এইমাত্র
২৬ মার্চ ২০২০
১০:০৫
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাঙ্গেরির বুদাপেস্টে কর্মরত ব্রিটিশ কূটনীতিক স্টিভেন ডিকের মৃত্যু
এইমাত্র
২৫ মার্চ ২০২০
১৯:৫০
আপনারা যে যেখানে আছেন, সেখানেই অবস্থান করুন, এই সংকটময় সময়ে আমাদের ধৈর্য্য এবং সাহসিকতার সঙ্গে পরিস্থিতির মোকাবিলা করতে হবে, এই ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য বিশেষজ্ঞদের উপদেশ মেনে চলতে হবে, যতদূর সম্ভব মানুষের ভিড় এড়িয়ে চলতে হবে, আমাদের এখন কৃচ্ছতা সাধানের সময়, যতটুকু না হলে নয়, তার অতিরিক্ত ভোগ্যপণ্য কিনবেন না : জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণ
১৭:৩৬
দুই বছর ৪৬ দিন কারাভোগের পর মুক্তি পেলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে গুলশানের বাসায় পৌঁছেছেন, বাসায় থেকে চিকিৎসা নেবেন তিনি
১৬:১৬
দুই বছর ৪৬ দিন কারাভোগের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে মুক্তি পেয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া
১৫:০৯
বিএসএমএমইউ গেটে খালেদা জিয়ার গাড়ি প্রস্তুত, ভেতরে প্রবেশ করেছেন খালেদা জিয়ার ভাই, মির্জা ফখরুল, চার ডাক্তার ও এক নার্স; কিছুক্ষণের মধ্যেই মুক্তি
১৩:৪৪
কিছুক্ষণের মধ্যে মুক্তি পাচ্ছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া : স্বরাষ্ট্রমন্ত্রী; মুক্তির আদেশ আইজি প্রিজনের কাছে পাঠানো হয়েছে
১৩:১২
করোনাভাইরাসে সারা বিশ্বে মৃতের সংখ্যা ১৮ হাজার ৯৯৭, আক্রান্ত চার লাখ ২৪ হাজার ২৬৬ জন, চিকিৎসা শেষে সুস্থ হয়ে ফিরেছে এক লাখ ছয় হাজারেরও বেশি মানুষ - বিএনও নিউজ
১২:১৮
করোনাভাইরাসে দেশে আরো একজনের মৃত্যু, এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৫ জনে, নতুন কেউ আক্রান্ত হননি : আইইডিসিআর
এইমাত্র
২৪ মার্চ ২০২০
১৬:০৭
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে শর্ত সাপেক্ষে ছয় মাসের জন্য মুক্তি দিয়েছে সরকার
১৫:২০
করোনায় দেশে ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ৬, এদের মধ্যে একজন মারা গেছেন, মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ জনে : আইইডিসিআর
১৪:৪১
প্রাক-প্রাথমিকসহ সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান আগামী ৯ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে : শিক্ষা মন্ত্রণালয়
১৪:১০
বিশ্বে এ পর্যন্ত করোনায় আক্রান্ত ৩ লাখ ৮৭ হাজার ৩৮২ জন, মৃত ১৬ হাজার ৭৬৭ জন, সুস্থ হয়েছে ১ লাখ ১ হাজার ৯৮৭ জন
১৪:০৯
নিত্যপ্রয়োজনীয় পন্যের বাজার ও মূল্য স্থিতিশীল রাখতে টিসিবি এবং ভোক্তা অধিকারের সবার ছুটি বাতিল
১৪:০৯
গত ১ মার্চ থেকে বিদেশফেরত কেউ পাসপোর্টে উল্লেখিত ঠিকানা বাদে অন্য কোথাও অবস্থান করলে নিকটস্থ থানায় জানানোর অনুরোধ, অন্যথায় আইনি ব্যবস্থা : পুলিশ সদর দপ্তর
১২:১৭
চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জায়গায় স্থানীয় প্রশাসনের সঙ্গে সশস্ত্র বাহিনীর সমন্বয় সভা চলছে
১২:১৭
সারা দেশে আজ থেকে যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ
১২:০১
২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সারা দেশে সড়ক যোগাযোগ বন্ধ ঘোষণা, জরুরি পরিবহন চলবে : সড়ক পরিবহন মন্ত্রণালয়
১০:৩১
আজ থেকে সব লোকাল, কমিউটার ও মেইল ট্রেন বন্ধ, অন্যান্য ট্রেনও পর্যায়ক্রমে বন্ধ করা হবে : রেলওয়ে পরিচালক
এইমাত্র
২৩ মার্চ ২০২০
১৮:৪৭
আপাতত পোশাক কারখানা বন্ধের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি, শ্রমিকদের আতঙ্কিত না হওয়ার হওয়ার পরামর্শ, বেতন নির্দিষ্ট সময়েই দেওয়া হবে : বিজিএমইএ
১৮:৩৪
করোনাভাইরাসে সারাবিশ্বে মৃতের সংখ্যা ১৫ হাজার ৩০৭, আক্রান্ত তিন লাখ ৪৯ হাজারের বেশি, চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ফিরেছেন এক লাখেরও বেশি মানুষ; ইতালিতে মৃতের সংখ্যা পাঁচ হাজার ৪৭৬, চীনে মৃতের সংখ্যা তিন হাজার ২৭০, স্পেনে মৃতের সংখ্যা দুই হাজার ১৮২, ইরাকে এক হাজার ৮১২, ফ্রান্সে ৬৭৪, যুক্তরাষ্ট্রে ৪৫৮, যুক্তরাজ্যে ২৮১ ও দক্ষিণ কোরিয়ায় ১১১ জন

Pages