এইমাত্র
০৮ মার্চ ২০২০
২৩:০২
করোনাভাইরাসের কারণে মুজিববর্ষের কর্মসূচি পুনর্বিন্যাস ও সংক্ষিপ্ত করার সিদ্ধান্ত, বড় পরিসরে জনসমাগম করা হবে না, ১৭ মার্চের প্যারেড গ্রাউন্ডের অনুষ্ঠান হচ্ছে না, পরবর্তী সময়ে হবে, আপাতত আসছেন না বিদেশি অতিথিরা, বছরব্যাপী ছোট পরিসরে কর্মসূচি পালন করা হবে- মুজিববর্ষ উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী
২২:৪৫
সার্বিক বিশ্ব পরিস্থিতি বিবেচনায় জনস্বাস্থ্যের স্বার্থে মুজিববর্ষে জনসমাগম হবে এমন অনুষ্ঠানগুলো পুনর্বিন্যাস করা হবে, ক্ষুদ্র পরিসরে উদযাপন করা হবে- পররাষ্ট্রমন্ত্রী
১৯:৩০
বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক নির্বাচিত হয়েছেন তামিম ইকবাল
১৭:৪৬
দেশে করোনাভাইরাসে আক্রান্ত তিনজন শনাক্ত। এদের মধ্যে দুজন পুরুষ একজন নারী- আইইডিসিআর; আক্রান্তদের মধ্যে দুজন ইতালি ফেরত এবং একজন তাদের পরিবারের সদস্য, আতঙ্কিত না হয়ে সবাইকে জনসমাগম স্থল এড়িয়ে চলার পরামর্শ
১৬:৪৯
আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন, অস্ট্রেলিয়ার করা ১৮৪ রানের জবাবে মাত্র ৯৯ রানে অলআউট ভারত
১৬:০৭
দেশে করোনাভাইরাসে আক্রান্ত তিনজন শনাক্ত, এদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী : আইইডিসিআর
১৫:৪৩
অস্ত্র মামলায় জামিন বাতিলের পর মাদক মামলায়ও যুবলীগের বহিষ্কৃত নেতা জি কে শামীমকে দেওয়া জামিন বাতিল করেছেন হাইকোর্ট
১৩:২৪
অস্ত্র মামলায় যুবলীগের বহিষ্কৃত নেতা জি কে শামীমকে দেওয়া জামিন বাতিল করেছেন হাইকোর্টের একই বেঞ্চ
১২:৩৮
কেউ টাকা জমা দিয়ে যদি করোনাভাইরাসের কারণে হজে যেতে না পারেন, সে টাকা চাইলে ফেরত পাবেন অথবা আগামীতে এই টাকা দিয়ে হজে যেতে পারবেন : ধর্ম প্রতিমন্ত্রী; ২৩ জুন হজ ফ্লাইট শুরু, নির্দিষ্ট সময়ের মধ্যে নিবন্ধন শেষ করার অনুরোধ
১২:৩৮
গণতন্ত্র ফিরে না এলে নারীদের অধিকারও থাকবে না, খালেদা জিয়ার সাময়িক মুক্তি চেয়ে আবেদন করেছে পরিবার : মির্জা ফখরুল ইসলাম আলমগীর
১১:৩৬
করোনাভাইরাসের কারণে পদ্মা সেতুর কাজ দীর্ঘায়িত হতে পারে, তবে কর্ণফুলি টানেলের কাজ যথাসময়ে শেষ হবে : চট্টগ্রামে ওবায়দুল কাদের
১১:৩৬
নারীরা যত শিক্ষিত ও স্বাবলম্বী হতে পারবে তত দ্রুত সমাজ এগিয়ে যাবে : আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা; ধর্ষণের বিরুদ্ধে পুরুষদের সোচ্চার হওয়ার আহ্বান
১১:০০
যুবলীগের বহিষ্কৃত নেতা জি কে শামীমের জামিন-সংক্রান্ত সব নথি তলব করেছেন প্রধান বিচারপতি
এইমাত্র
০৭ মার্চ ২০২০
২২:০৮
রাজধানীর ইস্কাটনে কাভার্ড ভ্যানের চাপায় এক নারী নিহত, আহত ৫
২১:৫৩
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে ১১ মার্চ সারাদেশে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ : স্থায়ী কমিটির বৈঠক শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল
১৮:৪৩
নানা প্রতিকূলতায় ৭ মার্চের ভাষণ বাজিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা, ৭৫ এর পর যে প্রজন্ম এই ভাষণ শুনতে ও জানতে পারেনি তাদের জন্য দুঃখ হয় – আওয়ামী লীগের আলোচনা সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা
১৭:০৫
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা খুবই খারাপ, মানবিক কারণে হলেও তাঁকে মুক্তি দেওয়ার আহ্বান বোন সেলিমা ইসলামের, বিএসএমএমইউতে খালেদা জিয়ার সঙ্গে পরিবারের পাঁচ সদস্যের সাক্ষাৎ
১৬:৩১
অস্ত্র মামলায় এক মাস আগে হাইকোর্ট থেকে ৬ মাসের জামিন পেয়েছেন যুবলীগের বহিষ্কৃত নেতা জি কে শামীম, বিষয়টি জানা নেই : রাষ্ট্রপক্ষ
১৫:২৬
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে গেছেন স্বজনরা
১২:১১
করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে এক সপ্তাহের জন্য বাংলাদেশসহ সাত দেশে বিমান চলাচল স্থগিত করেছে কুয়েত

Pages