Skip to main content
NTV Online
Dektop Mobile

অর্থনীতি

অর্থনীতি
  • অ ফ A
  • পোশাকশিল্প
  • ব্যাংক ও বিমা
  • পর্যটন ও সেবা
  • বিশ্লেষণ
  • আমদানি-রপ্তানি
  • রাজস্ব
  • করপোরেট নিউজ
  • উদ্যোক্তার কথা
  • পণ্যবাজার
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • অর্থনীতি
  • করপোরেট নিউজ
এনটিভি অনলাইন ডেস্ক
১৬:০৫, ০৫ জুলাই ২০২৬
আপডেট: ১৬:০৮, ০৫ জুলাই ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৬:০৫, ০৫ জুলাই ২০২৬
আপডেট: ১৬:০৮, ০৫ জুলাই ২০২৬
আরও খবর
প্রতিষ্ঠানগুলো শক্তিশালীতে আর্থিক কর্মকর্তাদের ভূমিকার অনেক : আইসিএমএবি
ISO Certificate of Union Insurance PLC.
বাংলাদেশ ডেনিম এক্সপোতে টেকসই ও উদ্ভাবনী প্রযুক্তি তুলে ধরল তানধান ডেনিম
দলের নেতৃত্ব ধরে রাখতে প্রতিযোগিতায় অংশ নেবেন স্টারমার
বাংলাদেশের গুঁড়া দুধের বাজারে শীর্ষ অবস্থানে আবুল খায়ের গ্রুপ

আট বছর পর আয়োজিত হচ্ছে ইন্টার ইউনিভার্সিটি অ্যাডভার্টাইজিং প্রতিযোগিতা ‘অ্যাডউইজ ২.০’

এনটিভি অনলাইন ডেস্ক
১৬:০৫, ০৫ জুলাই ২০২৬
আপডেট: ১৬:০৮, ০৫ জুলাই ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৬:০৫, ০৫ জুলাই ২০২৬
আপডেট: ১৬:০৮, ০৫ জুলাই ২০২৬

দীর্ঘ আট বছরের বিরতির পর আবারও আয়োজন করা হচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটি বিজনেস ক্লাবের (বিজবি) ফ্ল্যাগশিপ ইন্টার ইউনিভার্সিটি অ্যাডভার্টাইজিং প্রতিযোগিতা ‘বসুন্ধরা এক্সারসাইজ বুক প্রেজেন্টস অ্যাডউইজ ২.০’, পাওয়ার্ড বাই এক্স সিরামিকস গ্রুপ। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সৃজনশীলতা, কৌশলগত চিন্তাভাবনা এবং বিজ্ঞাপন নির্মাণ দক্ষতা বিকাশের লক্ষ্য নিয়ে ফিরছে বহুল প্রতীক্ষিত এই আয়োজন।

২০১৭ সালে ‘বার্জার অ্যাডউইজ’ নামে প্রথমবারের মতো যাত্রা শুরু করে অ্যাডউইজ। ব্র্যাক ইউনিভার্সিটি বিজনেস ক্লাব (বিজবি) আয়োজিত এই প্রতিযোগিতায় দেশের প্রায় ২৫টি বিশ্ববিদ্যালয় থেকে ৯৫টিরও বেশি দল অংশ নেয়। বাস্তবধর্মী বিজ্ঞাপন ও ব্র্যান্ডিং সমস্যার সমাধান, সৃজনশীল প্রচারণা নির্মাণ এবং কৌশলগত পরিকল্পনার মাধ্যমে নিজেদের দক্ষতা প্রদর্শনের সুযোগ পায় অংশগ্রহণকারীরা। প্রথম আসরেই ব্যাপক সাড়া ফেলে অ্যাডউইজ এবং এটি ব্র্যাক ইউনিভার্সিটির অন্যতম বৃহৎ ও আলোচিত প্রতিযোগিতায় পরিণত হয়।

শুরু থেকেই অ্যাডউইজের লক্ষ্য ছিল শিক্ষার্থীদের শ্রেণিকক্ষের তাত্ত্বিক জ্ঞানকে বাস্তব কর্পোরেট জগতের সঙ্গে সংযুক্ত করা। সময়ের সঙ্গে এটি দেশের অন্যতম পরিচিত ইন্টার ইউনিভার্সিটি মার্কেটিং ও অ্যাডভার্টাইজিং প্রতিযোগিতায় পরিণত হয়েছে, যেখানে অংশগ্রহণকারীরা সৃজনশীলতা, গবেষণা, ব্র্যান্ড কমিউনিকেশন এবং কৌশলগত চিন্তাশক্তি একসঙ্গে প্রয়োগের সুযোগ পান।

প্রথম আসরের সফলতার ধারাবাহিকতায় এবার আরও বড় পরিসরে ফিরছে অ্যাডউইজ ২.০। দেশের সকল সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ের শিক্ষার্থীরা ২ থেকে ৪ সদস্যের দল গঠন করে অংশ নিতে পারবেন। প্রতিযোগীদের একই বিশ্ববিদ্যালয়ের হতে হবে, মিশ্র দল গঠন করা যাবে না।

তিনটি ধাপে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতাটি। প্রথম ধাপ ‘ব্যাটল অব হরাইজনস’-এ অংশগ্রহণকারী দলগুলোকে একটি নির্ধারিত পণ্যের জন্য সর্বোচ্চ ৬০ সেকেন্ডের একটি রিল তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করতে হবে। পাশাপাশি একটি এক পৃষ্ঠার এক্সিকিউশন প্ল্যান বা সম্ভাব্যতা প্রতিবেদন জমা দিতে হবে। সেখান থেকে সেরা ২০টি দল দ্বিতীয় রাউন্ডে উত্তীর্ণ হবে।

দ্বিতীয় ধাপ ‘দ্য ব্যাটল রুম’-এ নির্বাচিত দলগুলো একটি নির্ধারিত কেস স্টাডির ভিত্তিতে দুই মিনিটের স্টোরিটেলিং ভিডিও তৈরি করবে। ভিডিওগুলো বিজবির অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হবে এবং দর্শকদের সম্পৃক্ততাও মূল্যায়নের একটি অংশ হবে। এরপর প্রতিযোগীরা ব্র্যাক ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত গ্রুপ ডিসকাশন পর্বে বিচারকদের সামনে নিজেদের ধারণা ও কৌশল উপস্থাপন করবেন অতঃপর সেখান থেকে সেরা ৫ টি দল চূড়ান্ত পর্বে উত্তীর্ণ হবে।

চূড়ান্ত পর্বে প্রতিযোগী দলগুলোকে বাস্তবভিত্তিক বাজার গবেষণা পরিচালনা করে একটি সমন্বিত বিজ্ঞাপন প্রচারণা এবং পূর্ণাঙ্গ পিচ ডেক উপস্থাপন করতে হবে। এতে গবেষণার ফলাফল, সমস্যা শনাক্তকরণ, সমাধান কৌশল, আর্থিক বিশ্লেষণ এবং বিজ্ঞাপনের কার্যকারিতা তুলে ধরতে হবে। এই পর্বে সৃজনশীলতা, গবেষণার মান, কৌশলগত চিন্তাভাবনা, সমস্যা সমাধানের সক্ষমতা এবং উপস্থাপনার দক্ষতার ভিত্তিতে বিজয়ী নির্বাচন করা হবে।

এবারের আসরে মোট ৩ লাখ ৫০ হাজার টাকা পুরস্কার রাখা হয়েছে। চ্যাম্পিয়ন দল পাবে ২ লাখ টাকা, প্রথম রানারআপ ১ লাখ টাকা এবং দ্বিতীয় রানারআপ ৫০ হাজার টাকা।

আগামী ৯ জুলাই রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত নিবন্ধন করা যাবে। নিবন্ধন ফি মাত্র ১৫০ টাকা। নিবন্ধন করতে ক্লিক করুন এখানে—

https://adwiz.bizbeebracu.org/
প্রতিযোগিতা করপোরেট নিউজ

সংশ্লিষ্ট সংবাদ: প্রতিযোগিতা

১০ জুলাই ২০২৫
এইউএসটিতে শুরু হচ্ছে জাতীয় রোবটিক্স প্রতিযোগিতা, মিডিয়া পার্টনার এনটিভি
১৫ মে ২০২৫
প্রথম বাংলাদেশি হিসেবে এশিয়া অঞ্চলে বিজয়ী ফারিয়া বাশার
১৩ ফেব্রুয়ারি ২০২৫
বিইউবিটিতে হাল্ট প্রাইজ প্রতিযোগিতা শুরু
  • আরও
সর্বাধিক পঠিত
  1. চার দিনে রেমিট্যান্স এলো ৪২৮০ কোটি টাকা
  2. জুনে রেমিট্যান্স আসেনি যে আট ব্যাংকে
  3. আট বছর পর আয়োজিত হচ্ছে ইন্টার ইউনিভার্সিটি অ্যাডভার্টাইজিং প্রতিযোগিতা ‘অ্যাডউইজ ২.০’
  4. প্রতারকচক্র থেকে সতর্ক থাকুন : এনবিআর
  5. আজ কত টাকায় মিলবে ডলার-ইউরো-রুপি
  6. স্বর্ণের দামে বড় লাফ, আজ ভরি কত?

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x