সীমান্তে ২০ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ
মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে অন্তত ২০ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা প্রতিহত করা হয়েছে। ছবি : এনটিভি
বৈরী আবহাওয়ার মধ্যে মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে অন্তত ২০ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বিজিবির তৎপরতায় তা প্রতিহত করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ৫২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান বলেন, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে মৌলভীবাজার জেলার বড়লেখার লাতু ও পাল্লাথল সীমান্তের দুর্গম পাহাড়ি এলাকা দিয়ে ২০ জন নারী-পুরুষকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে বিএসএফ। ঘটনার পর সংশ্লিষ্ট সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করেছে বিজিবি।

এস এম উমেদ আলী, মৌলভীবাজার