চেয়ারম্যানের নাম-ছবি ব্যবহার করে ভুয়া হোয়াটসঅ্যাপ, এনবিআরের সতর্কতা
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের নাম ও ছবি ব্যবহার করে একটি ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে সাধারণ মানুষের সাথে প্রতারণা করছে এক প্রতারকচক্র। আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) এনবিআরের পক্ষ থেকে এমন অভিযোগ জানিয়ে এক প্রেস বিজ্ঞপ্তি দিয়ে সবাইকে সতর্ক করা হয়েছে।
এনবিআর জানায়, একটি প্রতারক চক্র +৮৮০১৬১৮-৬০৩৩২৮ নম্বর ব্যবহার করে হোয়াটসঅ্যাপে ভুয়া অ্যাকাউন্ট খুলেছে। সেখানে এনবিআর চেয়ারম্যানের নাম ও ছবি ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির কাছে টাকা দাবি করা হচ্ছে। প্রতারক চক্রটি এর আগেও একইভাবে ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে বিভিন্ন ব্যক্তির কাছে টাকা দাবি করেছিল বলে এনবিআরের নজরে এসেছে। এ অবস্থায় এনবিআরের কর্মকর্তা-কর্মচারীসহ সর্বস্তরের জনগণকে এই প্রতারকচক্র থেকে সাবধান থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। এনবিআর সংশ্লিষ্ট কোনো বিষয়ে কাউকে টাকা লেনদেন না করতে এবং যেকোনো সন্দেহজনক যোগাযোগে সতর্ক থাকতে বলা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক