ১৯৭৫ সালে অভিনেত্রী সারা যাকেরকে বিয়ে করেন।

সংশ্লিষ্ট সংবাদ: আলী যাকের

০৬ নভেম্বর ২০২১
আলী যাকেরের ৭৭তম জন্মবার্ষিকী উদযাপন
২৭ নভেম্বর ২০২০
বনানীতে চিরনিদ্রায় আলী যাকের
২৭ নভেম্বর ২০২০
আলী যাকের বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন : তথ্যমন্ত্রী
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ‘প্রিন্স’ মোশন ফার্স্ট লুকে হাজির শাকিব খান
  2. বাবা হলেন মেগাস্টার রাম চরণ
  3. বিয়ের পিঁড়িতে নাঈম-শাবনাজ কন্যা মাহাদিয়া
  4. ৩২ চলচ্চিত্রে অনুদান দেবে সরকার, আবেদন করা যাবে ১ মার্চ পর্যন্ত
  5. গানচিলের দুই দশক: সম্মানিত নকীব খান, কুমার বিশ্বজিৎ ও রেজা রহমান
  6. শুটিংয়ের শেষদিন কেঁদেছিলেন সাবিলা, ‘চিত্রা’ হয়ে ফিরছেন ঈদে

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x