Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • আইন ও বিচার
মাহফুজ নান্টু, কুমিল্লা
ফরহাদ হিমু, কুমিল্লা বিশ্ববিদ্যালয়
১৩:৫০, ১১ নভেম্বর ২০২৬
আপডেট: ১৬:১৯, ১১ নভেম্বর ২০২৬
মাহফুজ নান্টু, কুমিল্লা
১৩:৫০, ১১ নভেম্বর ২০২৬
আপডেট: ১৬:১৯, ১১ নভেম্বর ২০২৬
ফরহাদ হিমু, কুমিল্লা বিশ্ববিদ্যালয়
১৩:৫০, ১১ নভেম্বর ২০২৬
আপডেট: ১৬:১৯, ১১ নভেম্বর ২০২৬
আরও খবর
শেখ হাসিনাকে দেশে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন, বাকি সিদ্ধান্ত ভারতের : আইনমন্ত্রী
এক সপ্তাহের সফরে যুক্তরাজ্যে পৌঁছেছেন নাহিদ ইসলাম
২৪ ঘণ্টা পরও পুরোপুরি স্বাভাবিক হয়নি মাইক্রোসফটের সেবা
টানা চার দফা পতনের পর যে দামে মিলছে স্বর্ণ
নওগাঁয় ৫ শতাধিক মেধাবীকে সংবর্ধনা দিল জেলা ছাত্রদল

কুবি শিক্ষার্থী ও তার মাকে হত্যা, কবিরাজের মৃত্যুদণ্ড

মাহফুজ নান্টু, কুমিল্লা
ফরহাদ হিমু, কুমিল্লা বিশ্ববিদ্যালয়
১৩:৫০, ১১ নভেম্বর ২০২৬
আপডেট: ১৬:১৯, ১১ নভেম্বর ২০২৬
মাহফুজ নান্টু, কুমিল্লা
১৩:৫০, ১১ নভেম্বর ২০২৬
আপডেট: ১৬:১৯, ১১ নভেম্বর ২০২৬
ফরহাদ হিমু, কুমিল্লা বিশ্ববিদ্যালয়
১৩:৫০, ১১ নভেম্বর ২০২৬
আপডেট: ১৬:১৯, ১১ নভেম্বর ২০২৬

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী সুমাইয়া আফরিন (২৩) ও তার মা তাহমিনা বেগম (৫২) হত্যা মামলায় একমাত্র আসামি ‘কবিরাজ’ মোবারক হোসেনকে (২৯) দুই রায়ে মৃত্যুদণ্ডের পাশাপাশি তিন লাখ টাকা অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (১১ নভেম্বর) কুমিল্লার জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মো. ইয়াসির আরাফাত এ রায় ঘোষণা করেন।

নারী ও শিশু নির্যাতন দমন আইন অনুযায়ী, সুমাইয়াকে ধর্ষণের পর হত্যার দায়ে মৃত্যুদণ্ডের পাশাপাশি দুই লাখ টাকা অর্থদণ্ড এবং তার মা তাহমিনা বেগমকে হত্যার দায়ে মৃত্যুদণ্ডের পাশাপাশি এক লাখ টাকা অর্থদণ্ডের আদেশ দেন আদালত। রায় ঘোষণার সময় আদালতে বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সোহেল হোসেন, নিহতের পরিবারের সদস্য ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা যায়, মামলাটিতে মোট ১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। দীর্ঘ আড়াই মাসের বিচারিক প্রক্রিয়া শেষে গত ২৭ অক্টোবর মামলার যুক্তিতর্ক সম্পন্ন হয়। পরবর্তীতে আদালত ৫ নভেম্বর রায় ঘোষণার দিন ধার্য করলেও রায় সম্পূর্ণ না হওয়ায় সেদিন তা ঘোষণা না করে ১১ নভেম্বর নতুন তারিখ নির্ধারণ করা হয়।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৫ সালের ৭ সেপ্টেম্বর কুমিল্লা নগরের কালিয়াজুড়ি এলাকার একটি ভাড়া বাসায় সুমাইয়া ও তার মা তাহমিনা বেগমকে হত্যা করা হয়। পরদিন ৮ সেপ্টেম্বর ওই বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতদের পরিবারের পক্ষ থেকে সুমাইয়ার ভাই তাজুল ইসলাম বাদী হয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা করেন।

ঘটনার পর অভিযুক্ত মোবারক হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে ৯ সেপ্টেম্বর কুমিল্লার আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন।

তদন্তসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, ঝাড়ফুঁকের সূত্র ধরে সুমাইয়ার পরিবারের সঙ্গে কবিরাজ মোবারকের পরিচয় হয়। হত্যাকাণ্ডের ঘটনার আগে প্রায় এক মাস ধরে তিনি ওই বাসায় যাতায়াত করতেন। স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তিনি সুমাইয়াকে ধর্ষণ এবং বিষয়টি দেখে ফেলায় তার মাকে হত্যার কথা জানান।

এদিকে সুমাইয়া ও তার মায়ের হত্যাকাণ্ডের পর থেকেই দ্রুত বিচার ও আসামির সর্বোচ্চ শাস্তির দাবিতে সোচ্চার ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিভিন্ন সময়ে তারা মানববন্ধন, বিক্ষোভ ও মোমবাতি প্রজ্বালন কর্মসূচি পালন করেন।

দীর্ঘ প্রতীক্ষার পর মামলার রায় ঘোষণায় সন্তুষ্টি প্রকাশ করেছেন নিহত সুমাইয়ার সহপাঠীরা। সহপাঠী মুনিয়া আফরোজ বলেন, ফাঁসির রায় হওয়ায় আমরা অনেক কৃতজ্ঞ। আমরা চাই, যত দ্রুত সম্ভব এই রায় কার্যকর করা হোক। যদি সম্ভব হয়, প্রকাশ্যে ফাঁসি দেওয়া হোক, যেন ভবিষ্যতে যারা এ ধরনের কাজ করতে যাবে, ভয়ে তাদের হাত-পা কাঁপে।

নিহত সুমাইয়ার ভাই তাজুল ইসলাম বলেন, আসামি মোবারক যে ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে, সে কারণে আমি আমার মা ও একমাত্র বোনকে হারিয়েছি। তদন্তে একটু বেশি সময় লেগেছে। কিন্তু তদন্ত শেষে বিজ্ঞ আদালত দ্রুতই রায় ঘোষণা করেছেন। আমি চাই, এই রায় দ্রুত বাস্তবায়ন হোক।

আসামি পক্ষের আইনজীবী (রাষ্ট্রনিযুক্ত) অ্যাডভোকেট আয়েশা বলেন, এখানে যদিও কোনো প্রত্যক্ষদর্শী নেই, আবার যে ভিডিও ফুটেজের কথা বলা হচ্ছে, সেই ভিডিও ফুটেজেও ঠিকমতো কিছু বলা হয়নি। কিছু বিতর্কের জায়গা থাকলেও আইনগত কারণে আমরা সেই জায়গায় যেতে পারিনি। ডিএনএ টেস্টে কিছু আলামত পাওয়া যাওয়ায় আর পারা যায়নি।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্দুল মোতালেব মজুমদার বলেন, মামলার যুক্তিতর্ক শেষে আদালত আজ মামলার রায় ঘোষণা করেছেন। রায়ে সুমাইয়াকে ধর্ষণ ও হত্যার দায়ে ফাঁসি এবং তার মাকে হত্যার দায়ে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। আমাদের দাবি, এই রায় যেন দ্রুত কার্যকর করা হয়।

মৃত্যুদণ্ড কুমিল্লা কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হত্যা ভিডিও সংবাদ

সংশ্লিষ্ট সংবাদ: মৃত্যুদণ্ড

০৫ নভেম্বর ২০২৬
ট্রিপল মার্ডার মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ৮
২৮ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জে হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন
২৭ অক্টোবর ২০২৬
নারায়ণগঞ্জে স্ত্রী ও ছেলেকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
  • আরও
সর্বাধিক পঠিত
  1. পঞ্চগড়ে থ্রি-হুইলারে ট্রাকের ধাক্কায় মা-মেয়েসহ নিহত ৩
  2. ওভারলোড ট্রাক ও মাটিখেকোদের বিরুদ্ধে হাসনাত আবদুল্লাহর হুঁশিয়ারি
  3. টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ২২২৪ জনের বিরুদ্ধে মামলা
  4. ঘরে যমজ দুই শিশুর মরদেহ, ঝুলছিলেন বাবা
  5. নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডে শটসার্কিটের সুযোগ নেই : পল্লীবিদ্যুৎ কর্মকর্তা
  6. ৬ জেব্রার বিনিময়ে ৩ বাঘ পেল সাফারি পার্ক

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x