Skip to main content
NTV Online

নির্বাচন

নির্বাচন
  • অ ফ A
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • নির্বাচন
  • উপজেলা নির্বাচন
আবুল কালাম আজাদ, লক্ষ্মীপুর
১৫:৪০, ১৭ মে ২০২৪
আপডেট: ১৫:৪১, ১৭ মে ২০২৪
আবুল কালাম আজাদ, লক্ষ্মীপুর
১৫:৪০, ১৭ মে ২০২৪
আপডেট: ১৫:৪১, ১৭ মে ২০২৪
আরও খবর
সংসদ সদস্যদের ঋণের পরিমাণ ১১ হাজার ১১৭ কোটি
দালাল ধরতে গেটে তালা মেরে সাব-রেজিস্ট্রার অফিসে এমপি
সংসদ সদস‍্য বললেন, ‘আপনি নির্দয় মানুষ’, হাসলেন স্পিকার
আমাদের রাজপথে নামতে বাধ্য করবেন না : এ টি এম আজহার
যুক্তরাষ্ট্রে হত্যার শিকার নারীর বাড়ি লক্ষ্মীপুরে, হত্যাকারী গ্রেপ্তার

নির্বাচনি প্রচারণায় অংশ না নিতে সংসদ সদস্যকে চিঠি

আবুল কালাম আজাদ, লক্ষ্মীপুর
১৫:৪০, ১৭ মে ২০২৪
আপডেট: ১৫:৪১, ১৭ মে ২০২৪
আবুল কালাম আজাদ, লক্ষ্মীপুর
১৫:৪০, ১৭ মে ২০২৪
আপডেট: ১৫:৪১, ১৭ মে ২০২৪
লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন খান। ফাইল ছবি

উপজেলা পরিষদ নির্বাচনে প্রচারণায় অংশ না নিতে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন খানকে চিঠি দিয়েছে জেলা নির্বাচন অফিস। আজ শুক্রবার (১৭ মে) সকালে জেলা নির্বাচন অফিসের রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট প্রিয়াংকা দত্ত তাকে এ চিঠি দেন। 

চিঠিতে উল্লেখ করা হয়, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে লক্ষ্মীপুরের রামগঞ্জে ২১ এপ্রিল ভোট অনুষ্ঠিত হবে। নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. ইমতিয়াজ আরাফাত রিটার্নিং কর্মকর্তার কাছে আপনার (আনোয়ার খান) বিরুদ্ধে নির্বাচনি প্রচারণায় অংশগ্রহণ বিষয়ক লিখিত অভিযোগ করেছেন। উপজেলা পরিষদ নির্বাচনি আচরণ বিধিমালা ২০১৬ এর বিধি ২২ অনুসারে সরকারি সুযোগ সুবিধাভোগী গুরুত্বপূর্ণ ব্যক্তি ও সরকারি কর্মকর্তা বা কর্মচারির নির্বাচনি প্রচারণায় অংশ নেওয়া নিষেধ। সংসদ সদস্য হিসেবে আপনাকে উপজেলা পরিষদ নির্বাচনের বিধিমালা ২০১৬ এর বিধি ২২ (১) (২) ধারা মেনে চলা এবং যে কোনো ধরনের নির্বাচনি প্রচারণায় অংশ নেওয়া থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো।

এর আগে, গতকাল বৃহস্পতিবার (১৬ মে) দুপুরে রামগঞ্জ উপজেলা নির্বাচনের আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মো. ইমতিয়াজ আরাফাত রিটার্নিং কর্মকর্তাসহ ১০ দপ্তরে সংসদ সদস্য আনোয়ার খানের বিরুদ্ধে নির্বাচনি আচরণ বিধি লঙ্ঘনের বিষয়ে লিখিত অভিযোগ দেন।

অভিযোগে উল্লেখ করা হয়, চেয়ারম্যান প্রার্থী দেওয়ান বাচ্চুর পক্ষে রামগঞ্জের বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাদেরকে আনোয়ার খান মোবাইলফোন ও হোয়াটসঅ্যাপে কল দিয়ে ভোট চাচ্ছেন। বৃহস্পতিবার রাতসহ শুক্রবার ও শনিবার তিনি বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাকর্মীদের বাড়িতে ডেকেছেন। তারাই বিষয়টি ইমতিয়াজকে জানিয়েছেন।

এছাড়া আজ শুক্রবার বিকেলে উপজেলা শহরে আনোয়ার খান তার মালিকানাধীন হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন অনুষ্ঠানে লোকজন জমায়েত করবেন। সেখানে তিনি বাচ্চুর পক্ষে নির্বাচনি দিকনির্দেশনা দেবেন বলেও জানা গেছে, উল্লেখ করেন অভিযোগকারী।

এ বিষয়ে জানতে একাধিকবার সংসদ সদস্য আনোয়ার খানের মোবাইল ফোনে কল দিয়ে সাড়া পাওয়া যায়নি।

এ ব্যাপারে রিটার্নিং কর্মকর্তা প্রিয়াংকা দত্ত বলেন, ‘অভিযোগের ভিত্তিতে সংসদ সদস্যকে নির্বাচনি প্রচারণায় অংশ না নিতে চিঠি দিয়ে অনুরোধ করা হয়েছে। নির্বাচন যাতে সুষ্ঠু হয় সে লক্ষ্যে আমরা কাজ করছি।’

সংসদ সদস্য নির্বাচনি প্রচারণা লক্ষ্মীপুর
২০ মার্চ ২০২৬
বাসযাত্রা নির্বিঘ্ন ও অধিক ভাড়া আদায় বন্ধে টার্মিনাল পরিদর্শনে এমপি
১৫ মার্চ ২০২৬
দ্বিতীয় প্রজন্মের সংসদ সদস্য নির্বাচিত হয়েই প্রতিমন্ত্রী
০৯ মার্চ ২০২৬
মাটি কেটে তিলকখালি খাল খনন উদ্বোধন সংসদ সদস্যের
০৬ মার্চ ২০২৬
১০ হাজার মানুষের ইফতার আয়োজন সংসদ সদস্যের
২৭ ফেব্রুয়ারি ২০২৬
চৌহালীতে নদীভাঙন এলাকা পরিদর্শনে সংসদ সদস্য আমিরুল
২৬ ফেব্রুয়ারি ২০২৬
রমজানের বাজার মনিটরিংয়ে সংসদ সদস্য আব্দুল মান্নান
২৬ ফেব্রুয়ারি ২০২৬
অপরাধীর দলীয় পরিচয় নয়, আইন অনুযায়ী ব্যবস্থা নিন : ফজলে হুদা বাবুল
২৫ ফেব্রুয়ারি ২০২৬
চুয়াডাঙ্গায় সংসদ সদস্যদের সঙ্গে জেলা প্রশাসনের পরিচিতি সভা
২২ ফেব্রুয়ারি ২০২৬
এলাকার উন্নয়নে সংসদ সদস্যের হটলাইন নম্বর চালু
১৪ ফেব্রুয়ারি ২০২৬
নিজ দলের ৫ কর্মীকে পুলিশে দিলেন নবনির্বাচিত সংসদ সদস্য
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের উপনির্বাচনে বিজিবি মোতায়েন
  2. শেরপুর-৩ আসনে প্রতিদ্বন্দ্বিতায় বৈধতা পেল ৫ প্রার্থীর মনোনয়নপত্র
  3. বাবার রাজনীতির পতাকা মেয়ে আফরোজা খানম রিতার হাতে
  4. কুড়িগ্রাম-৪ আসনে বিজয়ী জামায়াতের মোস্তাফিজুর রহমান
  5. চান্দনাইশের আবু আহমেদ ও ঈশ্বরদীর এমদাদুল হকের প্রার্থিতা বাতিল
  6. মুন্সীগঞ্জ তরিকুল হত্যার বিচারের দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x