এইমাত্র
১১ মার্চ ২০২০
১৮:১৪
করোনাভাইরাসের কারণে মুজিববর্ষ উপলক্ষে এশিয়া একাদশ বনাম বিশ্ব একাদশের ম্যাচ দুটি স্থগিত– বিসিবি সভাপতি
১৭:৪০
এএফসি কাপে শুভ সূচনা বসুন্ধরা কিংসের, আর্জেন্টাইন তারকা বার্কোসের হ্যাটট্রিকে মালদ্বীপের ক্লাব টিসি স্পোর্টসকে ৫-১ গোলে হারিয়েছে বসুন্ধরা
১৭:৩৩
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ
১৬:২৫
দুটি টেস্ট খেলতে আগামী জুনে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া, বিসিবির আনুষ্ঠানিক সূচি প্রকাশ
১৫:২৯
রংপুরের সাবেক সংসদ সদস্য ও ভরসা গ্রুপের চেয়ারম্যান রহিম উদ্দিন ভরসা রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
১৫:১৬
বিয়ের তথ্য গোপন করার মামলায় সংগীতশিল্পী মিলা ও তাঁর বাবা আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন
১৩:৫৬
রাজধানীর শেরেবাংলা নগর ও বিমানবন্দর থানার বিশেষ ক্ষমতা আইনের তিন মামলায় গ্রেপ্তার যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া ও তাঁর স্বামী সুমন চৌধুরী ফের ১৫ দিন করে রিমান্ডে
১২:৪৭
রাজধানীর মিরপুরে রূপনগর বস্তিতে লাগা আগুন প্রায় তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট, পুড়ে গেছে কয়েকশ ঘর, ফায়ার সার্ভিসের এক কর্মী আহত
১২:৪৬
করোনাভাইরাসে আক্রান্ত তিনজনের নতুন পরীক্ষায় দুজনের নেগেটিভ পাওয়া গেছে, পরবর্তী পরীক্ষায় আবারও নেগেটিভ এলে ছাড়পত্র দেওয়া হবে : আইইডিসিআর
১১:৫৭
করোনাভাইরাস প্রতিরোধে প্রস্তুতির ঘাটতি নেই, সরকার বিষয়টি কতটা গুরুত্ব দিয়েছে তার প্রমাণ মুজিববর্ষের মতো এত বড় কর্মসূচি বাতিল : ওবায়দুল কাদের; নোংরা রাজনীতি না করে বিএনপিকে সহযোগিতার আহ্বান
১০:১৪
রাজধানীর মিরপুরে রূপনগর বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস
এইমাত্র
১০ মার্চ ২০২০
২০:৩৭
দৈনিক মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরীসহ ৩২ জনের বিরুদ্ধে রাজধানীর শেরে বাংলানগর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা হয়েছে
১৮:৪৫
রাজধানীর মিটফোর্ডে মাস্ক গুদামজাত করে রাখায় পাঁচ ব্যাবসায়ীকে আট লাখ ২৫ হাজার টাকা জরিমানা করেছে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত
১৬:৪৬
ভারতের মধ্যপ্রদেশের রাজ্যসভার ১৯ সদস্যসহ কংগ্রেস নেতা জোতিরাদিত্য সিন্ধিয়ার দলত্যাগ, নরেন্দ্র মোদি ও অমিত শাহর সঙ্গে বৈঠক, ভেঙে যেতে পারে মধ্যপ্রদেশ সরকার
১৫:০৪
করোনাভাইরাসের কারণে স্কুল-কলেজ বন্ধ ঘোষণার মতো পরিস্থিতি তৈরি হয়নি, আশা করি প্রয়োজনও হবে না : সচিবালয়ে সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী
১৪:০০
বঙ্গবন্ধুর ভাষণে ত্রুটির বিষয়টি খতিয়ে দেখতে উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করে দুই মাসের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ হাইকোর্টের
১৩:০০
উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়ার মুক্তির আবেদন একাধিকবার আদালতে নাকচ হয়েছে, সেই একই দাবিতে প্যারোলের আবেদন করলে তা মেনে নেওয়া হবে কি না সন্দেহ আছে : ওবায়দুল কাদের
১২:৩৯
চীন, ইতালি, ইরান ও দক্ষিণ কোরিয়ার পাশাপাশি সিঙ্গাপুর ও থাইল্যান্ড ফেরত যাত্রীদের বোর্ডিংয়ের আগে করোনাভাইরাস পরীক্ষার নির্দেশ পররাষ্ট্রমন্ত্রীর
১২:৩৯
দেশে এখন পর্যন্ত তিনজনই করোনাভাইরাসে আক্রান্ত, গত ২৪ ঘণ্টায় সাতজনের নমুনা পরীক্ষা করা হলেও কেউ শনাক্ত হননি : আইইডিসিআর
১২:১৯
দুদকের সাবেক কর্মকর্তা এনামুল বাছিরের জামিন আবেদন খারিজ, এক বছরের মধ্যে মামলা নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের

Pages