এইমাত্র
৩১ মার্চ ২০২০
১৫:৩১
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ইতালিতে ১১ হাজার ৬৬০, স্পেনে ৮ হাজার ১৮৯, চীনে ৩ হাজার ৩০৫, যুক্তরাষ্ট্রে ৩ হাজার ১৫৩, ফ্রান্সে ৩ হাজার ২৪, ইরানে ২ হাজার ৮৯৮, যুক্তরাজ্যে ১ হাজার ৪১৫, নেদারল্যান্ডসে ১ হাজার ৩৯, জার্মানিতে ৬৬৬, বেলজিয়ামে ৭০৫, দক্ষিণ কোরিয়ায় ১৬২, ইন্দোনেশিয়ায় ১৩৬, জাপানে ৫৯, মালয়েশিয়ায় ৪৩, ভারতে ৩২ ও পাকিস্তানে ২৫ জন
১৫:৩১
বিশ্বে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৩৯ হাজার ১৪৪, আক্রান্ত ৮ লাখ ১১ হাজার ১৫৬ জন, চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছে ১ লাখ ৭১ হাজার ৭১৭ জন
১৫:২৫
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কঙ্গোর সাবেক প্রেসিডেন্ট জ্যাকস জোয়াকিম ইয়োম্বি ওপাঙ্গোর মৃত্যু
১০:৫৫
করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে এ বছর সারা দেশে নববর্ষের অনুষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
১০:৩৩
করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনায় সাধারণ ছুটি ৯ এপ্রিল পর্যন্ত বাড়ানোর চিন্তাভাবনা চলছে, তবে যোগাযোগ চালু থাকবে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকা নিশ্চিত করতে হবে, গুজব ছড়ালে আইনানুগ ব্যবস্থা নিতে হবে : গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা
১০:২৬
করোনাভাইরাসের উপসর্গ দেখা দিলে গোপন না করে সঙ্গে সঙ্গে চিকিৎসা নিতে হবে-প্রধানমন্ত্রী শেখ হাসিনা
১০:২১
করোনাভাইরাস প্রতিরোধে দেশব্যাপী চলমান কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ৬৪ জেলার কর্মকর্তাদের ভিডিও কনফারেন্স চলছে
এইমাত্র
৩০ মার্চ ২০২০
১৮:৪৮
সেলফ আইসোলেশনে যাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু
১৫:৫৮
রংপুরের পীরগাছায় অটোরিকশায় ট্রেনের ধাক্কা, চারজন নিহত
১২:৪৭
দেশে গত ২৪ ঘণ্টায় আরো একজন করোনা আক্রান্ত রোগী পাওয়া গেছে, নতুন রোগী ২০ বছরের কম বয়সী নারী, মোট আক্রান্ত দাঁড়াল ৪৯ জনে; নতুন চারজনসহ মোট ১৯ জন সুস্থ হয়েছেন : আইইডিসিআর
১১:২২
করোনাভাইরাসে বিশ্বে মৃতের সংখ্যা ৩৪ হাজার ১২২ জন, মোট আক্রান্ত সাত লাখ ২৭ হাজার ৬৫০, সুস্থ হয়েছেন এক লাখ ৫৭ হাজার ১৭৪, চিকিৎসাধীন পাঁচ লাখ ৩৬ হাজার ৩৫৪ জন; ইতালিতে ২৪ ঘণ্টায় ৭৫৬ জনের মৃত্যু, এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা দাঁড়াল ১০ হাজার ৭৭৯ জন; স্পেনে ছয় হাজার ৮০৩ জন, চীনে তিন হাজার ৩০৪, যুক্তরাষ্ট্রে দুই হাজার ৫৪৫, ইরানে দুই হাজার ৬৪০, ফ্রান্সে দুই হাজার ৬০৬, যুক্তরাজ্যে এক হাজার ২২৮, নেদারল্যান্ডসে ৭৭১, বেলজিয়ামে ৪৩১, দক্ষিণ কোরিয়ায় ১৫৮, তুরস্কে ১৩১, সুইডেনে ১১০, ইন্দোনেশিয়ায় ১১৪, কানাডায় ৬৪, মিসরে ৪০, ভারতে ২৭, পাকিস্তানে ১৫ ও সৌদি আরবে আটজনের মৃত্যু হয়েছে
এইমাত্র
২৯ মার্চ ২০২০
১৮:৪০
করোনাভাইরাসের বিস্তার রোধে যথাযথ ব্যবস্থা নিয়েছে সরকার, দিনমজুরসহ যারা কাজ পাচ্ছেন না তাদের কাছে খাবার ও নিত্যপ্রয়োজনীয় পণ্য পৌঁছে দিতে ভিজিডি, ভিজিএফসহ আরো কার্যক্রম হাতে নেওয়া হয়েছে, অনেক দেশ সহযোগিতা চেয়েছে, বাংলাদেশ সহযোগিতা করতে প্রস্তুত আছে : গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা; সবাইকে নিয়ম মেনে সুরক্ষিত থাকার আহ্বান
১৪:৪১
রাজধানীর সব বাণিজ্যবিতান ও শপিংমল আগামী ৪ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে, খোলা রাখা যাবে ওষুধ ও নিত্যপণ্যের দোকান : ঢাকা মহানগর দোকান মালিক সমিতি
১৪:৪১
করোনা প্রতিরোধে সরকারের স্বল্প ও দীর্ঘমেয়াদি কার্যক্রম অব্যাহত থাকবে : ওবায়দুল কাদের; সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান
১৪:৪০
পরিস্থিতি বিবেচনা করে প্রধানমন্ত্রী সরকারি ছুটি বাড়ানোর ব্যাপারে বিবেচনা করবেন : স্বাস্থ্যমন্ত্রী
১২:৪৩
এ পর্যন্ত বিভিন্ন হাসপাতালে তিন লাখ পিপিই বিতরণ করা হয়েছে, এ মুহূর্তে প্রায় ৫০০ ভেন্টিলেটর হাতে আছে, আরো সাড়ে ৪০০ আসবে, বর্তমানে কিট আছে ৪৫ হাজার : স্বাস্থ্যমন্ত্রী
১২:১৯
দেশে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা পাওয়া যায়নি, মোট আক্রান্ত ৪৮ জনই রয়েছে, নমুনা পরীক্ষা করা হয়েছে ১০৯ জনের, চিকিৎসাধীন ২৮ জন, সুস্থ হয়ে ১৫ জন বাড়ি ফিরেছেন : আইইডিসিআর
১১:১২
ইতালিতে ২৪ ঘণ্টায় ৮৮৯ জনের মৃত্যু, এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা দাঁড়াল ১০ হাজার ২৩ জন, স্পেনে পাঁচ হাজার ৯৮২, চীনে তিন হাজার ৩০০, যুক্তরাষ্ট্রে দুই হাজার ২২৭, ইরানে দুই হাজার ৫১৭, ফ্রান্সে দুই হাজার ৩১৪, যুক্তরাজ্যে এক হাজার ১৯, নেদারল্যান্ডসে ৬৩৯, দক্ষিণ কোরিয়ায় ১৫২, তুরস্কে ১০৮, সুইডেনে ১০৫, ইন্দোনেশিয়ায় ১০২, কানাডায় ৬০, মিসরে ৩৬, ভারতে ২৪ ও পাকিস্তানে ১২ জন
১০:৪৫
করোনাভাইরাসে বিশ্বে মৃতের সংখ্যা ৩০ হাজার ৯৫১ জন, মোট আক্রান্ত ছয় লাখ ৭০ হাজার ৫২২, সুস্থ হয়েছেন এক লাখ ৪৫ হাজার ৬৮৬, চিকিৎসাধীন চার লাখ ৯৩ হাজার ৮৮৫ জন
এইমাত্র
২৮ মার্চ ২০২০
২০:৪৭
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের করোনা আক্রান্তের ঘটনায় সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দ্রুত আরোগ্য কামনা

Pages