Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
এম. আর. মুর্তজা, মাদারীপুর
১০:৪৫, ০৫ নভেম্বর ২০২৬
আপডেট: ১০:৪৯, ০৫ নভেম্বর ২০২৬
এম. আর. মুর্তজা, মাদারীপুর
১০:৪৫, ০৫ নভেম্বর ২০২৬
আপডেট: ১০:৪৯, ০৫ নভেম্বর ২০২৬
আরও খবর
মিয়ানমারের সশস্ত্র বাহিনী হাজারো রোহিঙ্গাকে হত্যা করেছে : আইসিজে
ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রের দায়ে পাকিস্তানি নাগরিকের কারাদণ্ড
রামিসা হত্যা ও ধর্ষণ মামলায় সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল, স্বপ্না খালাস
মাদারীপুরে অভিবাসনবিষয়ক সাংবাদিকতায় দক্ষতা বাড়াতে কর্মশালা অনুষ্ঠিত
মা বিড়াল হত্যায় মুচলেকা : ৬ মাস কুকুর-বিড়াল খাওয়াবেন দোকানি

প্রেমে বাধা দেওয়ায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ

এম. আর. মুর্তজা, মাদারীপুর
১০:৪৫, ০৫ নভেম্বর ২০২৬
আপডেট: ১০:৪৯, ০৫ নভেম্বর ২০২৬
এম. আর. মুর্তজা, মাদারীপুর
১০:৪৫, ০৫ নভেম্বর ২০২৬
আপডেট: ১০:৪৯, ০৫ নভেম্বর ২০২৬
নিহত জান্নাতুল ইসলাম মাইসা। ফাইল ছবি

মাদারীপুরের রাজৈরে স্বামীর পরকীয়া প্রেমে বাধা দেওয়ায় দুই মাসের অন্তঃসত্ত্বা জান্নাতুল ইসলাম মাইসা (২০) নামের এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী সুজন মুন্সীকে আটক করেছে পুলিশ। বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার কবিরাজপুর ইউনিয়নের শ্রীকৃষ্ণদী গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত জান্নাতুল ইসলাম মাইসা গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার চরপ্রসন্নদী এলাকার হাবিবুর রহমান সেজালের মেয়ে এবং অভিযুক্ত স্বামী সুজন রাজৈরের কবিরাজপুর ইউনিয়নের শ্রীকৃষ্ণদী গ্রামের বাসিন্দা। 

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সৌদি প্রবাসী সুজন মুন্সীর সাথে পারিবারিকভাবেই মাইসার বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামীর পরকীয়া প্রেমের সম্পর্ক নিয়ে তাদের পরিবারে নানা কলহ সৃষ্টি হয়। এ বিষয়ে মাইসাকে একাধিকবার মারধরও করেন সুজন। এরই জেরে বুধবার বিকেলে মাইসাকে শ্বাসরোধে হত্যার পর মরদেহ ঘরের মধ্যে ঝুলিয়ে রাখা হয় বলে অভিযোগ করেছেন নিহতের পরিবার।

পরবর্তীতে স্বামী সুজন নিজেই মরদেহটি রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান এবং নিহতের পরিবারকে খবর দেন। তবে নিহতের শরীরে বিভিন্ন আঘাতের চিহ্ন দেখতে পেয়ে স্বজনেরা রাজৈর থানায় খবর দেন। পরে হাসপাতাল থেকেই সুজনকে আটক করে পুলিশ। নিহত মাইসা দুই মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে তার পরিবার জানিয়েছে।

বিষয়টি নিশ্চিত করে রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে এবং ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে ইতোমধ্যে আটক করা হয়েছে এবং নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মাদারীপুর পরকীয়া ও দাম্পত্য অন্তঃসত্ত্বা স্ত্রী হত্যা

সংশ্লিষ্ট সংবাদ: মাদারীপুর

১৭ নভেম্বর ২০২৬
মাদারীপুরে অভিবাসনবিষয়ক সাংবাদিকতায় দক্ষতা বাড়াতে কর্মশালা অনুষ্ঠিত
২৪ সেপ্টেম্বর ২০২৬
ইতালির লোভে লিবিয়ায় সাইদুল, ৩৯ লাখ টাকা হারিয়ে নিঃস্ব পরিবার
১২ সেপ্টেম্বর ২০২৬
মাদারীপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • আরও
সর্বাধিক পঠিত
  1. কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে জাহাজ চলাচল বন্ধ
  2. এগোচ্ছে প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা
  3. সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি ও সুজিত রায় নন্দীর বাড়িতে আগুন
  4. সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক
  5. চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x