Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৪:০০, ১৩ নভেম্বর ২০২৬
আপডেট: ০৪:০০, ১৩ নভেম্বর ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৪:০০, ১৩ নভেম্বর ২০২৬
আপডেট: ০৪:০০, ১৩ নভেম্বর ২০২৬
আরও খবর
ডিসেম্বরে পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করতে পারেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন
কুয়াকাটায় পর্যটন কার্নিভাল উদযাপন
ঢাকা-রোম ফ্লাইট বাড়ানোর পরিকল্পনা সরকারের
কোন ক্যাটাগরিতে কে পেলেন পর্যটন পুরস্কার

পর্যটনশিল্পের সম্ভাবনা কাজে লাগাতে দক্ষ জনশক্তি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৪:০০, ১৩ নভেম্বর ২০২৬
আপডেট: ০৪:০০, ১৩ নভেম্বর ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৪:০০, ১৩ নভেম্বর ২০২৬
আপডেট: ০৪:০০, ১৩ নভেম্বর ২০২৬

বাংলাদেশের পর্যটনশিল্পের সম্ভাবনা কাজে লাগানো এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে দক্ষ, পেশাদার ও সেবামুখী জনশক্তি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন পর্যটন বিশেষজ্ঞরা।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিনব্যাপী রাজধানীর একটি হোটেলে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সহযোগিতায় বাংলাদেশ ট্যুরিজম বোর্ড (বিটিবি) আয়োজিত এক কর্মসূচিতে পর্যটন বিশেষজ্ঞরা এ গুরুত্বারোপ করেন। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব ড. নূরুন্নাহার চৌধুরী।

বিটিবির প্রধান নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএলওর ন্যাশনাল প্রোগ্রাম অফিসার অ্যালেক্সিয়াস চিচাম। 

প্রধান অতিথি ড. নূরুন্নাহার চৌধুরী বলেন, দেশের বিপুল পর্যটন সম্ভাবনাকে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থানে রূপ দিতে অবকাঠামো উন্নয়নের পাশাপাশি দক্ষ মানবসম্পদ গড়ে তোলা জরুরি।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সঙ্গে শিল্প খাতের বাস্তব চাহিদার ব্যবধান দূর করতে সরকার, শিক্ষাপ্রতিষ্ঠান ও বেসরকারি খাতের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেন তিনি।

ড. নূরুন্নাহার চৌধুরী বলেন, পর্যটন ও আতিথেয়তা ব্যবস্থাপনা বিষয়ে স্নাতকদের কর্মসংস্থানের সুযোগ শুধু হোটেল ও রিসোর্ট ব্যবস্থাপনার মধ্যেই সীমাবদ্ধ নয়। বিমান চলাচল, ট্যুর পরিচালনা, ট্রাভেল এজেন্সি, অনুষ্ঠান ব্যবস্থাপনা, ডিজিটাল পর্যটন, বিপণন ও উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রেও তাদের কাজের সুযোগ রয়েছে।

প্রতিযোগিতামূলক চাকরির বাজারে সফল হতে শিক্ষার্থীদের যোগাযোগ দক্ষতা, বিদেশি ভাষায় পারদর্শিতা, ডিজিটাল সক্ষমতা, নেতৃত্বের গুণাবলি ও পেশাগত নৈতিকতা জোরদারের আহ্বান জানান তিনি।

ড. নূরুন্নাহার চৌধুরী পর্যটন খাতে নারীদের অংশগ্রহণ বৃদ্ধি, নিরাপদ ও মর্যাদাপূর্ণ কর্মপরিবেশ নিশ্চিত করা এবং তরুণ উদ্যোক্তাদের বিকশিত করার ওপরও গুরুত্বারোপ করেন।

শিক্ষার্থীদের জমা দেওয়া জীবনবৃত্তান্তের যথাযথ পরবর্তী কার্যক্রম নিশ্চিত করা এবং সম্ভাব্য নিয়োগদাতাদের সঙ্গে তাদের যোগাযোগের ব্যবস্থা করার আহ্বান জানান তিনি।

বিটিবির প্রধান নির্বাহী কর্মকর্তা ফারুকী বলেন, পর্যটন খাতের দীর্ঘমেয়াদি উন্নয়নের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান, শিল্প খাত ও সরকারের মধ্যে কার্যকর অংশীদারিত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ফারুকী বলেন, পর্যটন বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণকারী অনেক শিক্ষার্থী এ খাতের বিভিন্ন ধরনের কর্মসংস্থানের সুযোগ সম্পর্কে যথেষ্ট অবগত নন। অন্যদিকে, নিয়োগদাতাদের প্রত্যাশা ও স্নাতকদের দক্ষতার মধ্যেও ব্যবধান রয়েছে।

বিটিবির প্রধান নির্বাহী কর্মকর্তা আরও বলেন, এ ব্যবধান কমাতে এবং শিক্ষার্থী ও নিয়োগদাতাদের মধ্যে সরাসরি যোগাযোগ সহজতর করতে এ অনুষ্ঠান একটি ব্যবহারিক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

ফারুকী বলেন, প্রতিষ্ঠিত সংযোগগুলোর কার্যকারিতা এবং সৃষ্ট কর্মসংস্থান, ইন্টার্নশিপ ও উদ্যোক্তা হওয়ার সুযোগের ওপর এ কর্মসূচির সাফল্য নির্ভর করবে।

‘পর্যটন শিল্পে পর্যটন ও আতিথেয়তা ব্যবস্থাপনা (টিএইচএম) শিক্ষার্থীদের পেশা ও কর্মসংস্থানের সুযোগ উন্মোচন’ শীর্ষক অনুষ্ঠানটি আইএলওর ‘জেন্ডার রেসপনসিভ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট অ্যান্ড টিভিইটি সিস্টেমস (প্রোগ্রেস)’ প্রকল্পের আওতায় আয়োজন করা হয়। 

দেশের ১৫টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পর্যটন ও আতিথেয়তা ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী, সাম্প্রতিক স্নাতক এবং শিক্ষক প্রতিনিধিদের এতে অংশগ্রহণের ব্যবস্থা করা হয়।

কর্মসূচির অন্যতম আকর্ষণ ছিল বিভিন্ন খাতের নিয়োগদাতাদের সঙ্গে শিক্ষার্থীদের সরাসরি মতবিনিময় এবং পছন্দের কর্মক্ষেত্র অনুযায়ী জীবনবৃত্তান্ত জমা দেওয়ার সুযোগ। সরাসরি উপস্থিত হতে না পারা শিক্ষার্থীদের জন্য অনলাইনে জীবনবৃত্তান্ত জমা দেওয়ার ব্যবস্থাও রাখা হয়।

পর্যটন ও আতিথেয়তা শিল্পের বিভিন্ন ক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগ, প্রয়োজনীয় দক্ষতা, পেশাগত চ্যালেঞ্জ ও পেশাগত উন্নয়ন নিয়ে সাতটি বিষয়ভিত্তিক আলোচনা হয়।

আলোচনার বিষয়গুলোর মধ্যে ছিল হোটেল বিক্রয় ও বিপণন, খাদ্য ও পানীয় সেবা, ট্যুর গাইডিং ও পরিচালনা, টিকিটিং ও রিজার্ভেশন, নারী উদ্যোক্তাদের সুযোগ ও চ্যালেঞ্জ, বিমান পরিবহন খাতে কর্মসংস্থান, তরুণ উদ্যোক্তা উন্নয়ন, ফ্রন্ট ডেস্ক পরিচালনা এবং হাউসকিপিং।

ইন্টারকন্টিনেন্টাল ঢাকা, দ্য বেঙ্গল ট্যুরস লিমিটেড, সাবর ট্রাভেল নেটওয়ার্ক বাংলাদেশ লিমিটেড, অটার্কি ট্যুরস লিমিটেড, ইউএস-বাংলা এয়ারলাইনস, ই-ট্যুরিজম অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এবং শেরাটন ঢাকার অভিজ্ঞ পেশাজীবী ও প্রতিনিধিরা এ অধিবেশনে আমন্ত্রিত ছিলেন।

বক্তারা অ্যাকাডেমিক শিক্ষার পাশাপাশি ব্যবহারিক প্রশিক্ষণ, ইন্টার্নশিপ, প্রযুক্তিগত দক্ষতা, ভাষাগত পারদর্শিতা, পেশাগত আচরণ ও উদ্ভাবনী চিন্তাভাবনার গুরুত্ব তুলে ধরেন।

তারা নারী ও তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে সহায়তা এবং পর্যটন খাতে অন্তর্ভুক্তিমূলক ও টেকসই কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির ওপরও গুরুত্ব দেন।

বিটিবি জানায়, এ ধরনের উদ্যোগ শিক্ষার সঙ্গে কর্মক্ষেত্রের ব্যবধান কমাতে, দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে এবং তরুণদের জন্য শোভন কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে সহায়ক হতে পারে।

পর্যটনশিল্প পর্যটন দক্ষ জনশক্তি

সংশ্লিষ্ট সংবাদ: পর্যটনশিল্প

০১ আগস্ট ২০২৩
পর্যটন শিল্প উন্নয়নে টুরিস্ট পুলিশের সুধী সমাবেশ
সর্বাধিক পঠিত
  1. সংসদ সদস্য সেলিমুজ্জামানের গাড়ি বহরে দুর্ঘটনায় নিহত ১
  2. সচেতনতা বাড়িয়ে ডায়াবেটিসের ঝুঁকি কমিয়ে আনা সম্ভব : প্রধানমন্ত্রী
  3. জিন তাড়ানোর কথা বলে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ, খতিব আটক
  4. এবার নিজে নিজেই স্কুলে যাবে আরহাদ
  5. বরিশালে বড় ভাইয়ের হামলায় ছোট ভাই নিহত
  6. কেশবপুরে গ্রামীণ ব্যাংক শাখা থেকে পেট্রল বোমা সদৃশ বস্তু জব্দ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x