Skip to main content
NTV Online

শিক্ষা

শিক্ষা
  • অ ফ A
  • ভর্তি ও পরীক্ষা
  • বৃত্তি
  • সাফল্য
  • বিদেশে পড়াশোনা
  • ক্যাম্পাস
  • ক্যারিয়ার
  • প্রতিষ্ঠান পরিচিতি
  • ফলাফল
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • শিক্ষা
  • অন্যান্য
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৫:০৫, ০৯ আগস্ট ২০২৬
আপডেট: ১৫:০৫, ০৯ আগস্ট ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৫:০৫, ০৯ আগস্ট ২০২৬
আপডেট: ১৫:০৫, ০৯ আগস্ট ২০২৬
আরও খবর
চট্টগ্রামের ডিসির অভিনব উদ্যোগ : বিনামূল্যে চিড়িয়াখানা দেখল শিক্ষার্থীরা
অবকাঠামো নয়, শিক্ষার মানই হবে সাফল্যের মানদণ্ড : ববি হাজ্জাজ
বেরোবিতে ১৮ শিক্ষার্থী পেলেন ডিনস ও মেরিট অ্যাওয়ার্ড
আগামী বছর দেশজুড়ে স্কুল ফিডিং কর্মসূচি চালু করা হবে : ববি হাজ্জাজ
পূর্বাচলে শিক্ষার্থীকে খুনের অভিযোগে ২ সহপাঠী গ্রেপ্তার

প্রাথমিকের কারিকুলামে যুক্ত হচ্ছে ‘সায়েন্স টয়’ : ববি হাজ্জাজ

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৫:০৫, ০৯ আগস্ট ২০২৬
আপডেট: ১৫:০৫, ০৯ আগস্ট ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৫:০৫, ০৯ আগস্ট ২০২৬
আপডেট: ১৫:০৫, ০৯ আগস্ট ২০২৬
রোববার রাজধানীর একটি অভিজাত হোটেলে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ছবি: বাসস 

প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক ও সৃজনশীল করে গড়ে তুলতে কারিকুলামের আওতায় ‘সায়েন্স টয়’ বা বিজ্ঞানবিষয়ক খেলার উপকরণ যুক্ত করা হচ্ছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, আমরা চাই শিশুরা শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ না থেকে খেলার ছলে ও হাতে-কলমে কাজ করে বিজ্ঞান শিখবে। শিশুদের শেখার প্রক্রিয়াকে আনন্দময় ও বাস্তবভিত্তিক করতেই এই পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

আজ রোববার (৯ আগস্ট) রাজধানীর একটি অভিজাত হোটেলে ইউনিসেফ বাংলাদেশ আয়োজিত ‘ফাউন্ডেশনাল লার্নিং অ্যাকশন ট্র্যাকার (এফএলএটি)’ সংক্রান্ত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, প্রাথমিক শিক্ষায় বিজ্ঞান, গণিত, ডিজাইন ও সৃজনশীলতার ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। বিজ্ঞানভিত্তিক উপকরণের পাশাপাশি প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে ‘ম্যাথ ল্যাব’ চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেখানে বিভিন্ন উপকরণের মাধ্যমে শিশুরা আকার, আকৃতি, যোগ, বিয়োগ, গুণ ও ভাগের মতো গণিতের মৌলিক ধারণা সহজে আয়ত্ত করতে পারবে।

ভিত্তিগত শিক্ষার (ফাউন্ডেশনাল লার্নিং) ঘাটতি দূর করার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, প্রাথমিক শিক্ষার মূল লক্ষ্য হলো প্রতিটি শিশুর মৌলিক পড়া, লেখা ও গণিতের ভিত্তি মজবুত করা। প্রাথমিক পর্যায়ে শিক্ষার ভিত্তি দুর্বল থাকলে পরবর্তীতে তা শিক্ষার্থীর পুরো শিক্ষাজীবনে নেতিবাচক প্রভাব ফেলে।

‘আউট অব স্কুল চিলড্রেন’ বা বিদ্যালয়-বহির্ভূত শিশুদের শিক্ষার মূলধারায় ফিরিয়ে আনার পাশাপাশি ঝরে পড়া রোধে নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী জানান, শিশুদের স্কুলে ধরে রাখতে বিনামূল্যে স্কুল ড্রেস প্রদানের সিদ্ধান্ত হয়েছে। আগামী ১৬ আগস্ট প্রথমবারের মতো এই ‘বিনামূল্যে স্কুল ইউনিফর্ম বিতরণ কর্মসূচি’র আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।

মিড-ডে মিল কর্মসূচি সম্পর্কে ববি হাজ্জাজ বলেন, পাইলট প্রকল্পের অভিজ্ঞতা থেকে যেসব ত্রুটি-বিচ্যুতি দেখা গেছে, তা সংশোধন করে বাস্তবসম্মত ও কার্যকর বাস্তবায়ন কাঠামো তৈরি করা হচ্ছে। প্রতিটি প্রকল্প বাস্তবায়নে শক্তিশালী মনিটরিং ও মূল্যায়ন ব্যবস্থা নিশ্চিত করা হবে।

অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা সচিব জেসমিন নাহার, ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি রানা ফ্লাওয়ারস, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসীসহ সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ববি হাজ্জাজ শিক্ষার্থী

সংশ্লিষ্ট সংবাদ: ববি হাজ্জাজ

২৬ আগস্ট ২০২৬
প্রাথমিক শিক্ষায় ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে : প্রতিমন্ত্রী
২০ আগস্ট ২০২৬
দেশের সব প্রাথমিক বিদ্যালয় আসছে মনিটরিংয়ের আওতায় : গণশিক্ষা প্রতিমন্ত্রী
১৬ আগস্ট ২০২৬
প্রথমিক শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে চায় সরকার : ববি হাজ্জাজ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. এসএসসি ও সমমানে গোল্ডেন জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের ল্যাপটপ দেওয়া হবে : শিক্ষামন্ত্রী
  2. এসএসসিতে জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব উপহারের উদ্যোগ
  3. ৪৮তম বিসিএসের নিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের যোগদান ৭ সেপ্টেম্বর
  4. ভেটেরিনারি চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদে রাবিতে মানববন্ধন
  5. জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ফাইনাল ইয়ার পরীক্ষায় পাসের হার ৬৫.১০ শতাংশ
  6. জবি জার্নাল অব লাইফ অ্যান্ড আর্থ সায়েন্সে মোড়ক উন্মোচন

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x