Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৮:৪৫, ১৪ অক্টোবর ২০২৬
আপডেট: ১৮:৪৮, ১৪ অক্টোবর ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৮:৪৫, ১৪ অক্টোবর ২০২৬
আপডেট: ১৮:৪৮, ১৪ অক্টোবর ২০২৬
আরও খবর
বিমান ও পর্যটন মন্ত্রীর সঙ্গে দক্ষিণ আফ্রিকার হাইকমিশনারের সাক্ষাৎ
১৬ ডিসেম্বর থার্ড টার্মিনালের আংশিক উদ্বোধন : বিমানমন্ত্রী
আঞ্চলিক সম্মেলনে যোগ দিতে ভারতে পাকিস্তানের মন্ত্রী
‘কক্সবাজারে পর্যটন কার্নিভাল উপলক্ষে কোনো গাছ কাটা হয়নি’
কাঞ্চনজঙ্ঘা দেখতে যাচ্ছেন? পর্যটকদের নতুন ঠিকানা ‘হোমস্টে’

ঢাকা-রোম ফ্লাইট বাড়ানোর পরিকল্পনা সরকারের

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৮:৪৫, ১৪ অক্টোবর ২০২৬
আপডেট: ১৮:৪৮, ১৪ অক্টোবর ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৮:৪৫, ১৪ অক্টোবর ২০২৬
আপডেট: ১৮:৪৮, ১৪ অক্টোবর ২০২৬
সচিবালয়ে বুধবার বিমান মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে তার অফিসকক্ষে ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো সাক্ষাৎ করেন। ছবি : পিআইডি

নতুন উড়োজাহাজ সংযোজনের পর বাংলাদেশ ও ইতালির মধ্যে ঢাকা-রোম রুটে ফ্লাইটের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা নেওয়া হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বাংলাদেশ ও ইতালির মধ্যে সপ্তাহে ছয়টি ফ্লাইট পরিচালনা করছে। ইউরোপে বসবাসরত বিপুলসংখ্যক প্রবাসীর যাতায়াত সুবিধা বিবেচনায় নতুন উড়োজাহাজ সংযোজনের পর ফ্লাইটের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

আজ বুধবার (১৪ অক্টোবর) সচিবালয়ে মন্ত্রীর অফিসকক্ষে ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রোর সঙ্গে সাক্ষাৎকালে এসব কথা বলেন বিমান মন্ত্রী।

বৈঠকে বাংলাদেশ ও ইতালির মধ্যে বিমান চলাচল সম্প্রসারণ, এভিয়েশন খাতে বিনিয়োগ, উড়োজাহাজের রক্ষণাবেক্ষণ, মেরামত ও ওভারহল (এমআরও) সুবিধা উন্নয়ন এবং পর্যটন খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়।

এ সময় দুই দেশের মধ্যে আকাশপথে যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

বৈঠকে বাংলাদেশের এভিয়েশন খাতে ইতালীয় বিনিয়োগ আকৃষ্ট করার বিষয়েও আলোচনা হয়।

উড়োজাহাজের রক্ষণাবেক্ষণ, মেরামত ও ওভারহল (এমআরও) হাব প্রতিষ্ঠায় বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরে মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এক্ষেত্রে ইতালির এজ কোম্পানি, আতিতেক এসপিএ ও জিলারদোনির অভিজ্ঞতা এবং সক্ষমতা কাজে লাগানোর বিষয়ে বাংলাদেশের আগ্রহের কথা জানান।

এ সময় কক্সবাজার বিমানবন্দরের উন্নয়ন ও উদ্বোধনের মাধ্যমে আন্তর্জাতিক পর্যটকদের জন্য কক্সবাজারসহ দেশের বিভিন্ন পর্যটন গন্তব্যে যাতায়াত আরও সহজ ও আকর্ষণীয় করে তোলার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি বিদেশি পর্যটকদের নিরাপত্তা, স্বাচ্ছন্দ্য ও উন্নত ভ্রমণ অভিজ্ঞতা নিশ্চিত করতে বিশেষ ‘রেড জোন’ গঠনের বিষয়টিও বৈঠকে উঠে আসে।

বৈঠকে বাংলাদেশে ইতালীয় পর্যটকের সংখ্যা বৃদ্ধির বিষয়টি গুরুত্ব পায়। পর্যটন আকর্ষণ, যোগাযোগব্যবস্থা ও দর্শনার্থীদের সুযোগ-সুবিধা উন্নয়নের মাধ্যমে এ খাতে সহযোগিতা আরও জোরদার করতে দুই দেশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে আগ্রহ প্রকাশ করা হয়।

সাক্ষাৎকালে ইতালি দূতাবাসের ডেপুটি হেড অব মিশন ফেদেরিকো জামপারেল্লি উপস্থিত ছিলেন।

বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ ও ইতালির বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি বিমান চলাচল, এভিয়েশন খাতে বিনিয়োগ ও পর্যটন উন্নয়নে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আশা প্রকাশ করেন।

বিমান মন্ত্রী পর্যটন মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত

সংশ্লিষ্ট সংবাদ: বিমান মন্ত্রী

২৬ নভেম্বর ২০২৬
বিমান ও পর্যটন মন্ত্রীর সঙ্গে দক্ষিণ আফ্রিকার হাইকমিশনারের সাক্ষাৎ
৩০ আগস্ট ২০২৬
বিমান ভাড়া আরও কমানোর চিন্তা-ভাবনা চলছে : বিমানমন্ত্রী
২৭ মার্চ ২০২৬
দৌলতদিয়ায় বাস দুর্ঘটনায় বিমান মন্ত্রীর শোক
সর্বাধিক পঠিত
  1. ভূমধ্যসাগরে ৫৭ ঘণ্টা, যেভাবে বেঁচে ফিরলেন পাবনার শিমুল
  2. কাল টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিরাজগঞ্জের যেসব এলাকায়
  3. ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে হিসাবরক্ষকদের ভূমিকা গুরুত্বপূর্ণ : অর্থমন্ত্রী
  4. ঢাকার কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ, কারণ জানাল তিতাস
  5. ব্ল্যাকমেইল করে নারীর কাছ থেকে ২০ লাখ টাকা আদায়, যুবক গ্রেপ্তার
  6. নিরাপত্তা পরিষদে ফ্রান্স-মেক্সিকোর ভেটো উদ্যোগে যোগ দেবে বাংলাদেশ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x