প্রধান সূচকের উত্থান, ৭০ মিনিটে লেনদেন ১৬২ কোটি টাকা
প্রধান সূচক উত্থানে চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন। আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) শুরুর প্রথম এক ঘন্টা ১০ মিনিটে, অর্থাৎ বেলা ১১টায় ১০ মিনিটে লেনদেন হয়েছে ১৬২ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার। আলোচিত সময়ে লেনদেনে অংশ নেওয়া ৫৬ শতাংশ কোম্পানির শেয়ারের দর উত্থান হয়েছে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
অনুসন্ধানে দেখা গেছে, আজ লেনদেন শুরুতে শেয়ার কেনার চাপে ডিএসইর সূচক উত্থানে ওঠে আসে। লেনদেন শুরুর প্রথম দুই মিনিটেই ডিএসইর প্রধান ডিএসইএক্স উত্থান হয়েছে ১৫ পয়েন্ট। বেলা বাড়ার পর সূচকটি উত্থান থেকে পতনে আসে। লেনদেন শুরুর প্রথম ১৯ মিনিটে ডিএসইএক্স পতন হয়েছে চার পয়েন্ট। পর সূচকটি উত্থানে ফিরে। লেনদেন শুরুর প্রথম ৭০ মিনিটে ডিএসইএক্স উত্থান হয়েছে ১৮ দশমিক ৯৩ পয়েন্ট। সূচকটি বেড়ে দাঁড়ায় পাঁচ হাজার ২৮৫ দশমিক ৬১ পয়েন্টে।
আলোচিত সময় ডিএসইএস সূচক ৯ দশমিক ৮৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৮০ দশমিক ২৩ পয়েন্টে। এছাড়া ডিএস৩০ সূচক দুই দশমিক ৯৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ১৮ দশমিক ৭৪ পয়েন্টে। কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ২১৭টির, কমেছে ৯৬টির ও অপরিবর্তিত রয়েছে ৭৪টি কোম্পানির শেয়ার দর।
আলোচিত সময়ে লেনদেন শীর্ষে উঠে আসা ইসলামী ব্যাংকের সাত কোটি ১৯ লাখ টাকা, এশিয়াটিক ল্যাবের ছয় কোটি ৭৯ লাখ টাকা, কাশেম ইন্ডাস্ট্রিজের ছয় কোটি দুই লাখ টাকা, ব্র্যাক ব্যাংকের পাঁচ কোটি ৯৪ লাখ টাকা, মুন্নু ফেব্রিক্সের পাঁচ কোটি টাকা, সিমটেক্সের চার কোটি ৫৯ লাখ টাকা, টেকনো ড্রাগসের চার কোটি ৪৪ লাখ টাকা, বিডি থাই ফুডের চার কোটি টাকা, বাংলাদেশ শিপিং করপোরেশনের তিন কোটি ৯৫ লাখ টাকা এবং সোনালী পেপারের তিন কোটি ৫৭ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়

নিজস্ব প্রতিবেদক