Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • আইন ও বিচার
ভজন দাস, নেত্রকোনা
২০:১৫, ১১ নভেম্বর ২০২৬
আপডেট: ২০:২১, ১১ নভেম্বর ২০২৬
ভজন দাস, নেত্রকোনা
২০:১৫, ১১ নভেম্বর ২০২৬
আপডেট: ২০:২১, ১১ নভেম্বর ২০২৬
আরও খবর
নেত্রকোনায় রেলস্টেশনে আগুন
রামিসা হত্যা ও ধর্ষণ মামলার হাইকোর্টের রায় আজ
দুই লেনের দৃষ্টিনন্দন বাঁশ ও কাঠের সেতু উদ্বোধন করল শিশুরা
নেত্রকোনায় গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুন
নেত্রকোনায় হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মবার্ষিকী পালন

মাদ্রাসাছাত্রী ধর্ষণে জন্ম নেওয়া নবজাতকের ব্যয়ভার বহন করবে রাষ্ট্র : আদালত

ভজন দাস, নেত্রকোনা
২০:১৫, ১১ নভেম্বর ২০২৬
আপডেট: ২০:২১, ১১ নভেম্বর ২০২৬
ভজন দাস, নেত্রকোনা
২০:১৫, ১১ নভেম্বর ২০২৬
আপডেট: ২০:২১, ১১ নভেম্বর ২০২৬
নেত্রকোনার মদন উপজেলায় ১১ বছরের শিশু মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ মামলায় মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আলোচিত শিক্ষক সাগর। ছবি : এনটিভি

বহুল আলোচিত নেত্রকোনার কওমি মাদ্রাসার শিশু শিক্ষার্থীর (১১) নবজাতকের বাবার স্বীকৃতি এবং তার (নবজাতকের) যাবতীয় ব্যয়ভার রাষ্ট্র বহন করবে বলে আদালত নির্দেশ দিয়েছেন। তবে রাষ্ট্র চাইলে মৃত্যুদণ্ডাদেপ্রাপ্ত আসামির সম্পদ বাজেয়াপ্ত করে সেই অর্থ থেকে শিশুর যাবতীয় ব্যয়ভার মিটাতে পারবে। আর শিশুটি মায়ের সঙ্গেই থাকবে বলে রায়ে উল্লেখ করেছেন আদালত।

আজ বুধবার (১১ নভেম্বর) দুপুরে নেত্রকোনা শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আব্দুস সালাম এই রায় ঘোষণা করেন।

চাঞ্চল্যকর এ ধর্ষণ মামলায় মাত্র নয় কর্মদিবস এবং সার্বিক ৬০ দিনের মধ্যে বিচার প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুততম সময়ে বিচার প্রক্রিয়া সম্পন্ন করে রায় ঘোষণা করেন আদলত। মামলায় মোট ১০ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়।

আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছেন, জন্ম নেওয়া নবজাতকটি তার প্রাতিষ্ঠানিক ও অফিশিয়াল নথিপত্রে বাবা হিসেবে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামি সাগরের নাম ব্যবহার করতে পারবে।

একই সঙ্গে সাগরকে এক লাখ টাকা জরিমানা এবং মামলায় অভিযুক্ত অপর আসামি সাগরের ভাই মাইমুন ওরফে মামুনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেওয়া হয়েছে।

সংক্ষিপ্ত রায় পাঠকালে বিচারক মো. আব্দুস সালাম হাইকোর্টের একটি পূর্ববর্তী পর্যবেক্ষণের কথা উল্লেখ করে বলেন, সব শিক্ষাপ্রতিষ্ঠানে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা জরুরি। হাইকোর্টের সেই পর্যবেক্ষণকে প্রাধান্য দিয়ে বিচারক আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপনের বিষয়টি এখন আইন প্রণয়ন করে বাধ্যতামূলক করা উচিত।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. নুরুল কবির রুবেল। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট মো. আনিসুর রহমান।

২০২৫ সালের নভেম্বর মাসে মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের পাঁচহাট বড়বাড়ি গ্রামের একটি কওমি মাদ্রাসার পরিচালক ও শিক্ষক আমান উল্লাহ সাগর তার ১১ বছর বয়সী এক ছাত্রীকে নিজ মাদ্রাসায় ডেকে নিয়ে একাধিকবার ধর্ষণ করেন। ভয়ভীতির কারণে শিশুটি প্রথমে ঘটনা চেপে গেলেও তার শারীরিক পরিবর্তন লক্ষ করে পরিবার। চলতি বছরের এপ্রিল মাসে চিকিৎসকের পরীক্ষা-নিরীক্ষায় শিশুটির অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়। পরে ২৩ এপ্রিল মাদ্রাসাছাত্রী শিশুটির মা বাদী হয়ে মদন থানায় মামলা করেন।

মামলার পর দেশজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হলে র‌্যাব-১৪ ছায়াতদন্ত শুরু করে এবং গত ৬ মে ময়মনসিংহের গৌরীপুর থেকে মূল অভিযুক্ত আমান উল্লাহ সাগরকে গ্রেপ্তার করে। এরপর গত ২ জুলাই ভুক্তভোগী শিশুটি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে একটি কন্যাসন্তান জন্ম দেয়।

আদালতের নির্দেশে সিআইডির একটি বিশেষ দল নবজাতকের নমুনা সংগ্রহ করে ঢাকার ল্যাবে পাঠায়। ডিএনএ পরীক্ষার প্রতিবেদনে ভুক্তভোগী শিশুর জন্ম দেওয়া নবজাতকের সঙ্গে শিক্ষক সাগরের ডিএনএ ৯৯.৯৯% হুবহু মিলে যায়,যা আসামির অপরাধ ও পিতৃত্ব বৈজ্ঞানিকভাবে শতভাগ নিশ্চিত করে।

ডিএনএ রিপোর্টের প্রমাণের ওপর ভিত্তি করে গত ২৬ আগস্ট মদন থানার উপপরিদর্শক (এসআই) মো. আক্তারুজ্জামান আদালতে অভিযোগপত্র দাখিল করেন। গত ২৮ অক্টোবর যুক্তিতর্ক শুনানিকালে আসামি তার ১২ শতাংশ জমিসহ সব সম্পত্তি লিখে দেওয়ার বিনিময়ে মুক্তির আকুতি জানালেও আদালত তা নাকচ করে দেন।

আজ আদালতের চূড়ান্ত রায়ে মৃত্যুদণ্ডের আদেশ ও পিতৃত্বের আইনি স্বীকৃতি এবং নবজাতকটির যাবতীয় ব্যয়ভার রাষ্ট্র বহনের নির্দেশের মধ্য দিয়ে ভুক্তভোগী শিশু মাদ্রাসাছাত্রীর পরিবার দীর্ঘ প্রতীক্ষিত ন্যায়বিচার পেয়েছে বলে জানান পিপি অ্যাডভোকেট মো. নুরুল কবির রুবেল।

মাদ্রাসাছাত্রী ধর্ষণ ধর্ষণ মামলা নেত্রকোনা
সর্বাধিক পঠিত
  1. কুমিল্লায় সাবেক এমপি বাহারের বাসভবনে আগুন
  2. দুই বাসে দুর্বৃত্তদের আগুন, ঘুমন্ত হেলপারের মৃত্যু
  3. আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  4. কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা-কর্মীদের হামলায় কৃষক দল নেতা নিহত
  5. রাষ্ট্রের স্বার্থে কখনও আপস করেননি মওলানা ভাসানী: রিজভী
  6. কামড় খেয়ে জীবিত সাপ নিয়ে হাসপাতালে যুবক

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x