উচ্চ তাপমাত্রা নিয়ে বার্তা দেয়নি ফায়ার সার্ভিস
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স লোগো। ফাইল ছবি
উচ্চ তাপমাত্রা এবং করণীয় সংক্রান্ত কোনো বার্তা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স থেকে প্রচার করা হয়নি।
আজ শনিবার (২৫ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২৯ এপ্রিল থেকে ১২ মে এবং ২৫ মে থেকে ৪ জুন পর্যন্ত গরমে তাপমাত্রা বৃদ্ধি ও করণীয় সংক্রান্ত একটি বার্তা বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে। ‘ডাইরেক্টর জেনারেল সিভিল ডিফেন্সের’ বরাত দিয়ে প্রকাশিত বার্তাটির সঙ্গে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কোনো সম্পর্ক নেই। এ বিষয়ে কাউকে বিভ্রান্ত না হতে অনুরোধ জানানো হয়েছে।

নিজস্ব প্রতিবেদক