Skip to main content
NTV Online
Dektop Mobile

শিক্ষা

শিক্ষা
  • অ ফ A
  • ভর্তি ও পরীক্ষা
  • বৃত্তি
  • সাফল্য
  • বিদেশে পড়াশোনা
  • ক্যাম্পাস
  • ক্যারিয়ার
  • প্রতিষ্ঠান পরিচিতি
  • ফলাফল
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • শিক্ষা
  • ক্যাম্পাস
ফরহাদ হিমু, কুমিল্লা বিশ্ববিদ্যালয়
১৫:৫৫, ০৯ মার্চ ২০২৫
আপডেট: ১৫:৫৯, ০৯ মার্চ ২০২৫
ফরহাদ হিমু, কুমিল্লা বিশ্ববিদ্যালয়
১৫:৫৫, ০৯ মার্চ ২০২৫
আপডেট: ১৫:৫৯, ০৯ মার্চ ২০২৫
আরও খবর
ফুটপাতে ঘুমন্ত নারীকে ধর্ষণ, ভাইরাল ভিডিও ফুটেজ দেখে অভিযুক্ত আটক
কুয়াকাটা-ঢাকা মহাসড়কে ৩০ কিলোমিটার মানববন্ধন
কুবিতে শিক্ষাবৃত্তি পাবে ৪০২ শিক্ষার্থী
৩ মেয়ে ও মা হত্যার দ্রুত বিচার দাবিতে মানববন্ধন
বরিশালে ৬ কিমি দীর্ঘ মানববন্ধন, মহাসড়ক অবরোধ

ধর্ষকদের শাস্তির দাবিতে কুবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

ফরহাদ হিমু, কুমিল্লা বিশ্ববিদ্যালয়
১৫:৫৫, ০৯ মার্চ ২০২৫
আপডেট: ১৫:৫৯, ০৯ মার্চ ২০২৫
ফরহাদ হিমু, কুমিল্লা বিশ্ববিদ্যালয়
১৫:৫৫, ০৯ মার্চ ২০২৫
আপডেট: ১৫:৫৯, ০৯ মার্চ ২০২৫
ধর্ষকদের শাস্তির দাবিতে মানববন্ধন করছে কুবি শিক্ষার্থীরা। ছবি : এনটিভি

সম্প্রতি সারাদেশে ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতা বেড়ে যাওয়ায় ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। আজ রোববার (৯ মার্চ) দুপুর একটার দিকে বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।

মানববন্ধন কর্মসূচির সঞ্চালনায় ছিলেন পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আরাফ ভূঁইয়া এবং গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মারুফ শেখ।

শিক্ষার্থীদের মানববন্ধন কর্মসূচিতে বিভিন্ন বিভাগের শিক্ষকরাও সংহতি প্রকাশ করেন। এসময় বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. কামরুন নাহার শীলা, সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম, নৃবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. শামীমা নাসরিন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান (ভারপ্রাপ্ত) সহকারী অধ্যাপক মাহমুদুল হাসানসহ অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।

এসময় শিক্ষার্থীরা ‘দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত’, ‘ধর্ষকের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘একটা একটা ধর্ষক ধর, ধইরা ধইরা জবাই কর’, ‘আবু সাঈদের বাংলায়, ধর্ষকের ঠাঁই নাই’, ‘চব্বিশের বাংলায়, ধর্ষকের ঠাঁই নাই, স্লোগান দেন।

রসায়ন বিভাগের শিক্ষার্থী জুলফা আক্তার বলেন, আমরা সবাই আছিয়ার ধর্ষণের ঘটনা জানি। এমন অনেক ধর্ষণ হয় যার খবর আমরা জানি না। আমাদের সামনে আসে না। অনেকে ভয়ে প্রকাশ করে না। এভাবে ধর্ষণ বাড়ার অন্যতম কারণ হচ্ছে ধর্ষকদের উপযুক্ত সাজা না হওয়া। ১০ হাজার, ২০ হাজার টাকা দিয়ে, হুমকিধমকি দিয়ে তারা আবার মুক্ত আকাশের নিচে ঘুরে বেড়ায়। আমাদের দাবি, আমরা ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, প্রকাশ্যে এনে যেন তাদের ফাঁসি দেওয়া হয়। যেন সামনে কোনো ধর্ষক কাউকে ধর্ষণের কথা চিন্তাও না করতে পারে। আমাদের সবাইকে একসঙ্গে মিলে ধর্ষকদের প্রতিহত করতে হবে।

নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফাতেমা-তুজ-জহুরা মীম বলেন, বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় পড়াশোনা সত্ত্বেও এমন অনেক মানুষ আছে যাদের মন-মানসিকতা অনেক নিচু। তারা নারীদের বিভিন্নভাবে বুলিং করে। আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছে যারা ভিতরে এক, বাইরে আরেক। এ ধরনের মানুষকে প্রশাসন চিহ্নিত করুক। তারা যেন ভবিষ্যতে পটেনশিয়াল রেপিস্ট হিসেবে না গড়ে ওঠে। প্রশাসন তাদের এমন দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করুক যেন নারীদেরকে নিয়ে কটূক্তি করার আগে তাদের কলিজা কেঁপে ওঠে।

বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. কামরুন নাহার শীলা বলেন, গভীর শোক ও প্রতিবাদের ভাষাকে একত্র করার জন্য আজকে আমরা এখানে জড়ো হয়েছি। গত কয়েকদিন ধরে আইনশৃঙ্খলার অবনতির কারণে হেনস্তার শিকার হচ্ছে নারীরা। আজকে একটা নারী শিশুও ধর্ষকের হাত থেকে নিরাপদ না। ছোট শিশু আছিয়া জীবন কী তা বুঝার আগেই তার জীবনটা শেষ করে দিয়েছে ধর্ষকেরা। মোরাল পলিসির নামে যে নারী হেনস্তা, তা কোনোভাবেই কাম্য না। আমরা এমন ঘটনার সমাপ্তি চাই। সুন্দর সহিংসতামুক্ত বাংলাদেশ চাই।

নৃবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. শামীমা নাসরিন বলেন, দেশব্যাপী নারীর প্রতি যে সহিংসতা চলছে তারই প্রতিবাদে আমরা এখানে দাঁড়িয়েছি। প্রতিবাদ করলেই যদি সমস্যা সমাধান হতো তাহলে হয়তো আমাদের এখানে দাঁড়াতে হতো না। এটার মানে স্পষ্ট যে আমাদের দেশের নারী বা পুরুষ কোনোভাবেই নিরাপদ নয়।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান (ভারপ্রাপ্ত) মাহমুদুল হাসান বলেন, ধর্ষণই একমাত্র অপরাধ যেখানে ভুক্তভোগীকে তার নির্দোষিতা প্রমাণ করতে হয়। আমাদের নিকটজনদের মধ্যেই ধর্ষক লুকিয়ে থাকে। তাই ছোটবেলা থেকে নারীদেরকে ধর্ষকের ব্যাপারে সচেতন করতে হবে। নারীদেরকে ছোটবেলা থেকেই শেখাতে হবে কোনটা গুডটাচ আর কোনটা ব্যাডটাচ। এখন দেশে ধর্ষণের যে মহাযজ্ঞ চলতেছে অনেকেই বলতেছে নারী বেপর্দার কারণে তা হচ্ছে। পর্দার কথা যদি বলতে হয় তাহলে নারী-পুরুষ উভয়ের জন্যই পর্দার বিধান রয়েছে। দ্রুততম সময়ের মধ্যে ধর্ষকের বিচার নিশ্চিত করে বাংলাদেশকে ধর্ষকমুক্ত করতে হবে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় মানববন্ধন ধর্ষণ

সংশ্লিষ্ট সংবাদ: কুমিল্লা বিশ্ববিদ্যালয়

২৮ জুন ২০২৬
কুবিতে শিক্ষাবৃত্তি পাবে ৪০২ শিক্ষার্থী
২১ জুন ২০২৬
কুবিতে ‘এ’ ও ‘সি’ ইউনিটের ৭ম মেধাতালিকা প্রকাশ, ‘বি’ ইউনিটের ভাইভা ২৫ জুন
১৩ জুন ২০২৬
২৩ দিনের ছুটি শেষে রোববার খুলছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আরও
সর্বাধিক পঠিত
  1. প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নে নতুন প্রকল্প, ৫৩৯ তালিকা যাচাইয়ের নির্দেশ
  2. র‍্যাগিংয়ের অভিযোগে জাবির ১২ শিক্ষার্থী বহিষ্কার
  3. ভুল প্রশ্নে এইচএসসি পরীক্ষা : আশেক মাহমুদ কেন্দ্রের কমিটি বাতিল, অধ্যক্ষকে শোকজ
  4. জামালপুরে ভুল প্রশ্নপত্রে ১০০ শিক্ষার্থীর এইচএসসি পরীক্ষা
  5. এইচএসসি ও সমমান পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত সাড়ে ২৭ হাজার, বহিষ্কার ১৭
  6. শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন ১৫ শিক্ষার্থী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x