আবার জোভানের ‘বেস্ট ফ্রেন্ড’ মেহজাবীন
ছোট পর্দার অভিনেতা ফারহান আহমেদ জোভানের বেস্ট ফ্রেন্ড কে? বাস্তব জীবনে অন্য কেউ হলেও পর্দায় সেই বেস্ট ফ্রেন্ড মেহজাবীন চৌধুরী। সম্প্রতি ‘বেস্ট ফ্রেন্ড থ্রি’ শিরোনামে একটি নাটকে জুটি বেঁধেছেন তাঁরা।
জানা গেছে, নাটকটির গল্প রচনা করেছেন পরিচালক প্রবীর রায় চৌধুরী নিজেই। চিত্রনাট্য লিখেছেন অপূর্ণ রুবেল। এরই মধ্যে রাজধানীর উত্তরা, চট্টগ্রামসহ বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে। মেহজাবীন-জোভান ছাড়াও এতে অভিনয় করেছেন আদর ও শহীদ উন নবী।
পরিচালক প্রবীর রায় চৌধুরী জানিয়েছেন, এর আগে ‘বেস্ট ফ্রেন্ড’ নাটকে জুটি বেঁধেছিলেন মেহজাবীন-জোভান। তবে ‘বেস্ট ফ্রেন্ড টু’তে জোভান ছাড়া অন্য শিল্পী পরিবর্তন হয়। বেস্ট ফ্রেন্ডের গল্পের আবহে এবার নির্মিত হয়েছে ‘বেস্ট ফ্রেন্ড থ্রি’।
নির্মাতা সূত্রে জানা গেছে, শিগগিরই নাটকটি আরটিভিতে প্রচারের পাশাপাশি সিডি চয়েজের ইউটিউব চ্যানেলে প্রচার হবে।

বিনোদন ডেস্ক