Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৪:২৫, ২৮ নভেম্বর ২০২৬
আপডেট: ১৪:২৯, ২৮ নভেম্বর ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৪:২৫, ২৮ নভেম্বর ২০২৬
আপডেট: ১৪:২৯, ২৮ নভেম্বর ২০২৬
আরও খবর
বৈবাহিক ধর্ষণে অপরাধ দেখে না বাংলাদেশ-ভারত-আফগানিস্তান, অরক্ষিত কোটি নারী
যেদিন থেকে দেশজুড়ে কমতে পারে তাপমাত্রা, বাড়বে শীত
তেঁতুলিয়ায় তাপমাত্রা নামল ১৩ ডিগ্রিতে
বঙ্গোপসাগরে লঘুচাপ, আগামী পাঁচ দিন যেমন থাকবে তাপমাত্রা
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস

নদীতীরে ১০০ মিটার সুরক্ষা বলয়, গ্রিন-ব্লু নেটওয়ার্কে কমবে ঢাকার তাপমাত্রা

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৪:২৫, ২৮ নভেম্বর ২০২৬
আপডেট: ১৪:২৯, ২৮ নভেম্বর ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৪:২৫, ২৮ নভেম্বর ২০২৬
আপডেট: ১৪:২৯, ২৮ নভেম্বর ২০২৬

রাজধানীর চারপাশের নদ-নদীর দুই তীর থেকে ১০০ মিটারের মধ্যে নতুন অবকাঠামো নির্মাণ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

নদীদূষণ প্রতিরোধ ও ইনার সার্কুলার রোড নির্মাণের স্বার্থে সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

গত ৪ অক্টোবর ঢাকার চারপাশের নদনদী ও তৎসংলগ্ন খাল-ড্রেনের দূষণ নিয়ন্ত্রণ, বর্জ্য অপসারণ ও ব্যবস্থাপনা, নদীর নাব্যতা নিশ্চিত করা এবং বৃত্তাকার নৌপথের উন্নয়ন নিয়ে কেন্দ্রীয় সেলের সভা অনুষ্ঠিত হয়। সভায় নদীর দুই তীরে ১০০ মিটারের মধ্যে নতুন সরকারি ও বেসরকারি অবকাঠামো নির্মাণের অনুমোদন বন্ধের সিদ্ধান্ত হয়।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকে (রাজউক) সিদ্ধান্ত বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, সিদ্ধান্তটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

নগর পরিকল্পনাবিদরা বলছেন, এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা গেলে নগরের গ্রিন-ব্লু নেটওয়ার্কে বড় উন্নতি হবে। এটি যেমন শহরের পরিবেশগত ভারসাম্য রক্ষা করবে তেমনি শহরের তাপমাত্রা সহনীয় মাত্রায় রাখতেও সহায়ক হবে।

গ্রিন-ব্লু নেটওয়ার্ক মূলত নগর পরিকল্পনা ও পরিবেশ ব্যবস্থাপনায় ব্যবহৃত একটি ধারণা, যেখানে শহরের সবুজ এলাকা (পার্ক, গাছপালা, বন) এবং নীল এলাকাকে (নদী, খাল, পুকুর, জলাশয়) একটি সংযুক্ত নেটওয়ার্ক হিসেবে গড়ে তোলা হয়।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক আখতার মাহমুদ বলেন, নদীর ১০০ মিটারের ভেতরে কোনো ধরনের স্থাপনা তৈরি না করার উদ্যোগ আরও অনেক আগেই নেওয়া উচিত ছিল। কারণ স্থাপনা তৈরি হয়ে গেলে বর্ষাকালে পানি আর নামতে পারে না। ফলে নগরে জলাবদ্ধতা তৈরি হয়।

তিনি বলেন, নদীর তো একটা সৌন্দর্য আছে। সে নদীকে সংরক্ষণ করা আমাদের নগরের জন্য, জনপদের জন্য, গ্রামীণসহ সব এলাকার জন্য খুব প্রয়োজন ।

তিনি আরও বলেন, আমরা সাজেস্ট করি যে নদীর দুই পাশে সীমানা চিহ্নিত করে সেখানে রিভার ফ্রন্ট ডেভলপমেন্ট করা। মানে গণপরিসর তৈরি করা যাতে করে মানুষের বিনোদনের একটা জায়গা তৈরি হয়। মানুষ যেন নদীর পাড়ে একটু বসতে পারে, হাঁটাহাঁটি করতে পারে। সেখানে ভেজিটেশন হতে পারে, গাছপালা লাগানো যেতে পারে।

তিনি বলেন, বর্তমান সরকার এটাই করার চেষ্টা করছে। এ সরকার নির্বাচনি ইশতেহারে বলেছিল যে তারা প্রচুর পরিমাণে গাছ লাগাবে, খাল ও নদী সংস্কার করবে। তো এটা তো তাদের ইশতেহারের সাথেই যায়। সুতরাং এটা আমার মনে হয় অগ্রাধিকারের একটা তালিকা দিয়ে হলেও করে ফেলা দরকার।

এদিকে সরকারের এই সিদ্ধান্তকে পরিবেশ সংরক্ষণে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন পরিবেশবিদরা। তারা বলছেন, পরিকল্পিতভাবে এ উদ্যোগ বাস্তবায়ন করা গেলে নদী দখল ও দূষণ নিয়ন্ত্রণ, জলপ্রবাহ স্বাভাবিক রাখা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং নগরের তাপমাত্রা স্বাভাবিক রাখতে বড় ভূমিকা রাখবে।

ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)-এর সদস্যসচিব শরীফ জামিল বলেন, এটি নদীর প্রয়োজনীয়তা ও দখলমুক্ত রাখতে একটি ভাল বার্তা দেবে। তবে দখল ও দূষণ রোধ করতে হলে কঠোরভাবে আরও অনেক পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করতে হবে।

এদিকে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে সরকারি সংস্থাগুলো সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে।

রাজউকের সদস্য (প্রশাসন ও অর্থ) শাহীনুর আলম বলেন, এর মাধ্যমে প্রেরিত নৌপথসংক্রান্ত কেন্দ্রীয় সেলের সভার সিদ্ধান্ত ৩.৮ অনুযায়ী ১০০ মিটার সুরক্ষাবলয় বাস্তবায়নের দায়িত্ব পালনকারী সংস্থা গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজউক।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) কর্তৃক নদী তীরবর্তী বিভিন্ন উন্নয়ন সংক্রান্ত ব্যবস্থা গ্রহণ ও অবৈধ স্থাপনা মোবাইল কোর্ট পরিচালনার মাধমে নিয়মিত উচ্ছেদকরণের কার্যক্রম পরিচালনা করে থাকে।

নদী তীরবর্তী এলাকা রক্ষণাবেক্ষণসহ অন্যান্য কাজ সরাসরি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর কার্যবলীর আওতাধীন হওয়ায় এ বিষয়ে এ কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় ও রাজউক থেকে কার্যক্রম পরিচালনা করা যেতে পারে। আন্তঃমন্ত্রণালয় সভা করে করণীয় বিষয়ে দিকনির্দেশনা চূড়ান্ত করা হবে।

তবে এ সুরক্ষা বলয় বাস্তবায়নের ক্ষেত্রে নদীর প্রকৃত সীমানা নির্ধারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। তাদের মতে, নদীর কোন অংশ থেকে ১০০ মিটার পরিমাপ করা হবে, তা বৈজ্ঞানিক ও আইনগতভাবে নির্ধারণ করতে হবে। এ ক্ষেত্রে নদীর স্বাভাবিক গতিপথ, তীরভূমি এবং মৌসুমি পরিবর্তন বিবেচনায় নেওয়া প্রয়োজন।

এ বিষয়ে শাহীনুর আলম বলেন, নদীতীরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) কর্তৃক স্থাপিত সীমানা পিলার হতে ১০০ মিটার দূরত্ব পরিমাপ করা হবে।

বিআইডব্লিউটি-এর যুগ্ম পরিচালক ও ঢাকা নদীবন্দরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. মোবারক হোসেন মজুমদার বলেন, ১৯৫০ সালের আইন অনুযায়ী নদী সীমানা থেকে ৫০ মিটারের বাইরে অর্থাৎ ১৫০ ফুটের মধ্যে যদি কোন ব্যক্তি বাড়ি বানাতে চান বা বাড়ি নির্মাণ করতে চান তাহলে বিআইডব্লিউটি-এর অনুমতিপত্র লাগবে। এতদিন রাজউক আমাদের অনুমতিপত্র নিয়েই স্থাপনা করার ছাড়পত্র দিয়ে এসেছে।

তিনি বলেন, সরকার এটাকে ৫০ মিটার থেকে এখন ১০০ মিটার অর্থাৎ ৩০০ ফুট করছে। এখন পরিপত্র জারি হলে, আমরা সেটা বাস্তবায়নের জন্য কাজ করব।

পরিবেশবিদরা মনে করেন, এ ধরনের উদ্যোগ শুধু নদী রক্ষার মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না, বরং ভূমি ব্যবহার পরিকল্পনা, নগর উন্নয়ন, পানি ব্যবস্থাপনা ও জীববৈচিত্র্য সংরক্ষণের সঙ্গে সমন্বয় করতে হবে।

বিশেষজ্ঞদের মতে, যথাযথ পরিকল্পনা, আইনের প্রয়োগ এবং দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা গেলে ১০০ মিটার সুরক্ষা বলয় ও গ্রিন-ব্লু নেটওয়ার্ক দেশের নদী ও জলাভূমি সংরক্ষণে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে।

 

তাপমাত্রা বাংলাদেশ

সংশ্লিষ্ট সংবাদ: তাপমাত্রা

১১ সেপ্টেম্বর ২০২৬
লাখো বছরের রেকর্ড ভেঙে উষ্ণতম মাস আগস্ট, জাতিসংঘের সতর্কবার্তা
২৫ এপ্রিল ২০২৬
উচ্চ তাপমাত্রা নিয়ে বার্তা দেয়নি ফায়ার সার্ভিস
২৩ নভেম্বর ২০২৫
বাড়ছে শীতের দাপট, তাপমাত্রা নেমেছে ১২ ডিগ্রিতে
  • আরও
সর্বাধিক পঠিত
  1. যেদিন থেকে দেশজুড়ে কমতে পারে তাপমাত্রা, বাড়বে শীত
  2. ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা সরকারের
  3. সেন্টমার্টিনে চিংড়ি খাওয়ার পর হঠাৎ অসুস্থ, পর্যটকের মৃত্যু
  4. আজ দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  5. ঢাকার বাতাস আজও ‘অস্বাস্থ্যকর’, দূষিত শহরের তালিকায় পঞ্চম
  6. মাহফিলের অনুমতি না পেয়ে সড়কের পাশে বক্তব্য দিলেন তাহেরী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x