ঢাবি’র ৯৩-৯৪ সেশনের শিক্ষার্থীদের সংগঠন ‘বান্ধব’ এর পুনর্মিলনী অনুষ্ঠিত
নানা আয়োজনের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৯৯৩-১৯৯৪ সেশনের শিক্ষার্থীদের সংগঠন ‘বান্ধব’-এর পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (১৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে দিনব্যাপী এই মিলনমেলা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন কর্মসূচির উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।
পুনর্মিলনী উপলক্ষে আয়োজিত দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, ক্যাম্পাস জীবনের স্মৃতিচারণ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। দীর্ঘদিন পর প্রিয় ক্যাম্পাসে সহপাঠীদের কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন প্রাক্তন শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও শুভেচ্ছা বিনিময় করেন আয়োজক কমিটির আহ্বায়ক আহসান উদ্দিন খান শিপন এবং সদস্য সচিব মো. শাহীনুর আলম (শাহীন)।
পুরো অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন খাদ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ কামরুল ইসলাম চৌধুরী এবং সরকারি তিতুমীর কলেজের সহযোগী অধ্যাপক দিলরুবা আফরোজ উর্মি।

ফিচার ডেস্ক