Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
আবুল কালাম আজাদ, লক্ষ্মীপুর
২০:৪০, ১৮ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ২০:৪১, ১৮ সেপ্টেম্বর ২০২৬
আবুল কালাম আজাদ, লক্ষ্মীপুর
২০:৪০, ১৮ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ২০:৪১, ১৮ সেপ্টেম্বর ২০২৬
আরও খবর
ইউপি সদস্যের গুদামে অভিযান, অবৈধভাবে মজুতকৃত অর্ধশতাধিক বস্তা সার জব্দ
অস্তিত্বহীন ৭৪ শিশুর ভুয়া জন্ম-মৃত্যু নিবন্ধন, বিচারের মুখোমুখী ইউপি সচিব
মিয়ানমারে পাচারের সময় ৬৫০ বস্তা সিমেন্টসহ আটক ৫
পদ্মা ব্যারেজে ২৪ জেলার মানুষ উপকৃত ও দেশের অর্থনীতি চাঙ্গা হবে  : পানি সম্পদমন্ত্রী
অর্থনৈতিক বিপ্লবের জন্য পদ্মা ব্যারেজ নির্মাণ গুরুত্বপূর্ণ : পানিসম্পদমন্ত্রী

স্বনির্ভর বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার : পানিসম্পদ মন্ত্রী

আবুল কালাম আজাদ, লক্ষ্মীপুর
২০:৪০, ১৮ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ২০:৪১, ১৮ সেপ্টেম্বর ২০২৬
আবুল কালাম আজাদ, লক্ষ্মীপুর
২০:৪০, ১৮ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ২০:৪১, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার সকালে লক্ষ্মীপুর রহমতখালী খালে পোনা অবমুক্তকরণ শেষে কথা বলেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। ছবি : এনটিভি

গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে ওঠার টার্গেট পয়েন্টে লক্ষ্য রেখেই সরকার বিভিন্ন কর্মসূচি অব্যাহত রেখেছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে লক্ষ্মীপুর রহমতখালী খালে পোনা অবমুক্তকরণ শেষে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। পরে জেলা মৎস্য বিভাগের উদ্যোগে পুকুরে অবমুক্তকরণের জন্য সরকারি-বেসরকারি ৩৩টি প্রতিষ্ঠানের মাঝে মাছের পোনা বিতরণ করা হয়।

পানিসম্পদ মন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার জীবদ্দশায় তার তীক্ষ্ণ দৃষ্টি এবং দূরদর্শী চিন্তা থেকে স্বনির্ভর বাংলাদেশ গঠনে খাল পুনঃখননসহ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছিলেন। সেটা ছিল একটা আন্দোলন, একটা বিপ্লব। তারই ধারাবাহিকতায় আমরা খালেদা জিয়ার অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য নতুন কর্মসূচি হাতে নিয়েছি। এটা একটা জাগরণ সৃষ্টি হবে। দলমত নির্বিশেষে আমরা সবাই যদি এই কাজগুলোকে অগ্রাধিকার দিই, অর্থনৈতিক রূপান্তরের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে পারবো। মাছে-ভাতে বাংলাদেশের মানুষ, নদীমাতৃক দেশ। সবকিছু মিলিয়ে আমরা নিজেরা নিজেদের অবস্থানটাকে আরও সুদৃঢ় করতে সক্ষম হবো। স্বনির্ভর বাংলাদেশ গড়ে ওঠার টার্গেট পয়েন্টে লক্ষ্য রেখেই আমরা কাজগুলো অব্যাহত রেখেছি।

শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, নির্বাচনের পর থেকে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী অনেকগুলো কর্মসূচি হাতে নিয়েছেন। তার মধ্যে বৃক্ষরোপণ অভিযান, সারাদেশে ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানোর কর্মসূচি অব্যাহত রয়েছে। ২০ হাজার কিলোমিটার খাল খনন বা পুনঃখনন আমরা হাতে নিয়েছি। আগামী ৫ বছরের মধ্যে আমরা ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করবো। মৎস্য অবমুক্তকরণও আমাদের কর্মসূচির আওতায় রয়েছে।

পানিসম্পদ মন্ত্রী আরও বলেন, আমরা গ্রামীণ অবকাঠামোকে অগ্রাধিকার দিচ্ছি। সামাজিকভাবে আমরা নৈতিক দায়িত্ববোধ থেকে আমরা কর্মসূচিগুলো পালন করে যাচ্ছি। পাশাপাশি সবকিছুর সঙ্গে পরিবেশের সম্পর্ক রয়েছে। রহমতখালী খাল লক্ষ্মীপুরের প্রাণ। ইতোমধ্যে খাল পরিষ্কার-পরিচ্ছন্ন কাজ আমরা অব্যাহত রেখেছি। প্রচুর কচুরিপানা ছিল, সেগুলো আমরা পরিষ্কার করেছি। পানি যথেষ্ট প্রবাহ রয়েছে। আজ মাছ অবমুক্তকরণ করা হয়েছে। সবাই মিলে আমরা সামাজিক এ উদ্যোগকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি।

এ সময় বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক এসএম মেহেদী হাসান, জেলা পুলিশ সুপার মো. আবু তারেক, জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাহিদ উজ-জামান খান, জেলা মৎস্য কর্মকর্তা জসিম উদ্দিন, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক হাছিবুর রহমান, বাফুফে সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী প্রমুখ।

পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি লক্ষ্মীপুর

সংশ্লিষ্ট সংবাদ: পানিসম্পদ মন্ত্রী

০৫ সেপ্টেম্বর ২০২৬
সংসদে বিরোধী দল সুন্দর কথা বলে, বাইরে একাত্তরের রূপ ধারণ করে : পানিসম্পদ মন্ত্রী
০৯ আগস্ট ২০২৬
‘ফারাক্কা চুক্তি নবায়নের পাশাপাশি পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করা হবে’
০৭ জুলাই ২০২৬
‎পানিসম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশ-নেদারল্যান্ডসের যৌথ কাজের অঙ্গীকার
  • আরও
সর্বাধিক পঠিত
  1. জাতীয় গ্রিডে আগামীকাল যুক্ত হচ্ছে ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস
  2. উচ্চ মূল্য সংযোজনের পণ্য ও বাজার বাড়াতে নতুন কৌশলে বিসিক
  3. ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
  4. প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি
  5. প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে নিউইয়র্কে যত্রতত্র ব‍্যানার ঝুলানোয় সমালোচনা
  6. বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x