এইমাত্র
১৭ মার্চ ২০২০
০৭:৩৫
বঙ্গবন্ধুর নীতি ও আদর্শ প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়ুক, গড়ে উঠুক সাহসী, ত্যাগী ও আদর্শবাদী নেতৃত্ব : বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বাণীতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ
০৭:৩৫
জন্মশত বার্ষিকীর উদ্বোধন অনুষ্ঠান ‘মুক্তির মহানায়ক’ আজ মঙ্গলবার রাত ৮টায় এনটিভি, বাংলাদেশ টেলিভিশনসহ সব মিডিয়ায় সম্প্রচারিত হবে একযোগে; শততম জন্মদিনে স্বাধীনতার স্থপতির প্রতি গোটা জাতির সঙ্গে এনটিভি পরিবারের বিনম্র শ্রদ্ধা
০৭:৩৪
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মদিন আজ, শুরু হলো মুজিববর্ষ, দেশজুড়ে নানা আনুষ্ঠানিকতা, বছরব্যাপী পালিত হবে নানা আয়োজনে
এইমাত্র
১৬ মার্চ ২০২০
১৪:৪৩
কুড়িগ্রামের ডিসি সুলতানা পারভীনকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত, নতুন ডিসি রেজাউল করিম; এর আগে আরডিসি নাজিম উদ্দিন, সহকারী কমিশনার রিন্টু বিকাশ চাকমা ও এস. এম. রাহাতুল ইসলাম প্রত্যাহার
১৩:৩২
৩১ মার্চ পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান ও কোচিং সেন্টার বন্ধ থাকবে, এইচএসসি পরীক্ষার বিষয়ে পরে সিদ্ধান্ত, বন্ধের সময় শিক্ষার্থীদের বাসায় থাকার বিষয়টি অভিভাবকদের নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী
১২:৫৭
দেশে আরো তিনজন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত, এ নিয়ে মোট ৮ জন : আইইডিসিআর
১২:৫৭
বাংলাদেশ ক্রিকেট দলের পাকিস্তান সফর স্থগিত; যৌথ সিদ্ধান্ত নিয়েছে পিসিবি ও বিসিবি
১২:২৯
৩১ মার্চ পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা : মন্ত্রিসভায় সিদ্ধান্ত; কিছুক্ষণ পর শিক্ষামন্ত্রীর ব্রিফিং, ১৮ থেকে ২৮ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে : উপাচার্য
১২:১৭
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণের মামলায় মজনুর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে ডিবি পুলিশ
১১:৫৯
১০ বাংলাদেশি ও ৩৪ চীনা নাগরিক ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইটে চীন থেকে ঢাকা এসেছেন, পরীক্ষা শেষে হোম কোয়ারেন্টিনে থাকার শর্তে ছেড়ে দেওয়া হয়েছে : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক
১১:০২
সুনামগঞ্জের দিরাইয়ে শিশু তুহিন হত্যা মামলায় বাবা আবদুল বাছিত ও চাচা নাসিরউদ্দিনের মৃত্যুদণ্ড
এইমাত্র
১৫ মার্চ ২০২০
২২:৩৩
সৌদি আরবে আটকেপড়া প্রবাসী বাংলাদেশিদের আনতে আগামী ১৭ মার্চ একটি ফেরি ফ্লাইট পরিচালনা করবে বাংলাদেশ বিমান– জনসংযোগ বিভাগ, বিমান বাংলাদেশ এয়ারলাইনস
২১:২৭
মানিকগঞ্জের সাটুরিয়ায় হোম কোয়ারেন্টিনের নির্দেশনা না মানায় সৌদি আরব ফেরত এক প্রবাসী বাংলাদেশিকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত
১৮:৪৫
করোনাভাইরাস প্রতিরোধে সার্কভুক্ত দেশগুলোকে চিকিৎসা সহযোগিতা ও আলোচনা অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার; সবাইকে সতর্কতামূলক পদক্ষেপ নেওয়ার আহ্বান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, ১০ বিলিয়ন মার্কিন ডলারের ফান্ড গঠনের প্রস্তাব
১৭:৪০
করোনাভাইরাস নিয়ে সার্ক নেতাদের ভিডিও কনফারেন্স শুরু, যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
১৬:০৩
রাজধানীর মহাখালীতে একটি ৯ তলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস
১৪:৪৬
মধ্যরাতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কুড়িগ্রামে সাংবাদিক আরিফুল ইসলামকে সাজা দেওয়ার ঘটনায় জেলা প্রশাসককে প্রত্যাহার করে তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে : জনপ্রশাসন প্রতিমন্ত্রী
১৩:১২
করোনাভাইরাস যেন ছড়িয়ে পড়তে না পারে, সেদিকেই জোর দেওয়া হচ্ছে, কলকারখানায় প্রতিদিন শরীরের তাপমাত্রা স্ক্রিনিং করে শ্রমিকদের প্রবেশের ব্যবস্থা করতে হবে : স্বাস্থ্যমন্ত্রী; গণপরিবহন ব্যবহার না করার আহ্বান
১৩:০৭
১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনসহ মুজিব শতবার্ষিকীর সংক্ষিপ্ত কর্মসূচি ঘোষণা, করোনা মোকাবিলায় সরকারের সব শাখা প্রস্তুত আছে, করোনা আক্রান্ত দেশগুলো থেকে ঢাকায় যাত্রী অবতরণ বন্ধে কঠোর উদ্যোগ নেওয়া হচ্ছে : ওবায়দুল কাদের
১৩:০৩
করোনাভাইরাস প্রতিরোধে করণীয় নির্ধারণ করতে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আন্তমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত

Pages