Skip to main content
NTV Online
Dektop Mobile

বিনোদন

বিনোদন
  • অ ফ A
  • ঢালিউড
  • বলিউড
  • হলিউড
  • টলিউড
  • মুখোমুখি
  • টিভি
  • সংগীত
  • নৃত্য
  • মঞ্চ
  • ওয়েব সিরিজ ও ফিল্ম
  • শোক
  • সংস্কৃতি
  • স্বীকৃতি
  • শুটিং স্পট
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিনোদন
  • বলিউড ও অন্যান্য
বিনোদন ডেস্ক
১৫:৪০, ১৪ এপ্রিল ২০২২
আপডেট: ১৫:৪৩, ১৪ এপ্রিল ২০২২
বিনোদন ডেস্ক
১৫:৪০, ১৪ এপ্রিল ২০২২
আপডেট: ১৫:৪৩, ১৪ এপ্রিল ২০২২
আরও খবর
পিছিয়ে গেল ‘টক্সিক’, আর সিনেমা করবেন না ইয়াশ?
কলেজ পড়ুয়া কাপলের চরিত্রে ইয়াশ-তটিনী
আর ‘রকি ভাই’ থাকছেন না ইয়াশ
রকিং স্টার ইয়াশের নতুন ঝলকে বুঁদ নেটজনতা
বাংলাদেশি ভক্তের ভালোবাসা দুহাত মেলে গ্রহণ করেছেন ইয়াশ
অগ্রিম বুকিং

‘আরআরআর’-কে টপকে গেল ‘কেজিএফ টু’

বিনোদন ডেস্ক
১৫:৪০, ১৪ এপ্রিল ২০২২
আপডেট: ১৫:৪৩, ১৪ এপ্রিল ২০২২
বিনোদন ডেস্ক
১৫:৪০, ১৪ এপ্রিল ২০২২
আপডেট: ১৫:৪৩, ১৪ এপ্রিল ২০২২
‘কেজিএফ : চ্যাপ্টার টু’ ও ‘আরআরআর’ সিনেমার দৃশ্য। ছবি : সংগৃহীত

ভারতের কন্নড় সুপারস্টার ইয়াশ অভিনীত বহুল প্রতীক্ষিত অ্যাকশনধর্মী ‘কেজিএফ : চ্যাপ্টার টু’ সিনেমা মুক্তি পেয়েছে আজ (১৪ এপ্রিল)। চলচ্চিত্র বিশ্লেষকেরা মনে করছেন, ভারতীয় সিনেমার ইতিহাসে নতুন রেকর্ড সৃষ্টি করতে যাচ্ছেন ইয়াশ। এরই মধ্যে ইঙ্গিত, ‘কেজিএফ থ্রি’ নির্মাণ হবে।

বাণিজ্য বিশ্লেষকদের বরাতে ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম ফিল্মিবিট ডটকমের খবর, অগ্রিম বুকিংয়ে ‘আরআরআর’-কে টপকে গেছে ‘কেজিএফ টু’। ভারতে অগ্রিম বুকিং থেকে ‘কেজিএফ টু’ সংগ্রহ করেছে ৬৫.১০ কোটি রুপি এবং ‘আরআরআর’ রেকর্ড সংগ্রহ করেছিল ৫৮.৭৩ কোটি রুপি।

প্রতিবেদনে প্রকাশ, ‘কেজিএফ : চ্যাপ্টার টু’ সিনেমার বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহ-স্বত্ব বিক্রি হয়েছে ৩৪৫ কোটি রুপিতে। কর্ণাটকে অ্যাকশনধর্মী এই সিনেমার মুক্তিপূর্ব ব্যবসা ১০০ কোটি রুপি, অন্ধ্র প্রদেশ ও তেলাঙ্গানায় ৭৮ কোটি রুপি, তামিলনাড়ুতে ২৭ কোটি রুপি, হিন্দি ভার্সন থেকে ১০০ কোটি রুপি এবং দেশের বাইরে প্রেক্ষাগৃহ-স্বত্ব বিক্রি হয়েছে ৩০ কোটি রুপিতে।

এর আগে বিভিন্ন প্রতিবেদনে প্রকাশ, প্রথম ১২ ঘণ্টায় এ সিনেমার এক লাখ সাত হাজার অগ্রিম টিকেট বিক্রি হয়েছে। ১০০ কোটি বাজেটের এই সিনেমা মুক্তির প্রথম দিনেই ১০০ কোটি রুপি আয়ের জোর সম্ভাবনা রয়েছে।

বলিউড হাঙ্গামার খবর, হিন্দ বেল্টে মুক্তির দিনে অগ্রিম টিকেট বিক্রি থেকে ‘কেজিএফ : চ্যাপ্টার টু’ সংগ্রহ করেছে রেকর্ড ৩১ কোটি রুপি (নেট)। আশা করা হচ্ছে, প্রথম দিন ৪৫ কোটি রুপির বেশি সংগ্রহ করবে।

‘কেজিএফ : চ্যাপ্টার টু’ সিনেমায় ইয়াশ ওরফে রকি ভাই মুখোমুখি হয়েছেন খলনায়ক সঞ্জয় দত্ত ওরফে আধীরার সঙ্গে। প্রশান্ত নীলের রচনা ও পরিচালনায় সঞ্জয় দত্ত ছাড়াও এতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন রাভিনা ট্যান্ডন, প্রকাশ রাজ ও শ্রীনিধি শেঠি।

বিশ্বব্যাপী তেলেগু, হিন্দি, তামিল, মালয়ালাম ও কন্নড় ভাষায় রেকর্ড ১০ হাজার স্ক্রিনে মুক্তি পেয়েছে ‘কেজিএফ : চ্যাপ্টার টু’, যেখানে শুধু ভারতের ছয় হাজার স্ক্রিনে মুক্তি পেয়েছে। দক্ষিণ ভারতের ২৬০০ স্ক্রিনে মুক্তি পেয়েছে সিনেমাটি।

অরম্যাক্স মিডিয়ার বরাতে বলিউড লাইফের খবর, মুক্তির দিন আজ ‘কেজিএফ : চ্যাপ্টার টু’ ১৩৩ কোটি রুপি সংগ্রহ করতে পারে।

View this post on Instagram

A post shared by Ormax Media (@ormaxmedia)

কইমই ডটকমের খবর, ‘আরআরআর’ মুক্তির দিন বিশ্বব্যাপী ২২৩ কোটি রুপি (গ্রস) সংগ্রহ করেছিল। ‘কেজিএফ : চ্যাপ্টার টু’ বিশ্বব্যাপী ১৫০ কোটির ক্লাবে প্রবেশ করতে পারে। ‘বাহুবলি টু’ মুক্তির দিন সংগ্রহ করেছিল ২১৩ কোটি রুপি (গ্রস)।

সিনেমাটির জন্য দ্বিতীয় সর্বোচ্চ পারিশ্রমিক নিয়েছেন পরিচালক প্রশান্ত নীল; সিক্যুয়াল পরিচালনার জন্য ১৫ কোটি রুপি নিয়েছেন তিনি। আর খলচরিত্রে অভিনয় করা সঞ্জয় দত্ত নিয়েছেন নয় কোটি রুপি। এ ছাড়া রকি ভাইয়ের নায়িকার চরিত্রে অভিনয় করা শ্রীনিধি শেঠি নিয়েছেন তিন কোটি রুপি। ১০০ কোটি রুপি বাজেটের এ সিনেমা প্রযোজনা করেছেন বিজয় কিরগান্দুর।

২০১৮ সালে মুক্তি পায়  ‘কেজিএফ : চ্যাপ্টার ওয়ান’ সিনেমা, যা বিশ্বজুড়ে তুমুল সাড়া ফেলেছিল। সাফল্যের ধারাবাহিকতায় এর তৃতীয় কিস্তিও নির্মাণ হবে, সেই ইঙ্গিত মিলেছে।

ইয়াশ কেজিএফ : চ্যাপ্টার টু

সংশ্লিষ্ট সংবাদ: ইয়াশ

০৩ মে ২০২৬
পিছিয়ে গেল ‘টক্সিক’, আর সিনেমা করবেন না ইয়াশ?
১২ জানুয়ারি ২০২৪
কলেজ পড়ুয়া কাপলের চরিত্রে ইয়াশ-তটিনী
১০ জানুয়ারি ২০২৩
আর ‘রকি ভাই’ থাকছেন না ইয়াশ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. চেনাই যাচ্ছে না ইবরার টিপুকে, কী হয়েছে সংগীতশিল্পীর?
  2. ২ সন্তান নিয়ে হানিমুনে আমির-গৌরী
  3. বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান মেহজাবীন, তটিনী ও ইরফানের
  4. আর্জেন্টিনার সেমিফাইনাল নিশ্চিত হতেই ফেসবুকে পূর্ণিমার আবেগঘন বার্তা
  5. কার মাথায় উঠল ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬’-এর মুকুট?
  6. আজ পূর্ণিমার জন্মদিন, কত বছরে পা রাখলেন নায়িকা 

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x