লভ্যাংশ দেবে না লোকসানি এসকে ট্রিমস
লোকসানের কারণে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ২০২৪-২৫ সমাপ্ত হিসাব (জুলাই-জুন) অর্থবছরের জন্য লভ্যাংশ না দেওয়ার ঘোষণা দিয়েছে। অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এ সিদ্ধান্ত হয়েছে।
আজ সোমবার (১ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এ তথ্য জানিয়েছে।
ডিএসই জানায়, গত অর্থবছরে (২০২৪-২৫) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে তিন টাকা ৩৩ পয়সা। আলোচ্য বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়ায় ১২ টাকা তিন পয়সা। এ সময় শেয়ারপ্রতি নগদ প্রবাহ হয়েছে নেগেটিভ ২৫ পয়সা।

নিজস্ব প্রতিবেদক