Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
ইকরাম চৌধুরী টিপু, কক্সবাজার
১৬:০০, ০৮ নভেম্বর ২০২৬
আপডেট: ১৬:০৪, ০৮ নভেম্বর ২০২৬
ইকরাম চৌধুরী টিপু, কক্সবাজার
১৬:০০, ০৮ নভেম্বর ২০২৬
আপডেট: ১৬:০৪, ০৮ নভেম্বর ২০২৬
আরও খবর
কক্সবাজারে হোটেল-মোটেল জোনে অগ্নিকাণ্ড
কক্সবাজারে আধুনিক মৎস্য অবতরণকেন্দ্র নির্মাণ কাজ পরিদর্শনে প্রতিমন্ত্রী টুকু
কক্সবাজারে সীমান্ত থেকে প্রায় ১০ লাখ ইয়াবা উদ্ধার
মহেশখালীতে তৃতীয় এলএনজি টার্মিনাল স্থাপনের অনুমোদন পেল চীন
এলএনজি টার্মিনাল চালু, বেড়েছে গ্যাস সরবরাহ

মহেশখালীতে আরও তিনটি এলএনজি টার্মিনাল হচ্ছে : মুখ্য সচিব

ইকরাম চৌধুরী টিপু, কক্সবাজার
১৬:০০, ০৮ নভেম্বর ২০২৬
আপডেট: ১৬:০৪, ০৮ নভেম্বর ২০২৬
ইকরাম চৌধুরী টিপু, কক্সবাজার
১৬:০০, ০৮ নভেম্বর ২০২৬
আপডেট: ১৬:০৪, ০৮ নভেম্বর ২০২৬

কক্সবাজারের মহেশখালীতে আরও তিনটি এলএনজি টার্মিনাল হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তার।

আজ রোববার (৮ নভেম্বর) দুপুরে তাঁর নেতৃত্বে উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধিদল মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের অধীন মাতারবাড়ীতে নির্মাণাধীন গভীর সমুদ্রবন্দর কয়লানির্ভর বিদ্যুৎকেন্দ্র, ধলঘাটা মাতারবাড়ী রাজঘাট এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের এবিএম আবদুস সাত্তার একথা বলেন।

পরিদর্শন শেষে সংক্ষিপ্ত ব্রিফিংয়ে মুখ্য সচিব আরও জানান, দেশের জ্বালানি সংকট নিরসনের লক্ষ্যে সরকার মহেশখালী সমুদ্র উপকূলে একটি এবং মহেশখালীর মাতারবাড়ীতে ল্যান্ড বেইজ আরও দুটি এলএনজি টার্মিনাল স্থাপন করবে। আগামী দুবছরে এলএনজি টার্মিনালের কার্যক্রম দৃশ্যমান হবে।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বলেন, মাতারবাড়ি প্রকল্পে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে। পাশাপাশি তাদের মধ্যে উপযুক্তদের চাকরিসহ নানান সুযোগ-সুবিধা দেওয়া হবে। বর্তমান সরকারের আমলে মাতারবাড়িতে আরও উন্নয়ন প্রকল্প হবে এবং গভীর সমুদ্রবন্দরের কাজ শেষ হলে দেশের আমূল পরিবর্তন আসবে।

মুখ্য সচিব বলেন, বিগত সরকারের আমলে নতজানু পররাষ্ট্র নীতির কারণে এই প্রকল্পগুলো তেমন আলো মুখ দেখেনি। কিন্তু বর্তমান সরকার খুব দ্রুত সময়ের মধ্যে প্রকল্পের কাজগুলো শেষ করবেন এবং সেই লক্ষ্যেই কাজ চলছে। এসময় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, স্থানীয় সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ ও মিডার সদস্য মোহাম্মদ সারোয়ার আলমসহ প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মিডা কর্তৃপক্ষ জানিয়েছে, মহেশখালীর চারটি ইউনিয়নে ৩২ হাজার একর এলাকাকে চারটি কৌশলগত গভীর সমুদ্রবন্দর ও লজিস্টিকস, বিদ্যুৎ জ্বালানি ও স্বল্প উৎপাদন এবং মৎস্য প্রক্রিয়াকরণ ও বিপণন হাব হিসেবে গড়ে তোলা হবে। এছাড়াও মাতারবাড়ি বন্দরে টার্নিং বেসিন ও টার্মিনাল নির্মাণের কাজ চলমান রয়েছে। এসব উন্নয়নমূলক কাজের ফলে বাংলাদেশের অর্থনীতিতে ১৫০ বিলিয়ন মার্কিন ডলার যুক্ত হবে এবং দেড় লাখ প্রত্যক্ষ এবং ২৫ লাখ পরোক্ষ কর্মসংস্থান সৃষ্টি হবে।

এছাড়াও এর ফলে ৫ বিলিয়ন মার্কিন ডলার বৈদেশিক বিনিয়োগসহ ৬৫ বিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ বিনিয়োগ হবে বলে জানিয়েছে মিডা।

কক্সবাজার মহেশখালী আবদুস সাত্তার

সংশ্লিষ্ট সংবাদ: কক্সবাজার

১২ নভেম্বর ২০২৬
কক্সবাজারে আধুনিক মৎস্য অবতরণকেন্দ্র নির্মাণ কাজ পরিদর্শনে প্রতিমন্ত্রী টুকু
০৬ নভেম্বর ২০২৬
সেনাসদস্য তিতাস শেখের মরদেহ নেওয়া হচ্ছে গ্রামের বাড়িতে
০৬ নভেম্বর ২০২৬
টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথবাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত
  • আরও
সর্বাধিক পঠিত
  1. সংসদ সদস্য সেলিমুজ্জামানের গাড়ি বহরে দুর্ঘটনায় নিহত ১
  2. সচেতনতা বাড়িয়ে ডায়াবেটিসের ঝুঁকি কমিয়ে আনা সম্ভব : প্রধানমন্ত্রী
  3. জিন তাড়ানোর কথা বলে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ, খতিব আটক
  4. এবার নিজে নিজেই স্কুলে যাবে আরহাদ
  5. বরিশালে বড় ভাইয়ের হামলায় ছোট ভাই নিহত
  6. কেশবপুরে গ্রামীণ ব্যাংক শাখা থেকে পেট্রল বোমা সদৃশ বস্তু জব্দ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x