জানুয়ারিতে প্রবাসীরা পাঠালেন ৩১৭ কোটি ডলার
মার্কিন ডলার। ফাইল ছবি
চলতি জানুয়ারিতে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ৩১৭ কোটি মার্কিন ডলার। আজ রোববার (১ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।
আরিফ হোসেন খান বলেন, গত বছরের জানুয়ারিতে প্রবাসী আয় এসেছিল ২১৮ কোটি ৫০ লাখ ডলার। সে তুলনায় এ বছরের জানুয়ারি মাসে প্রবাসী আয় বেড়েছে ৪৫ দশমিক ১০ শতাংশ।
অন্যদিকে, চলতি অর্থবছরের ১ জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত মোট প্রবাসী আয় এসেছে এক হাজার ৯৪৩ কোটি ৬০ লাখ ডলার। গত অর্থবছরের ১ জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত প্রবাসী আয় এসেছিল এক হাজার ৫৯৬ কোটি ২০ লাখ ডলার।
রেমিট্যান্সের এই প্রবাহ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের একাধিক কর্মকর্তা জানান, এবার নির্বাচনকে ঘিরে প্রার্থীরা ক্রাউড ফান্ডিং সংগ্রহ করছেন, যেখানে প্রবাসীরা অর্থ পাঠিয়েছেন। এতে জানুয়ারিতে দেশে বেশি রেমিট্যান্স এসেছে।

নিজস্ব প্রতিবেদক