Skip to main content
NTV Online

বিনোদন

বিনোদন
  • অ ফ A
  • ঢালিউড
  • বলিউড
  • হলিউড
  • টলিউড
  • মুখোমুখি
  • টিভি
  • সংগীত
  • নৃত্য
  • মঞ্চ
  • ওয়েব সিরিজ ও ফিল্ম
  • শোক
  • সংস্কৃতি
  • স্বীকৃতি
  • শুটিং স্পট
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিনোদন
মাজহার বাবু
১৯:০৫, ২৯ মে ২০২০
আপডেট: ১৯:৪১, ২৯ মে ২০২০
মাজহার বাবু
১৯:০৫, ২৯ মে ২০২০
আপডেট: ১৯:৪১, ২৯ মে ২০২০
আরও খবর
বুবলীর সুখবরের মাঝেই শাকিবকে নিয়ে কী বার্তা দিলেন মিষ্টি জান্নাত?
এবার মেয়ের বাবা হয়েছেন শাকিব খান, জানালেন বুবলী
নেগেটিভ রিভিউ: শাকিব বলছেন, কিছু স্বার্থান্বেষী মহল চায় না বাংলা সিনেমার উন্নতি হোক
বিদেশ সফরে যাচ্ছে ‘রকস্টার’, ‘রইদ’ ও ‘মালিক’
শিল্পী সমিতির নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ

অনেকেই জানেন না কতটা ভালো মানুষ ছিলেন তিনি : মিশা

মাজহার বাবু
১৯:০৫, ২৯ মে ২০২০
আপডেট: ১৯:৪১, ২৯ মে ২০২০
মাজহার বাবু
১৯:০৫, ২৯ মে ২০২০
আপডেট: ১৯:৪১, ২৯ মে ২০২০
জন্মদিনে হুমায়ুন ফরিদীকে শ্রদ্ধাভরে স্মরণ করলেন মিশা সওদাগর। ছবি : সংগৃহীত

‘পর্দায় তাঁর অভিনয় দেখে সবাই মুগ্ধ। শুধু অভিনয়গুণ দিয়ে কোটি মানুষের হৃদয়ে ভালোবাসার স্থান দখল করেছেন আমাদের দেশের কিংবদন্তি অভিনেতা হুমায়ুন ফরীদি সাহেব। তবে যাঁরা তাঁকে সামনাসামনি দেখেননি, তাঁর সঙ্গে কাজ করার সুযোগ হয়নি, তাঁদের অনেকেই জানেন না কতটা ভালো মানুষ ছিলেন তিনি।’ হুমায়ুন ফরীদির প্রতি এভাবেই ভালোবাসা প্রকাশ করলেন অভিনেতা মিশা সওদাগর।

 

মঞ্চ, টেলিভিশনের পাশাপাশি চলচ্চিত্রে অভিনয় করেছেন হুমায়ুন ফরীদি। তাঁর সঙ্গে বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করেছেন মিশা সওদাগর। হুমায়ুন ফরীদির জন্মদিনে (২৯ মে) গভীর শ্রদ্ধার সঙ্গে তাঁকে স্মরণ করছেন মিশা।

 

এনটিভি অনলাইনকে মিশা সওদাগর বলেন, ‘মানুষ হিসেবে অসাধারণ ছিলেন হুমায়ুন ফরীদি। প্রতিটি মানুষকে ভালোবাসতেন, কোনো বিনিময় আশা করতেন না। শুটিংয়ের সময় সবাইকে খুশি রাখার চেষ্টা করতেন। আর কষ্টগুলো সব সময় নিজের মধ্যে চেপে রাখতেন। একজন ভালো মানুষের যতগুলো গুণ থাকতে পারে, সব গুণ আমি উনার মধ্যে দেখেছি।’

অভিনয় প্রসঙ্গে মিশা সওদাগর বলেন, ‘আমি মনে করি অনেকেই ভালো অভিনেতা হতে পারেন। অনেকেই জন্মগতভাবে ভালো অভিনেতা হন, আবার অনেকে কঠোর সাধনা করে নিজেকে ভালো অভিনেতা হিসেবে প্রতিষ্ঠা করেছেন। তবে ভালো মানুষ হওয়াটা অনেক কঠিন। আজ হুমায়ুন ফরীদি সাহেবের জন্মদিন, এই দিনে তাঁকে হাজারো সালাম। সবাই দোয়া করবেন, আল্লাহ যেন তাঁকে বেহেস্তের সর্বোচ্চ জায়গায় স্থান দেন।’

কিংবদন্তি অভিনেতা হুমায়ুন ফরীদি। মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্র সব জায়গায় ছিল তাঁর সাবলীল বিচরণ। অভিনয় দিয়ে কেড়েছেন অগণিত দর্শকের হৃদয়। জনপ্রিয় এই অভিনেতাকে হৃদয়ের গভীর থেকে স্মরণ করেন অনুরাগীরা। মৃত্যুর আট বছর পরও সম্প্রতি তাঁর ব্যবহৃত চশমা নিলামে তোলা হলে তিন লাখ ২৫ হাজার ১২ টাকায় কিনে নেন এক ভক্ত।

১৯৮২ সালে হুমায়ুন ফরীদি ‘নীল নকশার সন্ধানে’ নাটকে অভিনয় করেন। এটি ছিল তাঁর প্রথম টেলিভিশন নাটক। এরপর একে একে অভিনয় করেন ‘ভাঙনের শব্দ শোনা যায়’, ‘সংশপ্তক’, ‘দুই ভাই’, ‘শীতের পাখি’ এবং ‘কোথাও কেউ নেই’-এর মতো দর্শকপ্রিয় নাটকে। ‘হুলিয়া’, ‘জয়যাত্রা’, ‘শ্যামলছায়া’, ‘একাত্তরের যিশু’, ‘আনন্দ অশ্রু’সহ অনেক সিনেমায় অভিনয় করেছেন তিনি। মঞ্চ নাটকের অবাধ বিচরণ ছিল তাঁর।

‘মাতৃত্ব’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন ফরীদি। ২০১৮ সালে বাংলাদেশ সরকার তাঁকে সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে ভূষিত করে।

জন্মদিনে হুমায়ুন ফরীদিকে শ্রদ্ধাভরে স্মরণ করছেন অসংখ্য অনুরাগী। ২০১২ সালের ১৩ ফেব্রুয়ারি না ফেরার দেশে চলে যান এই অভিনেতা।

সর্বাধিক পঠিত
  1. বিয়ে করলেন উপস্থাপিকা দীপ্তি চৌধুরী
  2. এবার মেয়ের বাবা হয়েছেন শাকিব খান, জানালেন বুবলী
  3. চলচ্চিত্র শিল্পের বর্তমান অবস্থা নিয়ে টেজাবের সেমিনার
  4. ২৫ জুন আসছে ‘হেডলাইন’ : অপূর্ব-ইয়াশ-বিন্দু-সারিকাকে নিয়ে রহস্যের গল্প
  5. নেগেটিভ রিভিউ: শাকিব বলছেন, কিছু স্বার্থান্বেষী মহল চায় না বাংলা সিনেমার উন্নতি হোক
  6. বিদেশ সফরে যাচ্ছে ‘রকস্টার’, ‘রইদ’ ও ‘মালিক’

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x