তিন দফা কমে আজ যে দামে বিক্রি স্বর্ণ
দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। তিন দফায় দাম কমার ধারাবাহিকতায় এবার ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমানো হয়েছে। ফলে আজ থেকে দেশের বাজারে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ কিনতে গ্রাহকদের গুনতে হবে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা।
গতকাল বুধবার (২৯ এপ্রিল) সকালে বাজুস এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন মূল্য নির্ধারণের বিষয়টি নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন : ইরানের ওপর নৌ-অবরোধ কয়েক মাস স্থায়ী হতে পারে : ট্রাম্প
নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে দুই লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ৩১ হাজার ৪৭২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৯৮ হাজার ৪০৫ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ৬১ হাজার ৬০৫ টাকা নির্ধারণ করা হয়েছে। যেখানে গত মঙ্গলবার (২৮ এপ্রিল) ২২ ক্যারেটের স্বর্ণে বেচাকেনা হয়েছিল দুই লাখ ৪৪ হাজার ৭১১ টাকায়। এছাড়া দুই লাখ ৩৩ হাজার ৫৭২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ২১৩ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ৬৩ হাজার ৬৩ টাকায় বেচাকেনা হয়েছিল।
বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই নতুন দাম দেশের সব জুয়েলারি দোকানে কার্যকর থাকবে। তবে বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) ও বাজুস নির্ধারিত ন্যূনতম ছয় শতাংশ মজুরি যোগ হবে। গয়নার ডিজাইন ও মানভেদে মজুরির পরিমাণে পরিবর্তন হতে পারে।

এনটিভি অনলাইন ডেস্ক