এইমাত্র
২৩ মার্চ ২০২০
১৬:৫৩
করোনাভাইরাসের প্রাদুর্ভাব এড়াতে আগামী ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার
১৬:০১
দেশে করোনায় আক্রান্ত হয়ে আরো একজনের মৃত্যু। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩। নতুন করে আরো ছয়জনের দেহে করোনাভাইরাস শনাক্ত, আক্রান্তের সংখ্যা বেড়ে ৩৩
১২:৪৯
আগামী ২৫ মার্চ জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ভাষণে তিনি করোনাভাইরাস নিয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেবেন : সচিবালয়ে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের
এইমাত্র
২২ মার্চ ২০২০
১৫:৫২
করোনাভাইরাসে আরো তিনজন আক্রান্ত হয়েছেন, এর মধ্যে দুজন বিদেশফেরত, এ নিয়ে আক্রান্ত ২৭ জন, সুস্থ হয়েছেন পাঁচজন : আইইডিসিআর
১৫:২৭
করোনাভাইরাসের কারণে এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত, নতুন রুটিন দেওয়া হবে এপ্রিলে : শিক্ষা মন্ত্রণালয়
১৪:৫০
জামিন ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় ছাড়া নিম্ন আদালতের সব বিচারকাজ সাময়িকভাবে মুলতবি করার নির্দেশ প্রধান বিচারপতির
১৪:৪২
শরীরের তাপমাত্রা বেশি থাকায় বিদেশফেরত তিনজনকে রাজধানীর একটি হাসপাতালে পাঠিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ
১৩:০৫
দেশের ১১ স্থলবন্দর দিয়ে বিদেশি নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা : স্বরাষ্ট্র মন্ত্রণালয়
১২:৪৬
প্রধান বিচারপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ, সুপ্রিম কোর্ট বন্ধের বিষয়ে আলোচনা হয়েছে, সব বিচারপতির সঙ্গে ২৬ মার্চের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে : অ্যাটর্নি জেনারেল
০৯:০৮
সিলেটে করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে হাসপাতালের আইসোলেশনে থাকা যুক্তরাজ্যফেরত এক নারীর (৬১) মৃত্যু
এইমাত্র
২১ মার্চ ২০২০
২২:২২
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে ১২ জন নিহত
১৫:৫৭
চীন থেকে বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্স আনার প্রক্রিয়া চলছে : ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী
১৫:৫৪
মুজিববর্ষ উপলক্ষে জাতীয় সংসদের আগামীকাল থেকে শুরু হওয়া বিশেষ অধিবেশন স্থগিত করা হয়েছে
১৪:৪৮
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন এবং যশোর ও বগুড়ার উপনির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন
১৪:২৯
করোনাভাইরাসে দেশে আরো একজনের মৃত্যু, এ নিয়ে মৃতের সংখ্যা দুই, আরো চারজন আক্রান্ত, এ নিয়ে ২৪ জন আক্রান্ত হলেন : স্বাস্থ্যমন্ত্রী
১২:৪২
পুরো দেশ লকডাউন করা সম্ভব নয়; যুক্তরাজ্য, থাইল্যান্ড, হংকং ও চায়না—এ চারটি রুট খোলা রাখা হয়েছে, চীন থেকে ১০ হাজার কিট যেকোনো সময় চলে আসবে : পররাষ্ট্রমন্ত্রী; প্রবাসীদের প্রতি বাংলাদেশ সফর এড়িয়ে চলার আহ্বান
১১:৫৫
করোনা পরিস্থিতির কারণে দেশের রপ্তানি ও রেমিট্যান্স আয় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে : সিপিডি; জিডিপি প্রবৃদ্ধিতেও নেতিবাচক প্রভাবের আশঙ্কা
১১:২৫
করোনায় আতঙ্কিত না হয়ে সবাইকে স্বাস্থ্যবিধি সঠিকভাবে মেনে চলার আহ্বান ওবায়দুল কাদেরের
১১:০২
দেশে যথেষ্ট খাদ্য মজুদ আছে, বাজারের ওপর অহেতুক চাপ সৃষ্টি না করতে সবার প্রতি আহ্ববান প্রধানমন্ত্রী শেখ হাসিনার
১০:৪১
নিরাপদ মনে না করলে ভোটকেন্দ্রে আসার প্রয়োজন নেই, নির্বাচন কমিশন ভোটের আয়োজন করতে পারে, কাউকে বাধ্য করতে পারে না : ইসি রফিকুল ইসলাম

Pages