Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
শাকিল আহম্মেদ, নারায়ণগঞ্জ (রূপগঞ্জ)
১১:১৫, ০৩ আগস্ট ২০২৬
আপডেট: ১১:১৭, ০৩ আগস্ট ২০২৬
শাকিল আহম্মেদ, নারায়ণগঞ্জ (রূপগঞ্জ)
১১:১৫, ০৩ আগস্ট ২০২৬
আপডেট: ১১:১৭, ০৩ আগস্ট ২০২৬
আরও খবর
লালমনিরহাটে গণঅভ্যুত্থানের ইতিহাস নিয়ে মাসব্যাপী প্রতিযোগিতা
আন্তর্জাতিক ফর্মুলা স্টুডেন্ট প্রতিযোগিতার প্রস্তুতি নিচ্ছেন চুয়েটের তরুণরা
জামালপুরে দ্বিতীয় হিফজুল কুরআন ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
আট বছর পর আয়োজিত হচ্ছে ইন্টার ইউনিভার্সিটি অ্যাডভার্টাইজিং প্রতিযোগিতা ‘অ্যাডউইজ ২.০’
দলের নেতৃত্ব ধরে রাখতে প্রতিযোগিতায় অংশ নেবেন স্টারমার

শুরু হচ্ছে দেশসেরা ইন্টেরিয়র ডিজাইনার প্রতিযোগিতা

শাকিল আহম্মেদ, নারায়ণগঞ্জ (রূপগঞ্জ)
১১:১৫, ০৩ আগস্ট ২০২৬
আপডেট: ১১:১৭, ০৩ আগস্ট ২০২৬
শাকিল আহম্মেদ, নারায়ণগঞ্জ (রূপগঞ্জ)
১১:১৫, ০৩ আগস্ট ২০২৬
আপডেট: ১১:১৭, ০৩ আগস্ট ২০২৬
রোববার রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ইন্টেরিয়র ডিজাইনার প্রতিযোগিতার ঘোষণা দেওয়া হয়। ছবি : এনটিভি অনলাইন

দেশের ইন্টেরিয়র ডিজাইন খাতে পেশাগত উৎকর্ষ, সৃজনশীলতা ও মানসম্মত কাজকে বিশ্বমঞ্চে তুলে ধরতে দ্বিতীয়বারের মতো আয়োজন করা হচ্ছে ‘আইডেব এক্সিলেন্স ইন ইন্টেরিয়র ডিজাইন অ্যাওয়ার্ড ২০২৬’। গতকাল রোববার (২ আগস্ট) রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ প্রতিযোগিতার ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, রাজনৈতিক পরিস্থিতির কারণে ২০২৪ সালের নির্ধারিত প্রথম আসরটি ২০২৫ সালে সফলভাবে সম্পন্ন হয়। সেখানে আবাসিক, করপোরেট, রিটেইল ও হসপিটালিটি- এই চার বিভাগে মোট ১১৭টি প্রকল্প জমা পড়েছিল। প্রথম আসরের ব্যাপক সাড়া ও অভিজ্ঞতার আলোকে এবার প্রথম আসরের কিছু সীমাবদ্ধতা দূর করে বিচার প্রক্রিয়া, অংশগ্রহণ ব্যবস্থা এবং সার্বিক আয়োজনকে আরও সুসংগঠিত ও আন্তর্জাতিক মানসম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রতিযোগিতার সময়সূচি অনুযায়ী, আগামী ৫ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত আইডেবের নিজস্ব ওয়েবসাইটের (www.idabaward.com) মাধ্যমে আবেদন করা যাবে। বাংলাদেশের যেকোনো ইন্টেরিয়র ডিজাইনার ও স্থপতি তাদের সম্পন্ন করা প্রকল্প নিয়ম মেনে অনলাইনে জমা দিতে পারবেন। ওয়েবসাইটে প্রতিযোগিতার নির্দেশিকা, যোগ্যতার শর্তাবলি, প্রয়োজনীয় কাগজপত্র, দেশি-বিদেশি জুরি বোর্ডের পরিচিতি ও মূল্যায়নের ধাপসমূহ বিস্তারিত উল্লেখ থাকবে।

সংবাদ সম্মেলনে ইন্টেরিয়র ডিজাইনার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডেব)-এর সভাপতি সৈয়দ কামরুল আহসান বলেন, বাংলাদেশের ইন্টেরিয়র ডিজাইন শিল্প গত তিন দশকে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। এখন এই শিল্পকে আরও সুসংগঠিত, নীতিনিষ্ঠ ও জবাবদিহিমূলক পর্যায়ে নিয়ে যাওয়া প্রয়োজন। এই প্রতিযোগিতার মাধ্যমে দেশের মেধাবী ডিজাইনাররা জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি পাবেন এবং পেশাগত মানোন্নয়ন ঘটবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে অ্যাওয়ার্ড কমিটির চেয়ারম্যান ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. সাইফুল ইসলাম সরন প্রতিযোগিতার সূচি, আবেদন প্রক্রিয়া, মূল্যায়ন পদ্ধতি ও ক্যাটাগরিগুলো বিস্তারিত তুলে ধরেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের ভাইস প্রেসিডেন্ট স্থপতি সজীব জাহান, সুইস গ্লোবালের ব্যবস্থাপনা পরিচালক ইসমাইল হোসেন, উপদেষ্টা শফিউল ইসলাম এবং আইডেবের নির্বাহী কমিটির সদস্যবৃন্দ।

উল্লেখ্য, ‘আইডেব এক্সিলেন্স ইন ইন্টেরিয়র ডিজাইন অ্যাওয়ার্ড ২০২৬’-এর মূল আয়োজক ইন্টেরিয়র ডিজাইনার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) এবং এর আয়োজন পরামর্শক হিসেবে কাজ করছে ‘ডিজাইন ডক্টর্স স্টুডিও’।

প্রতিযোগিতা ইন্টেরিয়র ডিজাইন

সংশ্লিষ্ট সংবাদ: প্রতিযোগিতা

০৫ জুলাই ২০২৬
আট বছর পর আয়োজিত হচ্ছে ইন্টার ইউনিভার্সিটি অ্যাডভার্টাইজিং প্রতিযোগিতা ‘অ্যাডউইজ ২.০’
১০ জুলাই ২০২৫
এইউএসটিতে শুরু হচ্ছে জাতীয় রোবটিক্স প্রতিযোগিতা, মিডিয়া পার্টনার এনটিভি
১৫ মে ২০২৫
প্রথম বাংলাদেশি হিসেবে এশিয়া অঞ্চলে বিজয়ী ফারিয়া বাশার
  • আরও
সর্বাধিক পঠিত
  1. মেয়েদের প্রশিক্ষণের টাকা আত্মসাতের অভিযোগ ইউএনওর বিরুদ্ধে
  2. শিক্ষিকাকে লাথি মারার ঘটনায় বহিষ্কৃত প্রধান শিক্ষকের অব্যাহতি
  3. রাবিতে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, আহত ৪
  4. নেপালে ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে সহায়তার জন্য প্রস্তুত বাংলাদেশ
  5. এসপির বাসভবনের ব্যারাক থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার
  6. সাজাভোগের শেষ দিনে কয়েদির মৃত্যু

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x