Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৯:২০, ০১ নভেম্বর ২০২৬
আপডেট: ১৯:২৫, ০১ নভেম্বর ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৯:২০, ০১ নভেম্বর ২০২৬
আপডেট: ১৯:২৫, ০১ নভেম্বর ২০২৬
আরও খবর
কাতারে আরও দক্ষ শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ চায় বাংলাদেশ
বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত তুরস্ক : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জেন্ডার-সংবেদনশীল জলবায়ু কার্যক্রমের জন্য সহজলভ্য অর্থায়নের আহ্বান শামা ওবায়েদের
প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা : হুমায়ুন কবির
বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে : হুমায়ুন কবীর

কমনওয়েলথ সম্মেলনে যোগ দিতে ঢাকা ছাড়লেন হুমায়ুন কবির

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৯:২০, ০১ নভেম্বর ২০২৬
আপডেট: ১৯:২৫, ০১ নভেম্বর ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৯:২০, ০১ নভেম্বর ২০২৬
আপডেট: ১৯:২৫, ০১ নভেম্বর ২০২৬
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। ফাইল ছবি

পূর্ণ মন্ত্রীর পদমর্যাদা ও প্রটোকল সুবিধা নিয়ে কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকে (সিএইচওজিএম ২০২৬) বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিতে অ্যান্টিগুয়া ও বারবুডার উদ্দেশে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

আজ রোববার (১ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অ্যান্টিগুয়া ও বারবুডার রাজধানী সেন্ট জনসে চার দিনের কমনওয়েলথ সম্মেলন আজ শুরু হচ্ছে। এর আগে গতকাল শনিবার সকালে সেন্ট জনসের উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি। দুবাই ও লন্ডন হয়ে আজই তার সেন্ট জনসে পৌঁছানোর কথা রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সম্মেলন চলাকালে পূর্ণ মন্ত্রীর পদমর্যাদা, ক্ষমতা ও প্রটোকল সুবিধায় ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে এই উচ্চপর্যায়ের সমাবেশে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি কমনওয়েলথ সরকার প্রধানদের বৈঠকের (সিএইচওজিএম) উদ্বোধন ও কার্যনির্বাহী অধিবেশনে যোগ দেবেন। এ ছাড়া পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বেশ কয়েকটি সভা এবং অন্য দেশের মন্ত্রীদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকেও অংশ নেওয়ার কথা রয়েছে তার।

কমনওয়েলথ অংশীদারদের সঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা এবং কূটনৈতিক সম্পর্ক আরও জোরালো করার সুযোগ তৈরি হবে বলে এই বৈঠকগুলো থেকে আশা করা হচ্ছে।

গত ২৫ অক্টোবর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপন অনুযায়ী, সিএইচওজিএম ২০২৬-এ বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়া এবং সম্মেলনের সময় পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালনের জন্য হুমায়ুন কবিরকে বিশেষভাবে পূর্ণ মন্ত্রীর পদমর্যাদা দেওয়া হয়।

মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সই করা ওই প্রজ্ঞাপনে ১৯৯৬ সালের রুলস অব বিজনেস-এর ৪(৩) ধারার ক্ষমতাবলে হুমায়ুন কবিরকে এই দায়িত্ব দেওয়া হয়।

এই ব্যবস্থার আওতায় মন্ত্রিসভার সদস্যের পদমর্যাদা ও প্রটোকল সুবিধা নিয়ে কমনওয়েলথের সর্বোচ্চ রাজনৈতিক সমাবেশে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

সেন্ট জনসে ১ থেকে ৪ নভেম্বর পর্যন্ত নির্ধারিত এই সম্মেলনে কমনওয়েলথভুক্ত দেশগুলোর সরকার প্রধান, মন্ত্রী ও জ্যেষ্ঠ প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।

এবারের এই বৈঠকটি হচ্ছে ‘অ্যাকসিলারেটিং পার্টনারশিপস অ্যান্ড ইনভেস্টমেন্ট ফর আ প্রসপারাস কমনওয়েলথ’ প্রতিপাদ্যের আলোকে।

বৈঠকে সদস্য দেশগুলোর মধ্যে অংশীদারত্ব জোরদার করা, টেকসই বিনিয়োগকে উৎসাহিত করা এবং জলবায়ু সহনশীলতা, বাণিজ্য, উদ্ভাবন ও টেকসই উন্নয়নের মতো অভিন্ন চ্যালেঞ্জগুলো মোকাবিলা করার ওপর জোর দেওয়া হবে।

আফ্রিকা, এশিয়া, ক্যারিবীয় অঞ্চল, আমেরিকা, ইউরোপ ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ৫৬টি দেশ নিয়ে কমনওয়েলথ গঠিত।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির কমনওয়েলথ

সংশ্লিষ্ট সংবাদ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১৫ নভেম্বর ২০২৬
কাতারে আরও দক্ষ শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ চায় বাংলাদেশ
১৫ নভেম্বর ২০২৬
বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত তুরস্ক : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
১৩ নভেম্বর ২০২৬
জেন্ডার-সংবেদনশীল জলবায়ু কার্যক্রমের জন্য সহজলভ্য অর্থায়নের আহ্বান শামা ওবায়েদের
  • আরও
সর্বাধিক পঠিত
  1. গোপালগঞ্জ ইস্যুতে আসিফ মাহমুদকে উদ্দেশ্য করে যা বললেন রাশেদ খাঁন
  2. সংসদ সদস্যের বাড়িতে হামলার ঘটনায় কঠোর ব্যবস্থা নেবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  3. টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআইকে কুপিয়ে জখম
  4. টাইমস অব বাংলাদেশের ভারপ্রাপ্ত সম্পাদক হলেন ইলিয়াস খান
  5. পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি
  6. দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হৃদযন্ত্রে সফল অস্ত্রোপচার, পরানো হলো দুটি রিং

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x