Skip to main content
NTV Online

অর্থনীতি

অর্থনীতি
  • অ ফ A
  • পোশাকশিল্প
  • ব্যাংক ও বিমা
  • পর্যটন ও সেবা
  • বিশ্লেষণ
  • আমদানি-রপ্তানি
  • রাজস্ব
  • করপোরেট নিউজ
  • উদ্যোক্তার কথা
  • পণ্যবাজার
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • অর্থনীতি
  • করপোরেট নিউজ
এনটিভি অনলাইন ডেস্ক
১৯:৪০, ০৮ নভেম্বর ২০২৬
আপডেট: ১৯:৪৫, ০৮ নভেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৯:৪০, ০৮ নভেম্বর ২০২৬
আপডেট: ১৯:৪৫, ০৮ নভেম্বর ২০২৬
আরও খবর
গুলশান ইয়ুথ ক্লাবের ‘উল্লাস’ স্পোর্টসফেস্টের প্রেস মিট অনুষ্ঠিত
গুলশানে রেস্টুরেন্টে অভিযান, বিপুল পরিমাণ অ্যালকোহল জব্দ
‘জলজ’ থিম নিয়ে তৈরি গুলশান–বনানী সার্বজনীন পূজামণ্ডপ
ক্রাউন প্লাজা ঢাকা গুলশান ও এফআইসিএসি ওয়ার্ল্ডের সমঝোতা স্মারক সই
বারিধারায় গাড়িচাপায় শ্রমিকের মৃত্যু : কিশোরের জামিন নাকচ

শেষ হলো ‘উল্লাস ২০২৬’ ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট সিজন ২

এনটিভি অনলাইন ডেস্ক
১৯:৪০, ০৮ নভেম্বর ২০২৬
আপডেট: ১৯:৪৫, ০৮ নভেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৯:৪০, ০৮ নভেম্বর ২০২৬
আপডেট: ১৯:৪৫, ০৮ নভেম্বর ২০২৬

গুলশান ইয়ুথ ক্লাব লিমিটেডের আয়োজনে সপ্তাহব্যাপী ‘উল্লাস ২০২৬ ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট, সিজন ২’-এর সমাপনী অনুষ্ঠান শনিবার (৭ নভেম্বর) গুলশান ইয়ুথ ক্লাব বাস্কেটবল কমপ্লেক্স, গুলশান সেন্ট্রাল পার্ক অ্যান্ড স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের (সুমন) এবং বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল।

আরও উপস্থিত ছিলেন গুলশান ইয়ুথ ক্লাব লিমিটেডের সভাপতি ডা. ওয়াহিদুজ্জামান (তমাল), সেক্রেটারি জেনারেল ও ‘উল্লাস ২০২৬’ আয়োজক কমিটির চেয়ারম্যান মেহেদী হাসান, ‘উল্লাস ২০২৬’ আয়োজক কমিটির ভাইস চেয়ারম্যান ইফতেখার রহমান, ভাইস চেয়ারম্যান ইফফাত আমবারিন জয়া ও ভাইস চেয়ারম্যান এম আমীর আলী মোস্তফা, ট্রেজারার রেশাদ হোসেন খান এবং প্রেস, মিডিয়া অ্যান্ড মার্কেটিং কো-অর্ডিনেটর অজয় কুমার কুন্ডু। এছাড়া ক্লাবের কার্যনির্বাহী পরিষদ ও আয়োজক কমিটির সদস্যরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

‘উল্লাস ২০২৬’-এর গোল্ড স্পন্সর ওরিয়ন ফার্মা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জেরিন করিম ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক পিএলসি ও সিলভার স্পনসর প্রতিষ্ঠানের ব্র্যান্ড ও কমিউনিকেশন বিভাগের ভাইস প্রেসিডেন্ট ও প্রধান নাবিলা খালিদ এবং সিলভার স্পনসর মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান।

গুলশান ইয়ুথ ক্লাব লিমিটেডের উদ্যোগে গত ৩০ অক্টোবর থেকে ৭ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত এ ক্রীড়া উৎসবে দেশের ২৪টি স্বনামধন্য ক্লাবের ১,২০০-এর বেশি ক্রীড়াবিদ ও অংশগ্রহণকারী অংশ নেন। সপ্তাহব্যাপী এই আয়োজনে ১০০ বল ক্রিকেট, ব্যাডমিন্টন, বাস্কেটবল, দাবা, ফুটবল (৭-এ-সাইড), গলফ, ৮-বল পুল, প্যাডেল বল, সাঁতার, টেবিল টেনিস, টেনিস, কুইজ এবং আর্ম রেসলিংসহ মোট ১৩টি ক্রীড়া ও প্রতিযোগিতামূলক ইভেন্ট অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন গুলশান ইয়ুথ ক্লাব লিমিটেডের সেক্রেটারি জেনারেল ও ‘উল্লাস ২০২৬’ আয়োজক কমিটির চেয়ারম্যান মেহেদী হাসান। তিনি তরুণ প্রজন্মের নেতৃত্ব, শৃঙ্খলা, দলগত চেতনা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ গড়ে তুলতে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন। তিনি ‘উল্লাস ২০২৬’ -এর সফল আয়োজনে মূল্যবান সহযোগিতা ও সমর্থন প্রদানের জন্য অংশগ্রহণকারী সকল ক্লাব, ক্রীড়াবিদ, সহযোগী প্রতিষ্ঠান, গণমাধ্যমকর্মী, অতিথি এবং স্পনসরদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এছাড়া উৎসবটি সফলভাবে আয়োজনের পেছনে আয়োজক কমিটি, গুলশান ইয়ুথ ক্লাব লিমিটেডের সদস্য এবং সকল সহযোগী কর্মকর্তা ও কর্মচারীর নিষ্ঠা, আন্তরিকতা ও সম্মিলিত প্রচেষ্টার প্রশংসা করেন

বক্তব্যের শেষে ‘উল্লাস ২০২৬’ আয়োজক কমিটির চেয়ারম্যান মেহেদী হাসান সংক্ষিপ্ত উপস্থাপনার মাধ্যমে উল্লাস ২০২৬-এর উল্লেখযোগ্য মুহূর্তগুলো তুলে ধরেন। আয়োজনটিকে সফল ও সার্থক করে তুলতে মূল্যবান অবদান ও সহযোগিতার জন্য তিনি অংশগ্রহণকারী সকল ক্লাব, ক্রীড়াবিদ এবং সংশ্লিষ্টদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

এ সময় গুলশান ইয়ুথ ক্লাব লিমিটেডের পক্ষ থেকে সভাপতি ডা. ওয়াহিদুজ্জামান (তমাল) প্রধান অতিথি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের (সুমন) এবং বিশেষ অতিথি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়ালকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।

এ ছাড়া অংশগ্রহণকারী সকল ক্লাবের সভাপতিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। উৎসবের সফল বাস্তবায়নে অবদানের স্বীকৃতিস্বরূপ স্পন্সর ও সম্মানিত পার্টনারদেরও বিশেষভাবে সম্মাননা প্রদান করা হয়।

প্রাইম ব্যাংক পিএলসি ও সিলভার স্পনসর প্রতিষ্ঠানের ব্র্যান্ড ও কমিউনিকেশন বিভাগের ভাইস প্রেসিডেন্ট ও প্রধান নাবিলা খালিদ উল্লাস ২০২৬, ইন্টার-ক্লাব স্পোর্টসফেস্ট সিজন ২ এবং গুলশান ইয়ুথ ক্লাবের বিভিন্ন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তিনি খেলাধুলার চেতনা বিকাশ, তরুণদের অংশগ্রহণে উৎসাহ প্রদান এবং ইতিবাচক সামাজিক পরিবর্তনে এসব উদ্যোগের অবদানের কথা তুলে ধরেন।

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এবং সিলভার স্পনসর সৈয়দ মাহবুবুর রহমান উপস্থিত দর্শক-শ্রোতাদের উদ্দেশে বক্তব্য প্রদানকালে উল্লাস ২০২৬, ইন্টার-ক্লাব স্পোর্টসফেস্ট সিজন ২ এবং গুলশান ইয়ুথ ক্লাবের বিভিন্ন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তিনি অর্থবহ সুযোগ সৃষ্টি, তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করা এবং ইতিবাচক সামাজিক পরিবর্তনে অবদান রাখার ক্ষেত্রে এসব উদ্যোগের প্রশংসনীয় ভূমিকা তুলে ধরেন।

‘উল্লাস ২০২৬’-এর গোল্ড স্পন্সর ওরিয়ন ফার্মা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জেরিন করিম তার বক্তব্যে ক্রীড়াঙ্গনের বিভিন্ন পর্যায়ের মানুষকে একত্রিত করার জন্য গুলশান ইয়ুথ ক্লাবের উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, খেলাধুলা, প্রতিভা বিকাশ, যুবসমাজের ইতিবাচক সম্পৃক্ততা এবং সুস্থ সমাজ গঠনে সহায়ক উদ্যোগের পাশে থাকতে ওরিয়ন ফার্মা প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও ‘উল্লাস’-এর মতো ইতিবাচক উদ্যোগে সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল গুলশান ইয়ুথ ক্লাবের এ অন্তর্ভুক্তিমূলক ক্রীড়া উৎসবের প্রশংসা করেন। তিনি বলেন, ক্লাবভিত্তিক ক্রীড়া কার্যক্রম নতুন প্রতিভা বিকাশ, দলগত মনোভাব সৃষ্টি এবং দেশের ক্রীড়াঙ্গনের ভিত্তি শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তরুণ ক্রীড়াবিদদের জন্য আরও সুযোগ সৃষ্টিতে বিভিন্ন ক্লাব ও ক্রীড়া সংগঠনের মধ্যে সমন্বয় ও সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে গুলশান ইয়ুথ ক্লাব লিমিটেডের সভাপতি ডা. ওয়াহিদুজ্জামান (তমাল) প্রধান অতিথি, বিশেষ অতিথি, অংশগ্রহণকারী ক্লাব, ক্রীড়াবিদ, স্পন্সর, পার্টনার এবং গণমাধ্যমকর্মীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, খেলাধুলার প্রসার, তরুণদের অংশগ্রহণ বৃদ্ধি এবং বিভিন্ন সামাজিক ক্লাবের মধ্যে বন্ধুত্ব, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতা জোরদারে গুলশান ইয়ুথ ক্লাব ভবিষ্যতেও কাজ করে যাবে। একই সঙ্গে ইতিবাচক সামাজিক বার্তা প্রচার এবং সুস্থ সমাজ গঠনে খেলাধুলার গুরুত্ব তুলে ধরার ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা করেন। উৎসবের সফল আয়োজনে আয়োজক কমিটি, কার্যনির্বাহী পরিষদের সদস্য, সকল সহযোগী কর্মকর্তা ও কর্মচারীর নিষ্ঠা ও সহযোগিতা এবং সংশ্লিষ্ট সবার অবদানের জন্য তিনি বিশেষ ধন্যবাদ জানান।

প্রধান অতিথি জাকারিয়া তাহের (সুমন) খেলাধুলা ও সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধিতে গুলশান ইয়ুথ ক্লাবের ধারাবাহিক ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, দেশের সর্বত্র সব বয়সী মানুষের খেলাধুলায় অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে সহজলভ্য, আধুনিক ও পর্যাপ্ত সুযোগ-সুবিধাসম্পন্ন খেলার মাঠ গড়ে তোলা অত্যন্ত জরুরি। বহুমুখী ক্রীড়া অবকাঠামোর উন্নয়ন দেশের ক্রীড়ার মান বৃদ্ধির পাশাপাশি মানুষের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি তরুণ প্রজন্ম ও সামাজিক সংগঠনগুলোকে খেলাধুলা, সুস্থ প্রতিযোগিতা, দলগত চেতনা এবং সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ডে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।

অজয় কুমার কুন্ডু, প্রেস, মিডিয়া অ্যান্ড মার্কেটিং কো-অর্ডিনেটর, সমাপনী বক্তব্যে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি অনুষ্ঠানের পৃষ্ঠপোষক, অংশগ্রহণকারী ক্লাবসমূহ, ক্রীড়াবিদ, গণমাধ্যমকর্মী, সহযোগী প্রতিষ্ঠান, অতিথিবৃন্দ এবং সংশ্লিষ্ট সকলের প্রতি তাঁদের মূল্যবান সহযোগিতা ও অবদানের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি উল্লাস ২০২৬ -কে সফল ও স্মরণীয় করে তুলতে আয়োজক ও সংশ্লিষ্ট সকলের নিষ্ঠা, আন্তরিকতা এবং সম্মিলিত প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন।

সমাপনী অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ‘উল্লাস ২০২৬ ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট, সিজন ২’-এর বিভিন্ন বিভাগে অংশগ্রহণ কারী ক্লাবসমুহের মধ্যে চ্যাম্পিয়ন ক্লাব বিজয়ী ঘোষণা এবং ট্রফি প্রদান। এই বর্ণাঢ্য উৎসবে মোট ১৩টি ক্রীড়া ও প্রতিযোগিতায় ২৪টি স্বনামধন্য ক্লাবের সাথে অংশগ্রহণ করে গুলশান ইয়ুথ ক্লাব মোট ৮টি ইভেন্টে সর্বাধিক গোল্ড, ৪টিতে সিলভার এবং ৪টিতে ব্রোঞ্জ পেয়ে সম্মিলিতভাবে চ্যাম্পিয়ন হয়। প্রধান অতিথি জাকারিয়া তাহের (সুমন) ও বিশেষ অতিথিদের সঙ্গে নিয়ে বিজয়ী গুলশান ইয়ুথ ক্লাবের সভাপতি ডা. ওয়াহিদুজ্জামানের (তমাল) হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন। এই সময় তার সঙ্গে ছিলেন ক্লাবের সহ-সভাপতি ইফেতখার রহমান, জয়েন্ট সেক্রেটারি ট্রেজারার রেশাদ হোসেন খান, জয়েন্ট সেক্রেটারি আমির আলী মোস্তাফা এবং শরিফুল ইসলাম ভরসা, কার্য-নির্বাহী কমিটির সদস্য ইফফাত আম্বারিন জয়া এবং আরও অনেকে।

আনুষ্ঠানিক পর্বের সমাপ্তি ঘটে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে। জনপ্রিয় টেলিভিশন উপস্থাপিকা শারমিন লাকীর সঞ্চালনায় অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বিশিষ্ট Purple Haze এবং সংগীতশিল্পী দীঠি আনোয়ার। পরবর্তীতে মনোজ্ঞ সংগীতসন্ধ্যা ও নৈশভোজের মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি ঘটে।

গুলশান ইয়ুথ ক্লাব স্পোর্টস

সংশ্লিষ্ট সংবাদ: গুলশান

২৭ অক্টোবর ২০২৬
গুলশান ইয়ুথ ক্লাবের ‘উল্লাস’ স্পোর্টসফেস্টের প্রেস মিট অনুষ্ঠিত
০৬ অক্টোবর ২০২৬
ক্রাউন প্লাজা ঢাকা গুলশান ও এফআইসিএসি ওয়ার্ল্ডের সমঝোতা স্মারক সই
০৪ অক্টোবর ২০২৬
বারিধারায় গাড়িচাপায় শ্রমিকের মৃত্যু : কিশোরের জামিন নাকচ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. স্বর্ণের দাম নিয়ে সুখবর, যে দামে মিলছে ভরি
  2. বিদেশে উচ্চমাধ্যমিক পর্যন্ত পড়াশোনার খরচ পাঠাতে লাগবে না অনুমতি
  3. বিদেশে চিকিৎসায় বৈদেশিক মুদ্রা পাঠানোর সীমা দ্বিগুণ করল বাংলাদেশ ব্যাংক
  4. বাংলাদেশে গ্রেট ওয়াল মোটরের পরিবেশক হলো এসিআই
  5. ৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা
  6. টেকসই ও দায়িত্বশীল ব্যবসায় জোর, প্রথম প্রতিবেদন প্রকাশ স্বপ্নের

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x