এইমাত্র
০৩ এপ্রিল ২০২০
১১:৩৫
বিশ্বে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৫৫ হাজার ৫৩ জনে দাঁড়িয়েছে, আক্রান্ত হয়েছেন ১০ লাখ ৪১ হাজার ১৮৯ জন এবং সুস্থ হয়ে উঠেছেন ২ লাখ ১২ হাজার ৯৫৯ জন
১১:২৩
করোনাভাইরাসে ইতালিতে মৃতের সংখ্যা ৭৬০ জন বেড়ে ১৩ হাজার ৯৭৪, স্পেনে ৯৬১ জন বেড়ে ১০ হাজার ৯৩৫, যুক্তরাষ্ট্রে ৯৬৮ জন বেড়ে ৬ হাজার ৭২, ফ্রান্সে একদিনে সর্বোচ্চ ১ হাজার ৩৫৫ জন বেড়ে ৫ হাজার ৩৮৭, যুক্তরাজ্যে ৩ হাজার ৬০৫, চীনে ৩ হাজার ৩২২, ইরানে ৩ হাজার ২৯৪, বেলজিয়ামে ১ হাজার ১৪৩, নেদারল্যান্ডসে ১ হাজার ৪৮৭, জার্মানিতে ১ হাজার ১২১, তুরস্কে ৩৫৬, সুইডেনে ২৮২, দক্ষিণ কোরিয়ায় ১৭৪, কানাডায় ১৩৮, ইন্দোনেশিয়ায় ১৭০, জাপানে ৭৩, মালয়েশিয়ায় ৫৩, ইসরায়েলে ৩৭, অস্ট্রেলিয়ায় ২৮, ভারতে ৭০, পাকিস্তানে ৩৫ ও সৌদি আরবে ২১ জন
১০:০২
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু ৫৩ হাজার ২৭১ জনে দাঁড়িয়েছে, আক্রান্ত হয়েছেন ১০ লাখ ১৫ হাজার ৫০৫ জন এবং সুস্থ হয়ে উঠেছেন ২ লাখ ১২ হাজার ৯৯১ জন
এইমাত্র
০২ এপ্রিল ২০২০
১৬:১৪
স্পেনে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে গেছে, আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১০ হাজার ২৩৮ জনে
১৩:০৩
দায়িত্ব পালনকালে মুখে মাস্ক ব্যবহার করার জন্য সব সরকারি কর্মকর্তা-কর্মচারীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
১২:১৭
দেশে গত ২৪ ঘণ্টায় দুজন করোনাভাইরাসে আক্রান্ত, এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৬ জন, নতুন কেউ মারা যায়নি : আইইডিসিআর
১১:০৫
বিশ্বে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৪৯ হাজার ২৪২, আক্রান্ত ৯ লাখ ৬৪ হাজার ৯৪৭ জন, চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ২ লাখ ৩ হাজার ২৭৪ জন
১১:০৫
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ইতালিতে ১৩ হাজার ২১১, স্পেনে ১০ হাজার ৯৬, যুক্তরাষ্ট্রে ৫ হাজার ১৪০, ফ্রান্সে ৪ হাজার ৩২, চীনে ৩ হাজার ৩১৮, ইরানে ৩ হাজার ১৬০, যুক্তরাজ্যে ২ হাজার ৯৫১, নেদারল্যান্ডসে ১ হাজার ৩৩৯, বেলজিয়ামে ১ হাজার ১১, জার্মানিতে ৯৯৭, ইন্দোনেশিয়ায় ১৭০, দক্ষিণ কোরিয়ায় ১৬৯, ব্রাজিলে ২৫০, জাপানে ৭১, ভারতে ৫৮, মালয়েশিয়ায় ৫০, ইসরায়েলে ৩৩, পাকিস্তানে ৩২, অস্ট্রেলিয়ায় ২৫ ও সৌদি আরবে ২১ জন
০৯:৫১
পাবনা-৪ আসনের সংসদ সদস্য ও সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)
এইমাত্র
০১ এপ্রিল ২০২০
২১:৪৬
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সোমালিয়ার সাবেক প্রধানমন্ত্রী নুর হাসান হুসেইনের মৃত্যু : সিনহুয়া
২১:৪১
সেনাবাহিনী আগামীকাল থেকে স্থানীয় প্রশাসনকে সহায়তার অংশ হিসেবে দেশের সব স্থানে সামাজিক দূরত্ব বজায় রাখা এবং হোম কোয়ারেন্টিনের বিষয়টি কঠোরভাবে নিশ্চিত করবে, সরকার প্রদত্ত নির্দেশাবলী অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে : আইএসপিআর
১৭:২২
দেশের ৬৮ কারাগারে জামিনযোগ্য তিন হাজার কারাবন্দিকে মুক্তির প্রস্তাব কারা অধিদপ্তরের
১৭:০০
করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনায় সাধারণ ছুটি বাড়ল ৯ এপ্রিল পর্যন্ত, এর সঙ্গে ১০ ও ১১ এপ্রিল সাপ্তাহিক ছুটি সংযুক্ত : জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি
১২:২৫
দেশে করোনাভাইরাসে আরো একজনের মৃত্যু, নতুন করে তিনজন আক্রান্ত : স্বাস্থ্যমন্ত্রী; এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা ৬, আক্রান্ত ৫৪
১০:৩৫
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ইতালিতে ১২ হাজার ৪৪৩, স্পেনে ৯ হাজার ৫৩, চীনে তিন হাজার ৩১২, যুক্তরাষ্ট্রে চার হাজার ৪৩, ফ্রান্সে তিন হাজার ৫২৩, ইরানে তিন হাজার ৩৬, যুক্তরাজ্যে এক হাজার ৮০৮, নেদারল্যান্ডসে এক হাজার ৩৯, জার্মানিতে ৮২২, বেলজিয়ামে ৮২৮, দক্ষিণ কোরিয়ায় ১৬৫, ইন্দোনেশিয়ায় ১৫৭, জাপানে ৬৬, মালয়েশিয়ায় ৪৫, ভারতে ৩৫, পাকিস্তানে ২৬ ও সৌদি আরবে ১০ জন
১০:৩৫
বিশ্বে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৪৩ হাজার ৩৪৮, আক্রান্ত আট লাখ ৭৯ হাজার ১৪ জন, চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন এক লাখ ৮৪ হাজার ৫৯৮ জন
১০:৩৫
দেশে করোনাভাইরাসে আক্রান্ত ৫১ জন
এইমাত্র
৩১ মার্চ ২০২০
২১:৩৮
দেশে ফিরতে ইচ্ছুক প্রবাসী মার্কিন নাগরিকদের অবিলম্বে যুক্তরাষ্ট্রে ফিরতে বললেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও
১৫:৫০
দেশে করোনাভাইরাসে ৫১ জন আক্রান্ত
১৫:৪০
দেশে আরো দুজনের দেহে করোনাভাইরাস শনাক্ত, দুজনই পুরুষ, বয়স ৫৫ থেকে ৫৭ বছর, দুজনের একজন সৌদি আরব প্রবাসী, আরেকজনের বিদেশ ভ্রমণের রেকর্ড নেই, ছয়জন সুস্থ, আইসোলেশনে আছেন ১৩ জন, ৩৮ জন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছেন : আইইডিসিআর
