কমল ডলার-পাউন্ড-ইউরোর দর
ইউএস ডলার, পাউন্ড, ইউরো, ক্রোনাসহ বেশিরভাগের বৈদেশিক মুদ্রার দর কমল। বেশিরভাগ বৈদেশিক মুদ্রা আজ রোববার (১৫ নভেম্বর) কিছুটা কমে বিনিময় হয়েছে। আন্তর্জাতিক মুদ্রাবাজারের এই পরিবর্তনের প্রভাব পড়েছে টাকার বিপরীতে। যার ফলে বিদেশ থেকে অর্থ পাঠানো, আমদানি ব্যয় ও বিদেশ ভ্রমণের খরচে নতুন হিসাবে কিছুটা স্বস্তি পেতে পারেন এমনটিই জানিয়েছে সংশ্লিষ্টরা।
রোববার (১৫ নভেম্বর) বিভিন্ন বৈদেশিক মুদ্রার সঙ্গে বাংলাদেশি টাকার বিনিময় হার নিচে দেওয়া হলো। রোববার এক ইউএস ডলার ১২৪ টাকা ৪৫ পয়সা, এক ইউরো ১৩৭ টাকা ১৫ পয়সা, এক ব্রিটিশ পাউন্ড ১৬৪ টাকা ৪৬ পয়সা, এক অস্ট্রেলীয় ডলার ৮৪ টাকা ২৬ পয়সা, এক জাপানি ইয়েন ৭৮ পয়সা, এক কানাডীয় ডলার ৮৭ টাকা ২০ পয়সা, এক সুইডিশ ক্রোনা ১২ টাকা ৩৪ পয়সা, এক সিঙ্গাপুর ডলার ৯৬ টাকা ৬২ পয়সা, এক চীনা ইউয়ান রেনমিনবি ১৮ টাকা ৬৪ পয়সা, এক ভারতীয় রুপি এক টাকা ৩২ পয়সা এবং এক শ্রীলঙ্কান রুপি দুই টাকা ৬৭ পয়সায় বিনিময় হয়েছে।
গত বৃহস্পতিবার এক ইউএস ডলার ১২৪ টাকা ৭৫ পয়সা, এক ইউরো ১৩৮ টাকা ৩৪ পয়সা, এক ব্রিটিশ পাউন্ড ১৬৫ টাকা ৬৭ পয়সা, এক অস্ট্রেলীয় ডলার ৮৫ টাকা ৪০ পয়সা, এক জাপানি ইয়েন ৭৮ পয়সা, এক কানাডীয় ডলার ৮৭ টাকা ৫২ পয়সা, এক সুইডিশ ক্রোনা ১২ টাকা ৫১ পয়সা, এক সিঙ্গাপুর ডলার ৯৭ টাকা ১১ পয়সা, এক চীনা ইউয়ান রেনমিনবি ১৮ টাকা ৬৯ পয়সা, এক ভারতীয় রুপি এক টাকা ৩৩ পয়সা এবং এক শ্রীলঙ্কান রুপি দুই টাকা ৬৬ পয়সায় বিনিময় হয়েছিল।

নিজস্ব প্রতিবেদক