ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জোড়া হাতবোমা বিস্ফোরণ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদ-সংলগ্ন এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে সোহেল (৩৬) নামের এক প্রাইভেট কার চালক আহত হয়েছেন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটেছে। বিস্ফোরণের পর শিক্ষার্থী ও আশপাশের মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এদিকে, টানা কয়েক দিনের ধারাবাহিকতায় মঙ্গলবারও ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটল। এতে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা বলেন, পরীক্ষা শেষ করে মাত্রই মলচত্বরে আমরা দাঁড়ায়েছি। আমাদের কাছেই বিজনেস স্টাডিজ অনুষদের সামনে বিকট শব্দে দুটো ককটেল বিস্ফোরিত হয়।
এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টি প্রাঙ্গণে ককটেল হামলায় আহত হওয়ার ঘটনায় ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির৷

নিজস্ব প্রতিবেদক