Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
আহাদ মিয়া, মৌলভীবাজার (শ্রীমঙ্গল-কমলগঞ্জ)
১৬:৩০, ২২ নভেম্বর ২০২৬
আপডেট: ১৬:৩০, ২২ নভেম্বর ২০২৬
আহাদ মিয়া, মৌলভীবাজার (শ্রীমঙ্গল-কমলগঞ্জ)
১৬:৩০, ২২ নভেম্বর ২০২৬
আপডেট: ১৬:৩০, ২২ নভেম্বর ২০২৬
আরও খবর
সীমান্তে ২০ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ
নারী পুলিশ সদস্যকে বাসায় ফেরার পথে তুলে নেওয়ার চেষ্টা
শ্রীমঙ্গলে ঢাবি ছাত্রশক্তি সভাপতি হাসিবের ওপর হামলা
রাত জেগে ফসল পাহারা দিচ্ছেন কৃষকরা, শূকর ও বানরের তাণ্ডবে দিশেহারা চাষিরা
মৌলভীবাজারে পিএইচপি কুরআনের আলো প্রতিযোগিতার বাছাই পর্বে উত্তীর্ণ ৬

খাসিয়াদের আবেগ ও ঐতিহ্যের ‘সেং কুটস্নেম’ আগামীকাল

আহাদ মিয়া, মৌলভীবাজার (শ্রীমঙ্গল-কমলগঞ্জ)
১৬:৩০, ২২ নভেম্বর ২০২৬
আপডেট: ১৬:৩০, ২২ নভেম্বর ২০২৬
আহাদ মিয়া, মৌলভীবাজার (শ্রীমঙ্গল-কমলগঞ্জ)
১৬:৩০, ২২ নভেম্বর ২০২৬
আপডেট: ১৬:৩০, ২২ নভেম্বর ২০২৬
মৌলভীবাজারের কমলগঞ্জে বর্ণিল আয়োজনে আগামীকাল সোমবার পালিত হবে খাসিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ‘সেং কুটস্নেম’। ছবি : এনটিভি

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাগুরছড়া পুঞ্জি মাঠে আগামীকাল সোমবার (২৩ নভেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে খাসিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী বর্ষবিদায় উৎসব ‘খাসি সেং কুটস্নেম’। দিনব্যাপী এ উৎসব সকাল ১০টা থেকে শুরু হয়ে চলবে বিকেল ৫টা পর্যন্ত।

খাসিয়া বর্ষপঞ্জি অনুযায়ী, এবার ১২৭তম বর্ষকে বিদায় জানিয়ে ১২৮তম বর্ষকে বরণ করে নেবেন খাসিয়া সম্প্রদায়ের মানুষ। প্রতি বছর ২৩ নভেম্বর এ উৎসব উদযাপন করা হয়। খাসিয়া জনগোষ্ঠীর কাছে দিনটি অত্যন্ত আনন্দ, আবেগ ও ঐতিহ্যের।

এ উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মৌলভীবাজারের কমলগঞ্জে অতিথি ও পর্যটকদের সমাগম ঘটে। খাসি সোশ্যাল কাউন্সিলের আয়োজনে এবং মারিয়াং ফর কমিউনিটি অ্যান্ড ইকোসিস্টেম সার্ভিসেস ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সহযোগিতায় এবারের উৎসব অনুষ্ঠিত হচ্ছে। উৎসবকে ঘিরে জেলার বিভিন্ন খাসিয়া পুঞ্জিতে বিরাজ করছে আনন্দ ও উৎসবের আমেজ। ইতোমধ্যে মাগুরছড়া ফুটবল মাঠের এক প্রান্তে বাঁশের খুঁটি ও সুপারি গাছের পাতা দিয়ে প্রাকৃতিক পরিবেশে সাজানো হয়েছে মূল মঞ্চ। মাঠজুড়ে বসবে ঐতিহ্যবাহী পণ্যের মেলা ও বিভিন্ন স্টল। উৎসবের দিন খাসিয়া সম্প্রদায়ের নারী-পুরুষ, তরুণ-তরুণী ও শিশুরা নিজেদের ঐতিহ্যবাহী বর্ণিল পোশাকে সজ্জিত হয়ে অংশ নেবে এ মিলনমেলায়।

বিলুপ্তপ্রায় সংস্কৃতি ও ঐতিহ্যবাহী খেলাধুলা নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে উৎসবে থাকছে নানা আয়োজন। এর মধ্যে রয়েছে খাসিয়া নারীদের ঐতিহ্যবাহী নৃত্য ও গান, তৈলাক্ত বাঁশ বেয়ে ওপরে ওঠার প্রতিযোগিতা, তীর-ধনুক ও গুলতি চালানো, পান গুছানো প্রতিযোগিতা এবং খাসি ভাষায় গান পরিবেশন।

তৈলাক্ত বাঁশ বেয়ে ওপরে উঠতে পারলে বিজয়ীদের জন্য রয়েছে মুঠোফোন পুরস্কার। খাসি সোশ্যাল কাউন্সিলের তথ্যমতে, ‘সেং কুটস্নেম’ শব্দের বাংলা অর্থ খাসি বর্ষবিদায়। ১৮৯৯ সাল থেকে খাসিয়া জনগোষ্ঠীর মানুষ এ অনুষ্ঠান পালন করে আসছেন। তবে বাংলাদেশে ২০১১ সাল থেকে এটি বড় পরিসরে উদযাপিত হচ্ছে। ব্রিটিশ শাসনামলে আদিবাসীদের ভাষা ও সংস্কৃতি হুমকির মুখে পড়লে কয়েকজন সচেতন খাসি তরুণ ‘সেং খাসি’ নামে একটি সংগঠন গড়ে তোলেন। ঐতিহাসিক সেই দিনটি ছিল ২৩ নভেম্বর। এরপর থেকেই দিনটি বিশেষ গুরুত্বের সঙ্গে পালন করে আসছে খাসিয়া সম্প্রদায়ের মানুষ।

খাসি সোশ্যাল কাউন্সিলের তথ্য ও প্রচার সম্পাদক এবং উৎসবের আহ্বায়ক কমিটির সদস্য সাজু মারছিয়াং বলেন, চায়ের রাজধানীখ্যাত পর্যটন জেলা মৌলভীবাজারে নানা ভাষা ও সংস্কৃতির মানুষ নিজস্ব ঐতিহ্য বজায় রেখে বসবাস করছে। প্রতি বছর ২৩ নভেম্বর পুরোনো বছরকে বিদায় ও নতুন বছরকে বরণ করতে এ উৎসবের আয়োজন করা হয়। নিজেদের ঐতিহ্যবাহী পোশাক ও সাজসজ্জায় সজ্জিত হয়ে নাচ-গানের মাধ্যমে নিজস্ব সংস্কৃতি তুলে ধরে খাসিয়া সম্প্রদায়ের মানুষ। এ আয়োজনে খাসিয়াদের পাশাপাশি বাঙালি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং দেশি-বিদেশি পর্যটকরাও অংশ নেয়।

মৌলভীবাজার খাসিয়াদের সেং কুটস্নেম

সংশ্লিষ্ট সংবাদ: মৌলভীবাজার

২০ নভেম্বর ২০২৬
সীমান্তে ২০ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ
১০ নভেম্বর ২০২৬
রাত জেগে ফসল পাহারা দিচ্ছেন কৃষকরা, শূকর ও বানরের তাণ্ডবে দিশেহারা চাষিরা
০৬ অক্টোবর ২০২৬
৪ দশকের শিক্ষকতা শেষে সায়েদা খানমকে বর্ণাঢ্য সংবর্ধনা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বেনাপোল সীমান্তে নজরদারি জোরদার, কঠোর অবস্থানে বিজিবি
  2. লঘুচাপ-বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  3. রাজধানীতে সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার
  4. কাল টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  5. অনুমতি ছাড়া কর্মস্থল না ছাড়তে বিচারকদের সুপ্রিম কোর্টের নির্দেশ
  6. বীরত্ব ও সাহসিকতায় শান্তিকালীন পদক পেলেন নৌবাহিনীর ৪০ সদস্য

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x