এইমাত্র
১০ মার্চ ২০২০
১২:১১
জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট
১১:৫৭
রাজধানীর শনির আখড়ায় রঙের কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস
১১:৩৭
যারা করোনাভাইরাস আক্রান্ত, তাদের বিমানবন্দরে শনাক্ত না হওয়া সরকারের ব্যর্থতা : মির্জা ফখরুল ইসলাম আলমগীর; আগামীকাল বিএনপির সমাবেশ স্থগিত, শিক্ষাপ্রতিষ্ঠান দুই সপ্তাহ বন্ধের দাবি
১১:৩৭
মুজিববর্ষে মানবিক কারণে সংবিধানের প্রস্তাবনা অনুযায়ী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দণ্ড মওকুফের জন্য রাষ্ট্রপতির কাছে আইনজীবী ইউনুস আলী আকন্দের আবেদন
এইমাত্র
০৯ মার্চ ২০২০
২১:১৬
দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে ৪৮ রানে হারিয়েছে বাংলাদেশ
১৯:৩৪
সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে ২০১ রানের বড় লক্ষ্য দিয়েছে বাংলাদেশ
১৯:২৪
ঢাকার ধামরাই উপজেলায় চলন্ত সিএনজিচালিত অটোরিকশার উপর গাছ উপড়ে পড়ে নারীসহ পাঁচজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরো দুজন
১৮:৪২
ইলেক্ট্রনিক ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মুজিববর্ষের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হবে, আয়োজন পৌঁছে দেওয়া হবে তৃণমূলে; ভাইরাস মোকাবিলা করতে জনসমাগম পরিহার করা হবে, মূল আয়োজন পরে হবে- মুজিববর্ষ উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড.কামাল আব্দুল নাসের চৌধুরি।
১৭:৫৩
দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
১৫:০৬
ধামরাইয়ের কাওয়ালিপাড়ায় সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত
১৪:৩৪
শিক্ষা মন্ত্রণালয়কে করোনাভাইরাস পরিস্থিতি পর্যবেক্ষণ করে করণীয় নির্ধারণের নির্দেশ
১৪:৩৩
করোনাভাইরাস নিয়ে মন্ত্রিসভায় আলোচনা, আতঙ্কিত না হয়ে গণজমায়েত এড়িয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী : মন্ত্রিপরিষদ সচিব
১৩:৩৯
যখনই মুজিববর্ষের অনুষ্ঠানে বিদেশি অতিথিরা আসতে অপারগতা প্রকাশ করলেন, তখনই দেশে তিনজন করোনাভাইরাস আক্রান্ত রোগী পাওয়া গেল, অনেক আগেই এ ভাইরাস প্রবেশ করেছে : মির্জা ফখরুল ইসলাম আলমগীর
১৩:০০
টাঙ্গাইলের মির্জাপুরে প্রাইভেটকার-কাভার্ডভ্যান-অটোরিকশার সংঘর্ষে পাঁচজন নিহত
১২:৩৬
ঢাকার সিএমএম আদালতের বেশির ভাগ বিচারক হাতে গ্লাভস ও মুখে মাস্ক পরে মামলার শুনানি করছেন, বিভিন্ন আদালতে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে
১২:৩৪
গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করে আরো চারজনের ল্যাবরেটরি টেস্ট করা হয়েছে, যাঁদের কারো মধ্যেই করোনাভাইরাস পাওয়া যায়নি, দেশে এখন পর্যন্ত আক্রান্ত তিনজনই রয়েছে : আইইডিসিআর
১১:৩০
রাজধানীর ওয়ারীতে শিশু সায়মাকে ধর্ষণের পর হত্যা মামলায় আসামি হারুন আর রশিদের মৃত্যুদণ্ড
১১:২৬
দলীয় প্রতীকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের মনোনয়ন দেওয়া চ্যালেঞ্জ করে আপিলের অনুমতি দিয়েছেন আপিল বিভাগ
১০:৪৩
করোনাভাইরাস প্রতিরোধে দেশের সব সরকারি হাসপাতালে পৃথক ইউনিট ও বেসরকারি হাসপাতালে সেল গঠন করতে বলেছে স্বাস্থ্য মন্ত্রণালয় : হাইকোর্টে প্রতিবেদন
১০:১৯
করোনাভাইরাসের প্রকোপ ঠেকাতে বাংলাদেশসহ ১৪ দেশের নাগরিকদের কাতার ভ্রমণে নিষেধাজ্ঞা : রয়টার্স
