আর্থিক প্রতিষ্ঠান খাতে বিনিয়োগে ঝোঁক
শেয়ারবাজারে ব্যাংকের বিনিয়োগ সমন্বয়ে সময় বাড়ানোয় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের মধ্যে অনেকটা স্বস্তি ফিরেছে। ফলে আজ মঙ্গলবার উভয় শেয়ারবাজারে মূল্যসূচকে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে।
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) আজ ৩০৬টি কোম্পানির ১০ কোটি ৩২ লাখ ১০ হাজার ৯৭০টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। মোট লেনদেনের পরিমাণ ৪০২ কোটি ১৯ লাখ ৯৩ হাজার ৬৬ টাকা, যা আগের দিনের চেয়ে ১৩ কোটি ৪৪ লাখ টাকা কম। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৫৪টির, অপরিবর্তিত ছিল ১০৩টির ও অপরিবর্তিত ছিল ৪৯টির দাম।
ডিএসই ব্রড ইনডেক্স (ড্সিইএক্স) আজ আগের কার্যদিবসের চেয়ে ২০.৫৪ পয়েন্ট বেড়ে ৪৪৯৬.৩৬ পয়েন্ট, ডিএস-৩০ মূল্যসূচক ৮.৫৬ পয়েন্ট বেড়ে ১৭০৭.৯২ পয়েন্ট এবং ডিএসইএস শরিয়াহ্ সূচক ৫.০০ পয়েন্ট বেড়ে ১০৮৩.৪০ পয়েন্টে দাঁড়িয়েছে।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ লেনদেন হয়েছে ২৬ কোটি ৭৬ লাখ ৬৮ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে এক কোটি ২৭ হাজার টাকা। আজ সিএসইর সব ধরনের সূচকে ছিল ঊর্ধ্বগামী প্রবণতা। সার্বিক সূচক বেড়েছে ৬২ পয়েন্ট।
ডিএসইতে টাকার পরিমাণে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো : সাইফ পাওয়ার, ইফাদ অটোস, বেক্সিমকো ফার্মা, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, সিভিওপিআরএল, তিতাস গ্যাস, শাহজিবাজার পাওয়ার, এমারাল্ড অয়েল, কাশেম ড্রাইসেল ও কেডিএস অ্যাকসেসরিজ।
দাম বাড়ায় এগিয়ে থাকা ১০ কোম্পানি হলো : এপেক্স ট্যানারি, আইসিবি, ডিবিএইচ, ফিনিক্স ফাইন্যান্স, ইউনাইটেড ইন্স্যুরেন্স, এপেক্স ফুডস, এফবিএফআইএফ, আইপিডিসি, হামিদ ফেব্রিকস ও রিলায়েন্স ইন্স্যুরেন্স।
বেশি দাম হারানো ১০টি কোম্পানি হলো : জাহিন স্পিনিং, রহিমা ফুড, গ্রীন ডেল্টা মিউচুাল ফান্ড, জাহিন টেক্সটাইল, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, ইসলামিক ইন্স্যুরেন্স, কাশেম ড্রাইসেল, বিডি ওয়েল্ডিং, পিপলস লিজিং ও ইফাদ অটোস।

অর্থনীতি ডেস্ক