Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • রাজনীতি
সাইফুল ইসলাম সজল, যশোর
২৩:০৫, ২০ নভেম্বর ২০২৬
আপডেট: ২৩:১০, ২০ নভেম্বর ২০২৬
সাইফুল ইসলাম সজল, যশোর
২৩:০৫, ২০ নভেম্বর ২০২৬
আপডেট: ২৩:১০, ২০ নভেম্বর ২০২৬
আরও খবর
স্কুলছাত্রীকে শ্লীলতাহানির দায়ে দপ্তরির ৫ বছরের কারাদণ্ড
কেশবপুরে গ্রামীণ ব্যাংক শাখা থেকে পেট্রল বোমা সদৃশ বস্তু জব্দ
বেনাপোল বন্দর দিয়ে রাসায়নিক পণ্য পাচারের চেষ্টা, ট্রাকসহ চালান আটক
যশোরে বিএনপিনেতাকে কুপিয়ে হত্যা, আটক ১
দীপাবলি উপলক্ষে বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

এখনও ফ্যাসিস্টের দোসররা সক্রিয় : রুহুল কবীর রিজভী

সাইফুল ইসলাম সজল, যশোর
২৩:০৫, ২০ নভেম্বর ২০২৬
আপডেট: ২৩:১০, ২০ নভেম্বর ২০২৬
সাইফুল ইসলাম সজল, যশোর
২৩:০৫, ২০ নভেম্বর ২০২৬
আপডেট: ২৩:১০, ২০ নভেম্বর ২০২৬
যশোরে সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে জেলা বিএনপি আয়োজিত স্মরণসভা প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী। ছবি : এনটিভি

প্রশাসন, পুলিশসহ বিভিন্ন জায়গায় এখনও ফ্যাসিস্টের দোসর গণতন্ত্রবিরোধী শক্তি সক্রিয় রয়েছে মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী বলেছেন, তাদের মদদেই গত তিন-চার দিনের মধ্যে বিএনপির তিন নেতাকে তারা খুন করতে পেরেছে। আজ শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে যশোর শহরের বিডি হলে সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপি আয়োজিত স্মরণসভা প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এ কথা বলেন।

আওয়ামী লীগনেতাদের প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, তাদের তো টাকার অভাব নেই। অনেক টাকা তারা বিদেশে পাচার করেছে। দেশের ভেতরেও তাদের অনেক টাকা আছে। সেই টাকা দিয়ে সন্ত্রাসী টোকাইদের ব্যবহার করে এখন গাড়িতে আগুন দিচ্ছে, বিএনপিনেতা, এমপিদের বাড়িতে পেট্রল ঢেলে আগুন লাগাচ্ছে।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব আরও বলেন, শুধু বিএনপি নয়, গণতান্ত্রিক সংগ্রামে যারা অংশগ্রহণ করেছে, সেই নাহিদের ওপর হামলা করেছে লন্ডনে, এবি পার্টির মঞ্জুর গাড়ি পুড়িয়ে দিয়েছে। এই মদদটা আসছে পাশের দেশ থেকে।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব আরও বলেন, পত্রিকায় দেখেছি তিনি ডিসেম্বরে ফিরবেন। ঢাকা ক্যান্টমেন্ট থানার ওসির মোবাইলে এ ব্যাপারে খুদেবার্তা ছিল। তাকে গ্রেপ্তারের পর সেটা দেখা গেছে। ভেতরে ভেতরে এখনও ফ্যাসিস্টের দোসররা সক্রিয় রয়েছে।

রিজভী আহমেদ বলেন, ‘শেখ হাসিনার একটা লাশ দরকার, নিজের দলের লাশ হলে ভালো হয় বলে তিনি মনে করেন। এই লাশ নিয়ে তিনি আন্দোলন গড়ে তুলতে চান।’

সমাজে গণতন্ত্রের চর্চা ও নিরাপত্তা যত বাড়বে, মানুষ ও সমাজ তত স্থিতিশীল হবে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, আমরা তো শেখ হাসিনার মতো আচরণ করতে পারি না। একটা স্থিতিশীল পরিবেশ আমাদের রক্ষা করতে হবে, যাতে আর কখনই কোনো ফ্যাসিবাদের উত্থান না হয়।

মরহুম তরিকুল ইসলামের রাজনৈতিক জীবনের বিভিন্ন ঘটনা স্মরণ করে রুহুল কবীর রিজভী বলেন, ‘ফ্যাসিস্ট আমলের ১৭ বছরের বড় একটা অংশ তিনি বেঁচে ছিলেন। হাসপাতালের বেডে শুয়ে আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন। তাকে নিবৃত করার জন্য তার যশোরের বাড়িতে বোমা পর্যন্ত মারা হয়েছে। তরিকুল ইসলামের মতো রাজনৈতিক ধ্রুপদী চরিত্র আমাদের স্মরণে রাখতেই হবে।

জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবুর সভাপতিত্বে স্মরণ সভায় বন ও পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, বিএনপির খুলনা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু, যশোর জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল, খুলনা মহানগর বিএনপির সভাপতি এস এম শফিকুল আলম মনাসহ যশোরের বিভিন্ন পেশাজীবী ও সামাজিক সংগঠনের নেতারা বক্তব্য দেন।

এ সময় সেখানে বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী ও যশোর-৩ আসনের সংসদ সদস্য অনিন্দ্য ইসলাম অমিতসহ জেলা ও উপজেলা বিএনপি, সহযোগী সংগঠনগুলোর বিপুল নেতাকর্মী উপস্থিত ছিলেন।

রুহুল কবীর রিজভী যশোর ফ্যাসিস্ট সক্রিয়

সংশ্লিষ্ট সংবাদ: রুহুল কবীর রিজভী

২৫ অক্টোবর ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান রুহুল কবির রিজভীর
২৪ অক্টোবর ২০২৬
সহনশীলতা ছাড়া ভালো রাজনীতিক হওয়া যায় না : রিজভী
১৫ অক্টোবর ২০২৫
গণতন্ত্রের অভিযাত্রায় সংকট সৃষ্টি হলে কালো ঘোড়ার অনুপ্রবেশ হতে পারে : রিজভী
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বিক্ষুব্ধ বঙ্গোপসাগর, ধেয়ে আসছে ঘূর্ণিঝড়
  2. টানা বৃষ্টিতে বাজারে কমেছে সবজির দাম, লোকসানের মুখে ব্যবসায়ীরা
  3. খুনি চক্রকে রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে : সুলতান সালাউদ্দিন টুকু
  4. আইসিজের রায়ে রোহিঙ্গা ক্যাম্পে ঈদের আমেজ
  5. আজ থেকে গোপালগঞ্জ যাচ্ছে না টুঙ্গিপাড়া এক্সপ্রেস, কালুখালীই শেষ স্টেশন
  6. বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানা গেল

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x