এইমাত্র
১৩ মার্চ ২০২০
১১:৫২
করোনাভাইরাস নিয়ে সরকার উদাসীন, বিএনপির এমন অভিযোগ হাস্যকর, তারা ক্ষমতায় যেতে চায় ভবিষ্যতে লুটপাট করার জন্য : ওবায়দুল কাদের
১০:৪৯
নতুন করে ২৪ জনের স্বাস্থ্য পরীক্ষায় কারো শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি, আক্রান্ত একজন চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন : আইইডিসিআর পরিচালক; মৃত্যুঝুঁকি বেশি থাকায় বয়স্কদের সতর্ক থাকার পরামর্শ
১০:০৬
রাজধানীর মিরপুর থেকে বিপুল সংখ্যক সিমকার্ড ও মাল্টিসিম গেটওয়ে ডিভাইসসহ বিকাশ জালিয়াতি চক্রের মূলহোতাকে গ্রেপ্তার করেছে র‍্যাব
০৮:১৫
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতিসহ ছয়টি পদে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল এবং সম্পাদকসহ আটটি পদে বিএনপি সমর্থিত নীল প্যানেল জয়ী
এইমাত্র
১২ মার্চ ২০২০
১৯:৪৩
নড়াইলের মানহানির মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দেওয়া স্থায়ী জামিন আদেশ প্রত্যাহার করেছেন হাইকোর্ট, এপ্রিলের প্রথম সপ্তাহে ফের শুনানি
১৭:৩৪
স্বাধীনতা পুরস্কার ২০২০ এর তালিকা থেকে বাদ পড়েছেন এস এম রইজউদ্দিন আহম্মদ, সংশোধিত তালিকা প্রকাশ
১৭:৩৩
করোনাভাইরাসের কারণে ২৬ মার্চ সারাদেশে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ ও সমাবেশ স্থগিত, সংশোধিত জাতীয় কর্মসূচি প্রকাশ
১৬:৫৫
১৭ মার্চ রাত ৮টায় আতশবাজির মাধ্যমে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান শুরু হবে, দুই ঘণ্টার উদ্বোধন অনুষ্ঠান সব টিভি চ্যানেল ও সামাজিক মাধ্যমে সরাসরি প্রচারিত হবে : বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি
১৫:০০
পর্তুগাল ও জুভেন্টাসের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো করোনাভাইরাসের আশঙ্কায় কোয়ারেন্টাইনে
১৩:৩৪
ডেঙ্গু ও চিকুনগুনিয়া নিয়ন্ত্রণের ব্যর্থতার দায় নিরূপণ করতে ব্যর্থ হয়েছে বিচারিক অনুসন্ধান কমিটি, একই সঙ্গে জানুয়ারি থেকে মশার ওষুধ ছিটানোর কার্যক্রমও প্রায় শিথিল রয়েছে : হাইকোর্ট
১৩:৩৩
করোনাভাইরাসে আক্রান্ত তিনজনের মধ্যে দুজন সুস্থ আছেন, কিছুদিনের মধ্যেই ছেড়ে দেওয়া হবে, করোনা পরীক্ষা করা যাবে এমন আরো কয়েকটি স্থান ঢাকা ছাড়া চট্টগ্রাম ও কক্সবাজারে বাড়ানো হবে : স্বাস্থ্যমন্ত্রী
১৩:০০
ক্যাসিনোকাণ্ডে গ্রেপ্তার ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবের শেয়ারহোল্ডার এবং গেণ্ডারিয়া থানা আওয়ামী লীগের সহসভাপতি এনামুল হক এনু ও তাঁর ভাই যুগ্ম সাধারণ সম্পাদক রুপন ভূঁইয়ার ৯১টি ব্যাংক হিসাব জব্দের নির্দেশ আদালতের
১১:৪৮
করোনাভাইরাস নিয়ে বিএনপি রাজনীতি করছে না, দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে সরকারের ভুলগুলো ধরিয়ে দিচ্ছে : মির্জা ফখরুল
১১:৩৩
নড়াইলে মানহানির এক মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে স্থায়ী জামিন দিয়েছেন হাইকোর্ট
১১:১০
দেশজুড়ে সড়ক নেটওয়ার্কে জনগণের জীবনমান উন্নয়ন হবে : প্রধানমন্ত্রী শেখ হাসিনা; গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের প্রথম এক্সপ্রেসওয়ে ঢাকা-মাওয়া-ভাঙ্গা অংশের উদ্বোধন
এইমাত্র
১১ মার্চ ২০২০
২২:৫৬
করোনাভাইরাসের কারণে ভারতীয় ভিসা আগামী ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিতের ঘোষণা দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের
২২:৪৮
করোনাভাইরাসকে মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
২১:০২
সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারিয়ে ২-০ তে সিরিজ জিতেছে বাংলাদেশ
১৯:৪৫
আগামী ২২ ও ২৩ মার্চের জাতীয় সংসদের বিশেষ অধিবেশন হবে তবে বিদেশি কোনো অতিথি এই অধিবেশনে যোগ দেবেন না- জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সিদ্ধান্ত
১৯:৩৭
সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ১২০ রানের লক্ষ্য দিয়েছে জিম্বাবুয়ে

Pages