এইমাত্র
২৫ মার্চ ২০২০
১৫:০৯
বিএসএমএমইউ গেটে খালেদা জিয়ার গাড়ি প্রস্তুত, ভেতরে প্রবেশ করেছেন খালেদা জিয়ার ভাই, মির্জা ফখরুল, চার ডাক্তার ও এক নার্স; কিছুক্ষণের মধ্যেই মুক্তি
১৩:৪৪
কিছুক্ষণের মধ্যে মুক্তি পাচ্ছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া : স্বরাষ্ট্রমন্ত্রী; মুক্তির আদেশ আইজি প্রিজনের কাছে পাঠানো হয়েছে
১৩:১২
করোনাভাইরাসে সারা বিশ্বে মৃতের সংখ্যা ১৮ হাজার ৯৯৭, আক্রান্ত চার লাখ ২৪ হাজার ২৬৬ জন, চিকিৎসা শেষে সুস্থ হয়ে ফিরেছে এক লাখ ছয় হাজারেরও বেশি মানুষ - বিএনও নিউজ
১২:১৮
করোনাভাইরাসে দেশে আরো একজনের মৃত্যু, এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৫ জনে, নতুন কেউ আক্রান্ত হননি : আইইডিসিআর
এইমাত্র
২৪ মার্চ ২০২০
১৬:০৭
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে শর্ত সাপেক্ষে ছয় মাসের জন্য মুক্তি দিয়েছে সরকার
১৫:২০
করোনায় দেশে ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ৬, এদের মধ্যে একজন মারা গেছেন, মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ জনে : আইইডিসিআর
১৪:৪১
প্রাক-প্রাথমিকসহ সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান আগামী ৯ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে : শিক্ষা মন্ত্রণালয়
১৪:১০
বিশ্বে এ পর্যন্ত করোনায় আক্রান্ত ৩ লাখ ৮৭ হাজার ৩৮২ জন, মৃত ১৬ হাজার ৭৬৭ জন, সুস্থ হয়েছে ১ লাখ ১ হাজার ৯৮৭ জন
১৪:০৯
নিত্যপ্রয়োজনীয় পন্যের বাজার ও মূল্য স্থিতিশীল রাখতে টিসিবি এবং ভোক্তা অধিকারের সবার ছুটি বাতিল
১৪:০৯
গত ১ মার্চ থেকে বিদেশফেরত কেউ পাসপোর্টে উল্লেখিত ঠিকানা বাদে অন্য কোথাও অবস্থান করলে নিকটস্থ থানায় জানানোর অনুরোধ, অন্যথায় আইনি ব্যবস্থা : পুলিশ সদর দপ্তর
১২:১৭
চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জায়গায় স্থানীয় প্রশাসনের সঙ্গে সশস্ত্র বাহিনীর সমন্বয় সভা চলছে
১২:১৭
সারা দেশে আজ থেকে যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ
১২:০১
২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সারা দেশে সড়ক যোগাযোগ বন্ধ ঘোষণা, জরুরি পরিবহন চলবে : সড়ক পরিবহন মন্ত্রণালয়
১০:৩১
আজ থেকে সব লোকাল, কমিউটার ও মেইল ট্রেন বন্ধ, অন্যান্য ট্রেনও পর্যায়ক্রমে বন্ধ করা হবে : রেলওয়ে পরিচালক
এইমাত্র
২৩ মার্চ ২০২০
১৮:৪৭
আপাতত পোশাক কারখানা বন্ধের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি, শ্রমিকদের আতঙ্কিত না হওয়ার হওয়ার পরামর্শ, বেতন নির্দিষ্ট সময়েই দেওয়া হবে : বিজিএমইএ
১৮:৩৪
করোনাভাইরাসে সারাবিশ্বে মৃতের সংখ্যা ১৫ হাজার ৩০৭, আক্রান্ত তিন লাখ ৪৯ হাজারের বেশি, চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ফিরেছেন এক লাখেরও বেশি মানুষ; ইতালিতে মৃতের সংখ্যা পাঁচ হাজার ৪৭৬, চীনে মৃতের সংখ্যা তিন হাজার ২৭০, স্পেনে মৃতের সংখ্যা দুই হাজার ১৮২, ইরাকে এক হাজার ৮১২, ফ্রান্সে ৬৭৪, যুক্তরাষ্ট্রে ৪৫৮, যুক্তরাজ্যে ২৮১ ও দক্ষিণ কোরিয়ায় ১১১ জন
১৮:৩৪
করোনাভাইরাসে সারাবিশ্বে মৃতের সংখ্যা ১৫ হাজার ৩০৭, আক্রান্ত তিন লাখ ৪৯ হাজারের বেশি, চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ফিরেছেন এক লাখেরও বেশি মানুষ
১৮:০০
করোনাভাইরাসের প্রাদুর্ভাব এড়াতে আগামী ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার
১৮:০০
২৪ মার্চ থেকে বেসামরিক প্রশাসনকে সহযোগিতা করার জন্য মাঠপর্যায়ে থাকবে সেনাবাহিনী; সব ধরনের ধর্মীয় জমায়েত নিষিদ্ধ, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দোকান, ওষুধের দোকান, হাসপাতাল ও জরুরি সেবা খোলা থাকবে
১৭:৫৯
করোনা আক্রান্ত মৃত ব্যক্তির জানাজা ও দাফনের ক্ষেত্রে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুসরণের আহ্বান ইসলামিক ফাউন্ডেশনের
