Skip to main content
NTV Online

শিক্ষা

শিক্ষা
  • অ ফ A
  • ভর্তি ও পরীক্ষা
  • বৃত্তি
  • সাফল্য
  • বিদেশে পড়াশোনা
  • ক্যাম্পাস
  • ক্যারিয়ার
  • প্রতিষ্ঠান পরিচিতি
  • ফলাফল
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • শিক্ষা
  • ক্যাম্পাস
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৮:৫০, ১২ নভেম্বর ২০২৬
আপডেট: ০৮:৫০, ১২ নভেম্বর ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৮:৫০, ১২ নভেম্বর ২০২৬
আপডেট: ০৮:৫০, ১২ নভেম্বর ২০২৬
আরও খবর
শুধু সনদ নয়, কর্মবাজারের উপযোগী দক্ষতা অর্জন করতে হবে : ইউজিসি চেয়ারম্যান
দেশের ৫০ বিশ্ববিদ্যালয়ে ৩য় ভাষা শিক্ষা সেন্টার চালুর উদ্যোগ ইউজিসির
গোল্ডেন জিপিএ ৫ পেয়েও উচ্চশিক্ষা নিয়ে দুশ্চিন্তায় রুকাইয়া
৫২ বছর বয়সে এইচএসসি পাস, অনার্সে ভর্তির স্বপ্ন দেখছেন শেফালী
উচ্চশিক্ষায় স্যাটেলাইট টিভি চালুর পরিকল্পনা ইউজিসির

জ্ঞান-দক্ষতা অর্জন করলে যেকোনো বিশ্ববিদ্যালয় থেকেই সফলতা সম্ভব: ইউজিসি চেয়ারম্যান

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৮:৫০, ১২ নভেম্বর ২০২৬
আপডেট: ০৮:৫০, ১২ নভেম্বর ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৮:৫০, ১২ নভেম্বর ২০২৬
আপডেট: ০৮:৫০, ১২ নভেম্বর ২০২৬

শুধু বিশ্ববিদ্যালয়ের সনদ অর্জনই উচ্চশিক্ষার লক্ষ্য হতে পারে না; বরং কর্মবাজারের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় দক্ষতা অর্জন করেই শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় থেকে বের হতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।

তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ডেটা সায়েন্সসহ নতুন নতুন প্রযুক্তির দ্রুত বিকাশের সঙ্গে তাল মেলাতে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি ডিজিটাল সাক্ষরতা, যোগাযোগ দক্ষতা ও অন্যান্য প্রয়োজনীয় পেশাগত যোগ্যতা অর্জন করতে হবে।

বুধবার (১২ নভেম্বর) রাজধানীর পূর্বাচলসংলগ্ন কাঞ্চনে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এসইউবি) স্থায়ী ক্যাম্পাসে আয়োজিত ‘মিট অ্যান্ড গ্রিট ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি ভর্তি হওয়া শিক্ষার্থীদের বরণ করে নিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশে ইউজিসি চেয়ারম্যান বলেন, জীবনে সফল হতে মেধার পাশাপাশি পরিশ্রম, অধ্যবসায় ও আত্মবিশ্বাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারি কিংবা বেসরকারি, বড় কিংবা ছোট, পুরোনো কিংবা নতুন—কোন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছো, সেটি সফলতার প্রধান নির্ধারক নয়। বিশ্ববিদ্যালয়ের পরিচয় নিয়ে হীনমন্যতায় ভোগার কোনো কারণ নেই। প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জন করতে পারলে যেকোনো বিশ্ববিদ্যালয় থেকেই সফল হওয়া সম্ভব।

দেশের অর্থনীতি ও কর্মসংস্থানের সম্ভাবনা তুলে ধরে অধ্যাপক মামুন আহমেদ বলেন, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতিকে এক ট্রিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য রয়েছে। আগামী পাঁচ বছরে দেশে এক কোটি নতুন কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসব কর্মসংস্থানে তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। এ জন্য তাঁদের মানসম্মত শিক্ষা গ্রহণের পাশাপাশি সময়োপযোগী দক্ষতা অর্জনের মাধ্যমে নিজেদের প্রস্তুত করতে হবে।

শিক্ষকদের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, শিক্ষার্থীদের শুধু শ্রেণিকক্ষের পাঠদানের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। তাঁদের সহশিক্ষা ও পাঠ্যক্রম বহির্ভূত কার্যক্রমে অংশগ্রহণের পর্যাপ্ত সুযোগ তৈরি করতে হবে। শ্রেণিকক্ষের বাইরের এসব কার্যক্রম শিক্ষার্থীদের নেতৃত্ব গড়ে তোলা, যোগাযোগ, দলগত কাজ ও সমস্যা সমাধানের মতো বাস্তবমুখী দক্ষতা অর্জনে সহায়তা করে।

দেশের উচ্চশিক্ষার মানোন্নয়নে ইউজিসির পরিকল্পনা তুলে ধরে চেয়ারম্যান বলেন, আগামী পাঁচ বছরের মধ্যে দেশের সব বিশ্ববিদ্যালয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে কমিশন কাজ করছে। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে অর্জিত জ্ঞান ও দক্ষতা যেন বাস্তব জীবন এবং কর্মক্ষেত্রে কার্যকরভাবে প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে একটি সমন্বিত শিক্ষাব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো বৈষম্য করা হচ্ছে না।

তিনি আরও বলেন, আগামী পাঁচ বছরে ইউজিসির সহযোগিতায় সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অন্তত দুই হাজার শিক্ষককে দেশে-বিদেশে পিএইচডি করার সুযোগ তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং গবেষণার সুযোগ সম্প্রসারণেও কমিশন কাজ করছে।

স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য (মনোনীত) অধ্যাপক ড. মো. হাসান কাউসারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের প্রেসিডেন্ট ড. এ এম শামীম ও ভাইস প্রেসিডেন্ট ড. মো. মাহবুবুর রহমান, এমপি।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও ইউজিসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের আইন বিভাগের অ্যাডজাঙ্কট প্রফেসর ড. আসিফ নজরুল, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. কে এস সারোয়ার উদ্দিন আহমেদ এবং রেজিস্ট্রার ড. আহমেদ হোসাইন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের ডিন, বিভাগের চেয়ারম্যান ও অ্যাডভাইজার, শিক্ষক, আমন্ত্রিত অতিথি এবং নবীন শিক্ষার্থীরা অংশ নেন।

ক্যাপশন-

ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। ছবি : বাসস

 

ইউজিসি উচ্চশিক্ষা স্টেট ইউনিভার্সিটি

সংশ্লিষ্ট সংবাদ: ইউজিসি

৬ ঘন্টা আগে
শুধু সনদ নয়, কর্মবাজারের উপযোগী দক্ষতা অর্জন করতে হবে : ইউজিসি চেয়ারম্যান
০৩ আগস্ট ২০২৬
উচ্চশিক্ষায় সহনশীলতা ও ন্যায্যতা প্রতিষ্ঠার আহ্বান ইউজিসি চেয়ারম্যানের
১৮ মার্চ ২০২৬
ইউজিসির চেয়ারম্যান হিসেবে ড. মামুন আহমেদের যোগদান
  • আরও
সর্বাধিক পঠিত
  1. রাবির ভর্তি পরীক্ষার তারিখ পুনর্নির্ধারণ
  2. ১০ নভেম্বর ক্লাস না নেওয়া শিক্ষকদের তালিকা চেয়েছে ঢাবি কর্তৃপক্ষ
  3. ‘একাত্তরে ত্রিশ লাখ শহীদের মধ্যে ওই পরিবারের একজনও নেই’
  4. স্কুলে ভর্তিতে লটারি শুধু প্রথম শ্রেণিতে, বাকিদের পরীক্ষা
  5. ইউথ লিডারশিপ প্রোগ্রামে অংশ নিতে চীন যাচ্ছেন জকসু ভিপি রিয়াজুল
  6. ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জোড়া হাতবোমা বিস্ফোরণ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x