এইমাত্র
২৮ মার্চ ২০২০
২০:৪৬
করোনাভাইরাস রোধে ৭ এপ্রিল পর্যন্ত বিমান বাংলাদেশের সব ফ্লাইট স্থগিত করা হয়েছে
১৯:০০
স্বাস্থ্যবিধি মেনে রাজধানীতে একজন ব্যক্তি যেকোনো মাধ্যম ব্যবহার করে চলাফেরা করতে পারবেন : ডিএমপি
১৬:১০
নরওয়ে ও স্পেনে করোনাভাইরাস আক্রান্ত রোগীর শরীরে পরীক্ষামূলকভাবে নতুন আবিষ্কৃত ওষুধ প্রয়োগ করা হবে, এ ছাড়া আরো ৪৫টি দেশ এই পরীক্ষা চালাবে : বিশ্ব স্বাস্থ্য সংস্থা
১২:২৪
গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে কোনো করোনাভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া যায়নি, কেউ মারাও যায়নি; মোট ১৫ জন রোগী সুস্থ হয়ে বাসায় ফিরে গেছেন
১১:১১
বিশ্বে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ২৮ হাজার ৪৩৬, এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৬ লাখ ২০ হাজার ২১৬ জন, সুস্থ হয়েছেন ১ লাখ ৪১ হাজার ৩৭৫ জন
১১:০৭
যশোরের মনিরামপুরে তিন বয়োজ্যেষ্ঠকে অপদস্থ করার ঘটনায় সহকারী কমিশনার (ভূমি) সাইয়েমা হাসানকে ভ্রাম্যমাণ আদালতের বিচারকের দায়িত্ব থেকে অব্যাহতি
০৯:৪৬
কক্সবাজারের টেকনাফে বিজিবি ও পুলিশের সঙ্গে পৃথক বন্দুকযুদ্ধে ৪ জন নিহত
০৯:৪৬
টাঙ্গাইলে সিমেন্টবাহী ট্রাক উল্টে ৫ জন নিহত, আহত ১১ জন
এইমাত্র
২৭ মার্চ ২০২০
২১:১৬
খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন), বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শোক
১৭:৩৬
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন করোনাভাইরাসে আক্রান্ত
১৫:২৬
খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়ার অবস্থা আশঙ্কাজনক, শ্বাসকষ্ট বেড়ে নিউমোনিয়ায় আক্রান্ত, গণস্বাস্থ্য থেকে অন্য হাসপাতালে স্থানান্তরের চেষ্টা চলছে
১২:৩০
রাজধানীর সায়েদাবাদের ধলপুর বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস
১১:২৪
গত ২৪ ঘণ্টায় দেশে আরো চারজন করোনাভাইরাসে আক্রান্ত, এর মধ্যে দুজন চিকিৎসক; এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪৮ জনে
০৯:৫৫
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ইতালিতে ৮ হাজার ২১৫, স্পেনে ৪ হাজার ৩৬৫, চীনে ৩ হাজার ২৮৭, ইরানে ২ হাজার ২৩৪, ফ্রান্সে ১ হাজার ৬৯৬, যুক্তরাষ্ট্রে ১ হাজার ২৯৪, যুক্তরাজ্যে ৫৮৭, নেদারল্যান্ডসে ৪৩৪, জার্মানিতে ২৬৭, দক্ষিণ কোরিয়ায় ১৩৯, ইন্দোনেশিয়ায় ৫৮, জাপানে ৪৭, মালয়েশিয়ায় ২৪, ভারতে ১৬ ও পাকিস্তানে ৯ জন
০৯:৫৪
চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ১ লাখ ২৩ হাজার ৫৫১ জন
০৯:৫৪
আক্রান্ত ৫ লাখ ৩৮ হাজার ৩৬ জন
০৯:৫৪
বিশ্বে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ২৪ হাজার ১৯১
০৯:৫৪
দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু, মোট আক্রান্ত ৪৪
এইমাত্র
২৬ মার্চ ২০২০
২১:০২
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ইতালিতে ৭ হাজার ৫০৩, স্পেনে ৪ হাজার ৮৯, চীনে ৩ হাজার ২৮৭, ইরানে ২ হাজার ২৩৪, ফ্রান্সে ১ হাজার ৩৩১, যুক্তরাষ্ট্রে ১ হাজার ৪৪, যুক্তরাজ্যে ৪৬৫, নেদারল্যান্ডসে ৪৩৪, জার্মানিতে ২২৯, দক্ষিণ কোরিয়ায় ১৩২, ইন্দোনেশিয়ায় ৫৮, জাপানে ৪৫, মালয়েশিয়ায় ২৩, ভারতে ১৩ ও পাকিস্তানে ৮ জন
২১:০২
চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ১ লাখ ১৩ হাজার ৪৭০ জন
